দিঘার সমুদ্রে ভেসে এল রহস্যময় বিরাট বস্তু, দেখতে ভিড় পর্যটকদের, ব্যাপক চাঞ্চল্য

গত ১২ অগস্ট রাতে সমুদ্রের মোহনায় এই বস্তুটিকে দেখতে পায় মৎস্যজীবীরা। এই বস্তুটি সাধারণত ট্রলার ও জাহাজকে নিরাপদ নৌপথ সম্পর্কিত সংকেত দেওয়ার কাজ করে।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিচের দিকটি মোটা। উপরের দিকে বেরিয়ে লোহার লম্বা একাধিক রড। দিঘার সমুদ্রে হঠাৎ-ই ভেসে এলো রহস্যময় বিরাটাকার বস্তু। যা দেখে রীতিমতো হৈচৈ পরে গিয়েছে পর্যটকদের মধ্যে। যন্ত্রটিকে দেখতে ভিড় জমিয়েছেন পর্যটকের ঢল। কেউ কেউ ছবি তুলতেও শুরু করেছেন। কিন্তু কোথা থেকে এলো এই বস্তুটি, খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে, ওই বস্তুটিকে বলা হয় সিগন্যালিং বয়া।

গত ১২ অগস্ট রাতে সমুদ্রের মোহনায় এই বস্তুটিকে দেখতে পায় মৎস্যজীবীরা। এই বস্তুটি সাধারণত ট্রলার ও জাহাজকে নিরাপদ নৌপথ সম্পর্কিত সংকেত দেওয়ার কাজ করে। সমুদ্রে কোথায় চর রয়েছে, কোথায় অগভীর জল রয়েছে এবং কোথায় জলের গভীরতা বেশি, সবটাই এই যন্ত্রটির মধ্যে জানা যায়। নৌকা ও জাহাজের দিক নির্ণয়ে এই যন্ত্রটির ব্যবহার হয়। তবে যন্ত্রটিকে দেখা মাত্রই হইচই পড়ে যায় পর্যটকদের মধ্যে। কারণ এই এই যন্ত্রটিকে চেনা সম্ভব নয় সাধারণ পর্যটকদের। তাই অনেকেই যন্ত্রটিকে দেখে আতঙ্কিত হয়ে পড়েছিলেন। পরে অবশ্য পুলিশ তাঁদের আশ্বস্ত করেন।

স্থানীয় বাসিন্দারাও যন্ত্রটিকে দেখতে ঘটনাস্থলে ছুটে আসেন। ইতিমধ্যেই যন্ত্রটির ছবি-ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। তবে কোথা থেকে এলো যন্ত্রটি তা ভাবাচ্ছে পুলিশকেও। প্রাথমিক সন্দেহ, সমুদ্রের ঢেউ, জোয়ার ভাটা বা স্রোতের টানে বয়াটি নির্দিষ্ট অবস্থান থেকে সরে দিঘা মোহনায় চলে এসেছে। সেক্ষেত্রে বয়াটি যদি নির্ধারিত অবস্থানে না থাকে তবে নৌপথে সংকেত দিতে সমস্যা হতে পারে। তাই বয়াটিকে দ্রুত তার নির্ধারিত অবস্থানে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করছে কর্তৃপক্ষ।

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

শনিতে ভারত-পাক মহাযুদ্ধ, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সোনা পাবে কারা?

পুজোর সময়ে বেঙ্গালুরুতে থাকছেন, অবশ্যই ঢুঁ মারুন এই ৮ মণ্ডপে

পুজোয় চলে যান এই অচেনা পাহাড়ি গ্রামে, পাহাড়-নদীর মাঝে কাটান ছুটি

Jio-র ৭৭ টাকার প্ল্যানের কথা জানেন? কম পয়সায় মিলবে বড় ফায়দা

মহিলাকে বিবস্ত্র করে মারধর বাউন্সারদের, ভয়ঙ্কর ঘটনা গুয়াহাটির নৈশক্লাবে

ভুট্টার আঁশে কি গলে কিডনির পাথর? উপকারিতা নাকি লুকিয়ে বড় বিপদ!

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

হাত বাড়াল দিল্লি, শুক্র রাতেই রূপপুর বিদ্যু‍ৎকেন্দ্রের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাচ্ছে রুশ বিমান

কাটল ৪৪ বছরের খরা, চিনকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারতের মহিলা হকি দল

‘সন্তান ধারণে অক্ষমতা স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার ভিত্তি হতে পারে না’, পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ

জেলের ভিতরেই কয়েদিদের জন্য এসি-জিম সহ পাঁচতারা বন্দোবস্থ, আচমকা হানায় পর্দাফাঁস