‘অভিযুক্ত গেটম্যানের চূড়ান্ত শাস্তি হবে,’ মুর্শিদাবাদে বললেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: মুর্শিদাবাদের কর্ণসুবর্ণতে রেল ও পুলকারের দুর্ঘটনায় চার শিশু সহ পাঁচজনের মৃত্যু হয়। সেই ঘটনার দায়ে কর্ণসুবর্ণ রেলগেটের গেটম্যানকে গ্রেফতার করে পুলিশ। এবার তাঁর বিরুদ্ধেই চরম সিদ্ধান্ত নিতে পুলিশকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ, বৃহস্পতিবার মুর্শিদাবাদের কর্ণসুবর্ণতে গিয়েছেন তিনি। সেখানেই নিহত শিশুদের পরিবারের সঙ্গে দেখা করে আর্থিক সাহায্য করেন মুখ্যমন্ত্রী। তারপরে শুভেন্দু অধিকারী বলেন, ‘অভিযুক্ত গেটম্যানের চূড়ান্ত শাস্তি হবে। তাঁর বিরুদ্ধে পুলিশ তদন্ত করছে, যা করার করবে। এই দুর্ঘটনা এড়ানো যেত। অর্থ দিয়ে কোনও ক্ষতিপূরণ হয় না। চোখের জল ছাড়া আমার ব্যক্তিগতভাবে দেওয়ার কিছু নেই। তবে আমার পক্ষে যা সম্ভব আমি করব। ছোট ফুলের মতো বাচ্চাগুলি যেভাবে দুর্ঘটনার স্বীকার হল। দুঃখপ্রকাশের ভাষা নেই। তবে সরকারের দায়িত্ব রয়েছে। সরকার তা পালন করছে।’

আরও পডুন: গুজব প্রেমিক বিজয়ের ‘জন নয়গান’ দেখতে সকাল-সকাল চেন্নাইয়ের প্রেক্ষাগৃহে তৃষা

মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, ‘প্রাথমিক তদন্তের পর রেল ও পুলিশ আমাকে জানিয়েছে। গেটম্যানের দায়িত্বজ্ঞানহীনতার ফলেই এই দুর্ঘটনা। এই অপরাধ ক্ষমার অযোগ্য। অর্থ সাহায্য ছাড়াও নিহতদের পরিবার আমার কাছে কিছু চেয়েছে, আমি আমার দায়িত্ব পালন করব।’ গত ১৭ জুলাই মুর্শিদাবাদের কর্ণসুর্বণে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল। কর্ণসুবর্ণ-গোবিন্দপুর রেল গেট খোলা থাকাকালীনই আচমকাই চলে এসেছিল ট্রেন। সেই সময়ে লাইন পার করছিল পুলকার সহ অন্যান্য অন্যান্য গাড়ি। অভিযোগ, আচমকাই রেল গেট বন্ধ করে দেন গেটম্যান। যার ফলে মাঝপথে আটকে যায় পুলকার ও এক সাইকেল আরোহী। তখনই সোজা পুলকারে ধাক্কা মারে ট্রেনটি। যার ফলে দুর্ঘটনা ঘটে। মৃত্যু হয় পাঁচজনের। জখম হন বেশ কয়েকজন। এরপরই জানা যায়, নেশাগ্রস্ত অবস্থায় ডিউটি করছিলেন গেটম্যান। যার ফলে ঘটে দুর্ঘটনা। সেই ঘটনার জন্য সেদিনই তাঁকে সাসপেন্ড করে রেল। পরে বহরমপুর থানার পুলিশ গ্রেফতার করে অভিযুক্ত গেটম্যানকে।

মুম্বইয়ে স্বাধীনতা দিবস পালন অক্ষয়ের, খালি পায়ে ‘তেরঙ্গা’ উত্তোলন নায়কের, ভাইরাল ভিডিও

১০৪ ফুট উচ্চতার ‘তেরঙ্গা’ উত্তোলন করে নজির গড়ল অশোকনগর

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

টুলু-কাণ্ডে গ্রেফতার সরকারি কর্মচারী, বাড়িতে মিলল জমির দলিল

অরুণাচলে প্রদেশে হড়পা বান ও ভূমিধসে মৃত ৪, নিখোঁজ ৫ জওয়ান

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নামার আগেই চোট পেলেন বাবর আজম

‘পশ্চিমবঙ্গকে ভারতসেরা করতে হবে,’ স্বাধীনতা দিবসে রেড রোডে সংকল্প শুভেন্দুর