ঋতব্রতদের বিধায়ক পদ খারিজ নিয়ে ৮ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সহ ১০ ‘বিদ্রোহী’ বিধায়কের বিরুদ্ধে দলত্যাগ-বিরোধী আইনে পদক্ষেপের দাবিতে দায়ের হওয়া মামলায় আপাতত স্পিকারের জন্য নির্দিষ্ট কোনও সময়সীমা বেঁধে দিল না সুপ্রিম কোর্ট। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ জানিয়ে দিয়েছে, বিধায়কদের সদস্যপদ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সাংবিধানিক ক্ষমতা বিধানসভার স্পিকারেরই। তবে বিষয়টি অযথা ঝুলিয়ে না রেখে উপযুক্ত সময়ের মধ্যে সিদ্ধান্ত নেওয়া উচিত বলে আদালত মন্তব্য করেছে। চলতি বছরের ৮ই জুলাই অযোগ্য ঘোষণার আবেদনগুলো দাখিল করা হয়েছে। এটি উল্লেখ করে আদালত জানায় যে, স্পিকার ৮ই অক্টোবরের মধ্যে একটি সিদ্ধান্ত নেবেন বলে আশা করা হচ্ছে।

মামলাটি করেছিলেন কালীঘাটপন্থী তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। তাঁর দাবি, ঋতব্রত-সহ ১০ বিধায়কের বিরুদ্ধে দলত্যাগ-বিরোধী আইন প্রয়োগ করে বিধায়কপদ খারিজ করা হোক। গত ১৬ সেপ্টেম্বর সংশ্লিষ্ট বিধায়কদের নিজেদের অবস্থান স্পষ্ট করতে বলেছিলেন বিধানসভার স্পিকার রথীন্দ্র বসু। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে ২০২০ সালের একটি রায়ের প্রসঙ্গও উঠে আসে। সেই রায় অনুযায়ী, দলত্যাগ-বিরোধী আইনে কোনও বিধায়কের সদস্যপদ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সাংবিধানিক দায়িত্ব স্পিকারের। সাধারণভাবে তিন মাসের মধ্যে সিদ্ধান্ত নেওয়া উচিত বলেও জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত।

আরও পড়ুন: ‘খাম’ প্রতীক নিয়ে টানাপড়েন, নির্বাচন কমিশনকে ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আগে গত ৮ জুলাই কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন শোভনদেব। সেই মামলার সময়সীমা শেষ হবে ৮ অক্টোবর । সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যুক্তি দিয়েছিলেন, দল থেকে বহিষ্কৃত কোনও বিধায়ককে বিরোধী দলনেতার পদে রাখা আইনসঙ্গত নয়। এর মধ্যেই তৃণমূলের দুই শিবিরের বিরোধ আরও জটিল হয়েছে। ১৭ সেপ্টেম্বর নির্বাচন কমিশন ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’ নাম এবং জোড়াফুল প্রতীক অন্তর্বর্তী ভাবে ‘ফ্রিজ’ করে। পরে ৬ অক্টোবরের নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনের জন্য মমতা শিবিরকে ‘মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’ নাম ও ফুটবল খেলোয়াড় প্রতীক দেওয়া হয়। অপর শিবির ‘গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস’ নামে খাম প্রতীকে লড়ছে। ফলে দলীয় প্রতীক ও নামের বিরোধের পাশাপাশি বিধায়কদের সদস্যপদ নিয়ে আইনি লড়াইও আপাতত বহাল থাকল। পিটিশন জমা পড়েছে অরূপ রায়, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, সন্দীপন সাহা, শিউলি সাহা, অখরুজ্জমান, সাবিনা ইয়াসমিন, রথীন ঘোষ, বিপ্লব মিত্র, জাভেদ খানের বিরুদ্ধে।

অনুমতি ছাড়াই নাম-ছবি ব্যবহার, আমেরিকার সংস্থার বিরুদ্ধে ৭ হাজার কোটির মামলা ঠুকলেন উর্বশী

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার

‘DM আঙ্কেল, রাস্তায় লাইট লাগিয়ে দিন না’, তিন খুদের করুণ আর্তির ভিডিও ভাইরাল

মোবাইল নয়, পড়াশোনার জন্য ট্যাব! স্কুল পড়ুয়াদের জন্য বড় ভাবনা শুভেন্দুর

সিনিয়রটিতে শীর্ষে, তবুও সুপ্রিম কোর্টের বিচারপতি পদে ‘উপেক্ষিত’ বিচারপতি হরিশ টন্ডন ও সৌমেন সেন

পাঁচদিন ছিলেন অনাহারে, তবুও অব্যর্থ নিশানা, এশিয়াডে সোনাজয়ী নীরুর গল্প চমকে দেবে

শ্রাদ্ধানুষ্ঠান চলাকালীন বিপত্তি, নদীতে ডুবে মৃত্যু একই পরিবারের ৫ সদস্যের

ভারত-মায়ানমার সীমান্তে সন্দেহভাজন জঙ্গি হামলায় নিহত ১ জওয়ান, জখম ৪

ফের বিহার, এবার তরুণীকে রাস্তা দিয়ে তুলে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ

‘বাংলায় হবে সাইকেল তৈরির কারখানা’, কর্মসংস্থানের স্বপ্ন দেখালেন শুভেন্দু

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে স্বস্তি, অন্তর্বর্তী জামিন পেলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

নিয়োগ দুর্নীতির সিবিআই-এর মামলাকে ডিলিস্ট করে দিল কলকাতা হাইকোর্ট

পুজোর ভিড় সামলাতে কতটা তৈরি তিলোত্তমা? মণ্ডপে মণ্ডপে ঘুরে কড়া নজরদারি পুলিশের

এশিয়াডের মঞ্চে ভারতের জয়জয়কার, শুটিংয়ে সোনা জিতলেন নীরু ধান্দা