ভিনরাজ্যের বিচারক এনে বাংলায় SIR শেষের নির্দেশ সুপ্রিম কোর্টের, ভাষা নিয়ে প্রশ্ন রাজ্যের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে মঙ্গলবার ফের এসআইআর মামলার শুনানি ছিল। এই প্রক্রিয়ায় নথি যাচাইয়ের জন্য আরও বিচারক নিয়োগ করার কথা জানিয়েছে আদালত। বলা হয়েছে, প্রয়োজন হলে ভিন রাজ্য থেকে বিচারক এনে কাজ করা যাবে। ওড়িশা এবং ঝাড়খণ্ড থেকে বিচারক আনা হবে বলে জানান প্রধান বিচারপতি সূর্যকান্ত।

গত ২০ ফেব্রুয়ারি শুনানিতে জুডিশিয়াল অফিসার নিয়োগ করতে বলেছিল সুপ্রিম কোর্ট। সেই মতো বিচারক নিয়োগ হয়েছে। কিন্তু ৮০ লক্ষের বেশি কাজ বাকি রয়েছে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রিপোর্ট পাঠিয়েছেন। সেখানে পর্যাপ্ত লোকের অভাবের কথা বলা হয়েছে। সেই কারণে ভিন রাজ্য থেকে বিচারক নেওয়া যাবে বলে আদালত জানিয়েছে। যে পরিমাণ কাজ বাকি রয়েছে, তা সম্পন্ন করতে এখনও ৮০ দিন সময় লাগবে। একেক জন ২৫০ করে নথি যাচাই করলেও ৮০ দিন সময় লাগার কথা বলা হয়েছে। পুরো পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অবসরপ্রাপ্তদের পাশাপাশি ওড়িশা এবং ঝাড়খণ্ড থেকে বিচারকদের সাহায্য নেওয়া যেতে পারে।

রাজ্যের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে, ভিন রাজ্য থেকে এলা বাংলা ভাষা বুঝতে পারবেন না। এই ক্ষেত্রে আদালত জানিয়েছে, এখানে কিছু করার নেই। এক সময় রাজ্যগুলি একই প্রশাসনিক কাঠামোর অংশ থাকায় ভাষার ধরন থেকে কিছুটা বুঝতে পারবেন। আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী যাচাি প্রক্রিয়া হবে। অর্থাৎ ১৪ ফেব্রুয়ারির আগে জমা পড়া নথি গৃহীত হবে। 

এদিন আদালতের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ২৮ ফেব্রুয়ারি তালিকা প্রকাশ হলেও তার পরেও ধাপে ধাপে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবে। সেখানে যাঁদের নাম বের হবে, তাঁদের নাম চূড়ান্ত তালিকাতে ঢুকে যাবে।

রাম মন্দিরের চাঁদা চুরি কাণ্ডে আটজনের নামে এফআইআর, পুলিশের জালে দুই

তারাতলাকাণ্ডে ফিরহাদের ‘ঘনিষ্ঠ’ কালীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

শুক্রবার সকালে চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?