ছেলে কার?‌ প্রশ্ন তুলে বিধানসভায় তুমুল বাত–বিতণ্ডায় জড়ালেন শুভেন্দু–উদয়ন

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ পিতৃপরিচয় নিয়ে তুমুল বাত–বিতণ্ডায় উত্তপ্ত হয়ে উঠল বিধানসভা। আজ, শুক্রবার বিধানসভার অধিবেশনে দুই নেতার মধ্যে তুমুল তর্কাতর্কি চলে। তাতে একে অপরকে ব্যক্তিগত আক্রমণও করেন। এই বেনজিরভাবে বাগযুদ্ধে জড়িয়ে পড়লেন তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁদের দু’জনের বাবা দীর্ঘদিন জনপ্রতিনিধি ছিলেন। এখন তাঁদের ছেলেরাও জনপ্রতিনিধি। কিন্তু বিধানসভায় একে অপরের বাবাকে তুলে তোপ দাগায় তা নজিরবিহীন পরিস্থিতি তৈরি করে। যদিও স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় দুই বিধায়কের এই ধরণের কথোপকথন পর্ব বিধানসভার কার্যবিবরণী থেকে বাদ দেন।

এদিকে বাগযুদ্ধে জড়িয়ে পড়েন তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উদয়ন গুহকে উদ্দেশ্য করে শুভেন্দু অধিকারী ‘গুন্ডা’ বলে মন্তব্য করেন। তার পাল্টা তেতে উঠে উদয়ন গুহ কড়া প্রশ্ন করেন, ‘‌আপনি তো শিশিরবাবুর ছেলে। আর নিজেকে বলেন মোদির ব্যাটা। তাহলে আপনি আসলে কার ছেলে?’‌ ব্যস, এই কথা বলতেই তেলেবেগুনে জ্বলে ওঠেন বিরোধী দলনেতা। আর তখনই নজিরবিহীন তর্কবিতর্ক শুরু হয়ে যায়। বাজেট বিতর্কের আলোচনায় বক্তব্য রাখছিলেন বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী। ওড়িশা সরকার কীভাবে উন্নয়নের কাজ করছে তা বলতেই উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ বলেন, ‘‌ওরা তো বাঙালিদের মারছে। কিছু বলুন।’‌ তা শুনে চেঁচিয়ে ওঠেন বিজেপি বিধায়করা।

অন্যদিকে উদয়নের মন্তব্যের পরই শুভেন্দু অধিকারী মন্ত্রীর উদ্দেশে বলেন, ‘‌আপনি তো আপনার বাবাকে চোর বলেছেন।’‌ এই কথাতেই তেতে ওঠে রাজ্য–রাজনীতি। তখন উদয়ন পাল্টা অ্যাকশন মুডে তোপ দাগেন, ‘‌আমার বাবা কমল গুহ সাতবার বিধায়ক ছিলেন। ১৯ বছর মন্ত্রী ছিলেন। আমার বাবার রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আমি কিছু সমালোচনা করেছিলাম। কিন্তু শুভেন্দু অধিকারী প্রমাণ করে দিক, আমি আমার বাবাকে চোর বলেছি। আপনি তো শিশিরবাবুর ছেলে। কিন্তু নিজেকে বলেন মোদির ব্যাটা। তাহলে আপনি আসলে কার ছেলে?’‌

তাছাড়া বাজেটের অধিবেশনের মধ্যে তুমুল বিতর্ক শুরু হতেই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপ করেন। দু’জনকে থামিয়ে তিনি জানান, এই ধরনের কুরুচিকর কথোপকথন বিধানসভার কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হচ্ছে। তবে দু’পক্ষই একে অপরের দিকে আঙুল তুলে স্লোগান দিতে থাকেন। এরপর পরিস্থিতি বেগতিক দেখে শুভেন্দু অধিকারী আওয়াজ তোলেন, অশোক লাহিড়ীকে অপমান করা হয়েছে। হই–হট্টগোল করে বিধানসভা থেকে ওয়াকআউট করেন পদ্ম–বিধায়কদের নিয়ে।

ঘর সাজাতে বিপদ ডেকে আনছেন না তো? ক্ষতি এড়াতে আজই সরান এই ৫ গাছ

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

নাক-মুখ চেপে জঙ্গলে টেনে হিঁচড়ে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার প্রতিবেশী যুবক

পুজোর আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হুগলি জুড়ে ৫২০ জন আক্রান্ত, ড্রোন উড়িয়ে নজদারি প্রশাসনের

ভিয়েতনামে যোগ-ব্যায়াম শেখাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ঝাড়খণ্ডের ২ প্রশিক্ষক

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay