কর্মসূচিতে ঠাসা রবিবার, মমতা-অভিষেকের প্রচারে ঝড়

Share:

নিজস্ব প্রতিনিধি : বিধানসভা নির্বাচনে নির্ঘন্ট ঘোষণা হওয়ার পর প্রার্থী তালিকা প্রকাশ হতেই প্রচারে ঝড় তুলেছে তৃণমূল। উত্তর থেকে দক্ষিণ দৌড়ে বেড়াচ্ছেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রতিদিনই একাধিক জনসভা করছেন তাঁরা। বিগত ১৫ বছরে উন্নয়নের খতিয়ান তুলে ধরতে মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন। খারাপ আবহাওয়ার কারণে শনিবার মুর্শিদাবাদের নির্বাচনী সভা বাতিল করতে হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। রবিবার একাধিক জায়গায় সভা রয়েছে তাঁর।
জানা গিয়েছে, রবিবাসরীয় প্রচারে নামবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন প্রথমে পুরুলিয়ার মানবাজারে প্রচার সভা করবেন। সেখান থেকে পৌঁছে যাবেন বাঁকুড়ার রাইপুরে। সেখানে কর্মসূচি রয়েছে দুটি। এই কর্মসূচি শেষ করে রাত্রে পৌঁছে যাবেন খড়্গপুরে। সেখানেই থাকার কথা রয়েছে তাঁর। অন্যদিকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রবিবার দুটি সভা রয়েছে। তারমধ্যে প্রথম সভা করবেন মুর্শিদাবাদের নওদায়। দ্বিতীয় সভা রয়েছে উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে।

সূত্রের খবর, রবিবার মানবাজার বিধানসভা কেন্দ্রের প্রার্থী সন্ধ্যা রানী টুডুর সমর্থনে পাথরকাটা ফুটবল গ্রাউন্ডে জনসভা করবেন দলনেত্রী। এখান থেকেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়ানোর পাশাপাশি বিগত ১৫ বছরে কাজের খতিয়ানও তুলে ধরবেন। এরপর সেখান থেকে পৌঁছে যাবেন রাইপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী ঠাকুরমনি সরেনের প্রচারে। সেখানে সবুজ সংঘ ক্লাবের মাঠে সভা করবেন তিনি। অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় নওদা বিধানসভা কেন্দ্রের প্রার্থী সাহিনা মমতাজ খানের সমর্থনে জনসভা করবেন আমতলা হাই স্কুল খেলার মাঠে। এরপরে তিনি সোজা পৌঁছে যাবেন সন্দেশখালি। এই বিধানসভা কেন্দ্রের প্রার্থী তৃণমূলের ঝর্ণা সরদার। তাঁর সমর্থনে সরবেড়িয়া হাই স্কুল গ্রাউন্ডে জনসভা রয়েছে অভিষেকের। আসন্ন বিধানসভা নির্বাচনে ২৫০-র বেশি আসনে জয়ের লক্ষ্যমাত্রা নিয়েছে তৃণমূল।

বক্সঅফিসে সুনামি! ৫ দিনেই ভারতে ‘স্পাইডারম্যান: দ্য ব্র্যান্ড নিউ ডে’-এর আয় ছাড়াল ২৮১ কোটি টাকা

টুলু কাণ্ডে উদ্ধার গোপন ‘ডায়েরি’! কার পকেটে কত গিয়েছে, মিলল খুঁটিনাটি তথ্য

শুভেন্দুর চিনার পার্কের বাড়ি রেকি করেছিল ধৃত জঙ্গি হামিম!

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

‘হারলেই ইভিএম কারচুপি, জিতলেই সব ঠিক?’ প্রশান্ত কিশোরের জয় প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

কলেজের তরুণীরাই টার্গেট! হামিমের শাগরেদ আদিত্যকে নিয়ে বিস্ফোরক দাবি STF-র

কারখানার আগুন নেভাতে গিয়ে পাঁচিল ধসে মৃত ২ দমকল কর্মী, আহত একাধিক

ভেনেজুয়েলায় ভূমিকম্পের জেরে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ১২৫, এখনও নিখোঁজ বহু

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

‘চুক্তি অথবা সম্পূর্ণ আত্মসমর্পণ’, ইরানের সামনে দুটি পথ খোলা রেখে চরম হুঁশিয়ারি ট্রাম্পের

‘ধুরন্ধর’ আততায়ীর হাতে পর পর ৩০ জঙ্গি খুন, থরহরিকম্প লস্কর-ই-তৈয়বা শিবিরে

জ্বালানির দাম কমলেও‌ অটোয় ভাড়া না‌ কমায়‌ ক্ষুব্ধ নিত্যযাত্রীরা

পুজোয় বিদেশ ভ্রমণের প্ল্যান? ৫০ হাজারের কম খরচে ঘুরে আসুন এই ৬ দেশে

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নতুন কোচ পেলেন বাবর আজমরা