সুতিতে ২৭৮ জন ভোটারকে রি – ভেরিফিকেশনের জন্য ডাক কমিশনের, বিক্ষোভ গ্রামবাসীদের

Share:

নিজস্ব প্রতিনিধি, চাঁচল: মালদা জেলার সুতিতে রি-ভেরিফিকেশনের জন্য ডাক পড়েছে ২৭৮ জনের। খসড়া তালিকায় তাদের নাম রয়েছে। ২০০২ সালের এসআইআরে বাবা মায়ের নাম রয়েছে। কিন্তু তারপরেও বিএলও ফোন করে তাদের তলব করেছেন। এই ঘটনার প্রতিবাদে সোমবার তাঁরা বিক্ষোভ দেখান। তাদের দাবি সমস্ত কাগজপত্র ঠিক থাকার পরেও কোন গোলমাল না থাকলেও যোগ্য ভোটারদের এই ধরনের হেনস্থা করা হচ্ছে। তারা সকলেই সঠিক তথ্য জমা দিয়েছেন। কিন্তু তারপরেও তাদের রি- ভেরিফিকেশনের জন্য নোটিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় তারা রীতিমতো বিরক্ত। কমিশনের এই সিদ্ধান্তে গাফিলতি রয়েছে বলে তাঁদের অভিযোগ। কেন তাদের ডাকা হয়েছে? এই প্রশ্ন করা হলে, জানা নেই বলে উত্তর দিয়েছেন BLO। যদিও নির্বাচন কমিশনের নির্দেশ মত কাজ হবে বলে জানিয়ে দিয়েছেন স্থানীয় বিএলও সইফুর রহমান।

বিএলও’র বক্তব্য, এটা কেন হল তা বলতে পারবে নির্বাচন কমিশন। এই ২৭৮ জনের নাম লজিক্যাল discrepancies লিস্টে পাঠানো হয়েছে। তার মানে ভোটার তালিকা থেকে বাদ নয়। বিএলওদে’ র অ্যাপে ভেরিফাই লজিক্যাল discrepancies নামে একটি অপশন সংযোজন করা হয়েছে। স্থানীয় বাসিন্দা মামুদ মিঞা জানিয়েছেন কুড়ি তারিখ বি এল ২৭৮ জনকে ডেকেছেন বলেছেন বলেছেন রি – ভেরিফিকেশন হবে এটা ইচ্ছে করে নির্বাচন কমিশন করছে সমস্ত ডকুমেন্ট দিয়ে আবেদন জানানোর পর বাবার নাম ২০০২ সালের তালিকায় থাকার পরেও এই ধরনের ডাক আসছে। এই বুথ তৃণমূলের শক্ত ঘাঁটি, তাই বিজেপি এসব করাচ্ছে। ওই গ্রামের বাসিন্দা মতিউর রহমান বলেন, আমরা এ বিষয়ে বিয়ের কাছে কারন জানতে চাইলে, তিনি স্পষ্ট করে কিছু বলতে পারছেন না।

মালদা জেলা পরিষদের সহ-সভাপতি রফিকুল রহমান বলেন, এটা নির্বাচন কমিশনের ব্যাপার। এটা প্রশাসন দেখছে। তবে কমিশন সাধারণ ভোটারদের যেভাবে হেনস্থা করছে, এটা সেই ঘটনার নিদর্শন। অন্যদিকে বিজেপির মালদা উত্তর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অভিষেক সিংঘানিয়া বলেন, যাদের নাম , পদবি ,ডকুমেন্ট ঠিক নেই অবৈধভাবে বাংলায় ঢুকেছে নাম তো বাদ যাবেই। অবৈধ ভোটারদের নাম বাদ যাবে। যোগ্যরা থাকবেন ।এটাই শেষ কথা। কমিশন সেই পদক্ষেপ গ্রহণ করছে।

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর