‘সব ভোট বিজেপিতে পড়ছে,’ চাঞ্চল্যকর দাবি শুভেন্দু অধিকারীর

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাইভোল্টেজ ভবানীপুর। দ্বিতীয় দফার ভোটে এই কেন্দ্রের দিকেই নজর রয়েছে গোটা রাজ্য থেকে দেশবাসীর। আর আজ, বুধবার সকাল হতেই ভবানীপুরের বিভিন্ন বুথে পরিদর্শনে বেরিয়েছেন প্রার্থী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘুরছেন একাধিক বুথ। সঙ্গে তিনি অভিযোগ করছেন বিভিন্ন পর্যবেক্ষকদের বিরুদ্ধে।

একইভাবে ভবানীপুরের বিভিন্ন জায়গায় ঘুরছেন এই কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। এদিন সকালে খিদিরপুরের হনুমান মন্দিরে পুজো দিয়ে বুথ পরিদর্শনে বেরিয়েছেন শুভেন্দু। সঙ্গে তিনি জনসংযোগও করছেন। কথা বলছেন সাধারণ মানুষদের সঙ্গে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, ‘সব ভোট বিজেপিতে পড়ছে। হিন্দুরা ঢেলে ভোট দিচ্ছে বিজেপিকে। এবারে রাষ্ট্রবাদী শক্তি সরকার গড়ছে। শান্তিপূর্ণ ভোট হচ্ছে। সব গুন্ডাকে সায়েস্তা করা গিয়েছে।’ এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুরে বুথ পরিদর্শনকে কটাক্ষ করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘ঠ্যালায় না পড়লে বেড়াল গাছে ওঠে না।’

আরও পডুন: দ্বিতীয় দফার ভোট শুরুতেই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, ভবানীপুরের রাস্তায় দাঁড়িয়ে মারাত্মক অভিযোগ মমতার

আজ, বুধবার রাজ্যে বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ চলছে। মোট ১৪২ কেন্দ্রে ভোট। দ্বিতীয় দফায় মোট ১৪৪৮ জন প্রার্থীর ভাগ‍্য নির্ধারণ হবে। বাংলায় দ্বিতীয় দফার ভোটে মোট ভোটার সংখ‍্যা ৩ কোটি ২১ লক্ষ ৭৩ হাজার ৯৭৬। এদিন মোট সাতটি জেলায় ভোটগ্রহণ। কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমানে ভোট।

একঘেয়ে খাবার ভুলে যান! প্রাতরাশে বানান প্রোটিন সমৃদ্ধ অঙ্কুরিত মুগের রুটি

হার্দিকের পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্বে ফের রোহিত?

‘২০২৯ সালে শোচনীয় পরাজয়ের জন্য প্রস্তুত হোন’, রাহুলকে চ্যালেঞ্জ অমিতের

ভিক্ষে করে শুরু দুর্গা আরাধনা, ১৩০ বছরে পা রাখল বর্ধমানের মণ্ডলবাড়ির পুজো

কালীঘাটের বাড়ির সামনেই মমতার উপরে হামলার চেষ্টা! আটক মহিলা

শনি-সহ ৪ গ্রহের উল্টো চাল! ৩ রাশির জাতকদের হাতে আসবে অজস্র টাকা

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া

Jio-র সস্তা রিচার্জ, ১২৩ টাকায় মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি

‘হামলা থেকে বাঁচতে ঘরে থাকুন’, সৌদিতে থাকা ভারতীয়দের জন্য ফের সতর্কতাবার্তা জারি দিল্লির

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা মুরুগানের, ছাড়লেন রাজ্যসভার সাংসদ পদ-ও

সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেবেন অমিত শাহ, যাবেন শ্রীভূমিতে

দিল্লির ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন যুবরাজ সিংহ, জুটি বাঁধলেন সৌরভের সঙ্গে

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার

‘লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ, কেউ সেটা বদলাতে পারবে না,’ বেজিং-কে জবাব নয়াদিল্লির