দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারবে না সিবিআই, নির্দেশ সুপ্রিম কোর্টের

নিজস্ব প্রতিনিধি: প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক (MANIK BHATTYACHARYA) ভট্টাচার্যের বিরুদ্ধে এখনই কোনও কড়া পদক্ষেপ নিতে পারবে না সিবিআই (CBI)। এমনটাই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (SUPREME COURT)। আদালতের নির্দেশ, টেট নিয়ে তদন্ত চালিয়ে যেতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

মঙ্গলবার মানিক ভট্টাচার্যের একটি মামলার শুনানি ছিল আদালতে। সেই শুনানির পরে রায় দিতে গিয়েই বিচারপতি বলেন, এখনই মানিকের বিরুদ্ধে কোনওরকম কড়া পদক্ষেপ নিতে পারবে না সিবিআই। বিচারপতির নির্দেশ, টেট নিয়ে তদন্ত চালিয়ে যাবে সিবিআই। তদন্তের অগ্রগতি নিয়ে রিপোর্ট জমা  দিতে হবে আগামী ৪ সপ্তাহের মধ্যে। উল্লেখ্য, অপসারিত সভাপতির পুনরায় ওই পদে নিয়োগ নিয়ে কোনও নির্দেশ দেওয়া হয়নি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। হাইকোর্টের রায় ছিল ‘পর্ষদ সভাপতি থেকে অপসারণ’। সেই রায়ে স্থগিতাদেশ জারি করে সুপ্রিম কোর্ট। 

প্রসঙ্গত, ২৬৯ জন শিক্ষক বরখাস্ত হয়েছিলেন কলকাতা হাইকোর্টের নির্দেশে। হাইকোর্টের সেই নির্দেশে স্থগিতাদেশ জারি করলেন সুপ্রিমকোর্টের বিচারপতি। জানা গিয়েছে, এদিন মানিক ভট্টাচার্যের আইনজীবী বলেন, সিবিআই থেকে রক্ষাকবচ থাকলেও তাঁর মক্কেলকে অপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ED) গ্রেফতার করেছে। সব শুনে আদালতের পক্ষ থেকে বলা হয়, ‘রক্ষাকবচ’ দেওয়া হয়েছিল সিবিআই থেকে। সেই রক্ষাকবচ বহাল থাকবে কিন্তু ইডি নিয়ে কোনও নির্দেশ দেওয়া হয়নি। উল্লেখ্য, ইডি’র বিরুদ্ধে করা মানিকের মামলার সেই শুনানিও হয়েছে আজ। তবে রায়দান স্থগিত। মানিক ভট্টাচার্যের আইনজীবীর দাবি, সিবিআই এবং ইডিকে তদন্তে সহযোগিতা করা সত্ত্বেও তাঁর মক্কেলকে গ্রেফতার করা হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

ভোট দিয়েই মৃত্যু ভোটারের, কেশপুর বিধানসভার ঘটনায় শোকে গ্রামবাসী, তোপ শিউলির

ভোট দিলেই মিলছে মুড়ি-তরকারি, ভোটারদের প্রভাবিত করার গুরুতর অভিযোগ উঠেছে কাজলের বিরুদ্ধে

‘যাঁকে খুশি ভোট দিন!’, স্পোর্টস ম্যান স্পিরিট দেখালেন রাজগঞ্জের তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মন

নওদায় তুমুল বিক্ষোভের মুখে হুমায়ুন কবীর, বোমাবাজির ঘটনায় রিপোর্ট তলব কমিশনের

‘স্বামীর মৃত্যুর বিচার চাই’, ভোট দিয়ে বললেন ওয়াকফ অশান্তিতে মৃত হরগোবিন্দ দাসের স্ত্রী

আঙুলে কালি সত্বেও ভোট দিতে না পারার অভিযোগ, মোথাবাড়িতে নির্বাচন ঘিরে চাঞ্চল্য

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ