গুজব প্রেমিক বিজয়ের ‘জন নয়গান’ দেখতে সকাল-সকাল চেন্নাইয়ের প্রেক্ষাগৃহে তৃষা

প্রেমিকের শেষ ছবি! তাই প্রথম দিন প্রথম শো দেখতে ভুললেন না অভিনেত্রী তৃষা কৃষ্ণন। সকাল সকাল 'জন নয়গান' দেখতে চেন্নাইয়ের রোহিণী থিয়েটারে পৌঁছে গেলেন অভিনেত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রেমিকের শেষ ছবি! তাই প্রথম দিন প্রথম শো দেখতে ভুললেন না অভিনেত্রী তৃষা কৃষ্ণন। সকাল সকাল ‘জন নয়গান’ দেখতে চেন্নাইয়ের রোহিণী থিয়েটারে পৌঁছে গেলেন অভিনেত্রী। সেন্সর জটিলতা কাটিয়ে অবশেষে বৃহস্পতিবার (২৩ জুলাই) দেশজুড়ে মুক্তি পেল ‘জন নয়গান’। প্রধান ভূমিকায় অভিনয় করছেন সুপারস্টার তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জোসেফ এন বিজয়। সেই কারণেই ছবিটি দেখার জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন ভক্তরা। ছবির অগ্রিম বুকিংয়েও ঝড় তুলে ছিল। গতকালই ছবির টিকিট বুকিং সাত লাখের বেশি পেরিয়ে গিয়েছিল। সকাল সকাল তামিলনাড়ু জুড়ে প্রেক্ষাগৃহগুলিতে ছবিটি ঘিরে ভক্তদের উন্মাদনা চরমে পৌঁছেছে। বিজয়ের পোস্টার লাগিয়ে, বাজি ফাটিয়ে বিভিন্নভাবে উদযাপন করছেন তাঁরা।

এদিকে গুজব প্রেমিকের ছবির ফার্স্ট ডে, ফার্স্ট শো দেখতে সকাল সকাল রোহিণী থিয়েটারে হাজির হয়েছেন অভিনেত্রী তৃষা কৃষ্ণন। তাঁর বেশ কয়েকটি ছবি-ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। অভিনেত্রীর পরনে রয়েছে সাদা টি শার্ট, নীল জিন্স। ইতিমধ্যেই ভক্তরা ঘোষণা করে দিয়েছেন ছবি ব্লকবাস্টার হিট। রোহিনী থিয়েটার পরিদর্শনের সময় পাপারাজ্জিরা ক্যামেরাবন্দী হয়েছেন তৃষা। তাঁর মুখে সুন্দর হাসি স্পষ্ট ছিল। অর্থাৎ ছবিটি দেখতে গিয়ে তৃষা আবারও প্রমাণ করলেন যে, তিনি সবসময় বিজয়ের পাশে রয়েছেন।

 

বিজয়ের তামিল মুখ্যমন্ত্রী হওয়ার আগে থেকেই তৃষার সঙ্গে তাঁর প্রেমের গুজব উঠেছে। বিধানসভা নির্বাচনের দিন তিরুপতিতে গিয়ে বিজয়ের জন্যে প্রার্থনা করা, বিজয়ের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার দিনে সেজে গুজে দর্শকের আসনে থাকা, তাঁদের প্রায়শই একসঙ্গে বিভিন্ন ইভেন্টে যাওয়া, সবটাই তাঁদের প্রেমের গুঞ্জনকে আরও তীব্র করেছে। এমনকী বিজয়ের ২৭ বছরের সংসারও নাকি ভাঙছে তৃষার জন্যে। ২০২১ সালে অভিনেতার স্ত্রী নিজেই একজন অভিনেত্রীর সঙ্গে বিজয়ের সম্পর্কের বিষয়টি সামনে এনেছিলেন। তবে এখনও পর্যন্ত নিজেদের সম্পর্কের বিষয়ে মুখ খোলেননি বিজয়-তৃষা কেউই। এই নিয়ে তাঁদের বেশ কটাক্ষের সম্মুখীনও হতে হয়েছে। এমন আবহে এবার বিজয়ের বহু প্রতীক্ষিত ‘জন নয়গান’ দেখতে গিয়ে আবারও তাঁদের সম্পর্ককে উস্কে দিলেন তৃষা। যদিও বিগত বছরগুলোতে তৃষা ও বিজয় বেশ কয়েকবার একসঙ্গে পর্দায় এসেছেন। তাঁরা প্রথম ২০০৪ সালে ‘ ঘিল্লি’ ছবিতে একসঙ্গে কাজ করেন এবং পরবর্তীতে ‘তিরুপাচি’, ‘আথি’ ও ‘কুরুভি’ ছবিতেও একসঙ্গে অভিনয় করেন। তাঁদের সর্বশেষ একসঙ্গে দেখা গিয়েছিল ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘লিও’ ছবিতে। তৃষা বিজয়ের ‘ GOAT’ ছবিতেও একটি অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন। চলচ্চিত্রটি ভারতে ২৫০০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, তেলেঙ্গানা এবং কেরলমে সকাল ৬টার আগেই শো শুরু হয়েছে, অন্যদিকে তামিলনাড়ুতে যথারীতি সকাল ৯টায় প্রদর্শনী শুরু হয়েছে। ‘জন নয়গন’ ছবিতে আরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওল, মমিতা বাইজু, প্রকাশ রাজ, গৌতম বাসুদেব মেনন এবং নারায়ণ।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ