শুভেন্দুর আপ্ত–সহায়ক খুনে নয়া মোড়, কথোপকথন চলত হোয়াটসঅ্যাপে, নেপথ্যে কারা?‌

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছে তৃণমূল কংগ্রেস। আর জয়ী হয়ে সরকার গড়তে চলেছে বিজেপি। এই আবহে রাজ্যে হিংসার বাতাবরণ অব্যাহত রয়েছে। তৃণমূল কংগ্রেস এবং বিজেপি কর্মীদের উপর আক্রমণ নেমে আসছে। একে অপরের বিরুদ্ধে আক্রমণ করছে বলেই অভিযোগ। আর তার মধ্যেই খুন হয়ে গেলেন শুভেন্দু অধিকারীর আপ্ত–সহায়ক চন্দ্রনাথ রথ। সেটা নিয়েই এখন সরগরম রাজ্য–রাজনীতি। যা নিয়ে সিট গঠন করে তদন্ত জারি আছে। এবার সেখানে এল নয়া মোড়।

এদিকে ভিন রাজ্য থেকে শার্প শুটার এসে রীতিমতো পরিকল্পনা করে এই খুন করা হয়েছে। সিসিটিভি ফুটেজ সামনে এলেও এখনও অধরা আততায়ীরা। চর নিয়োগ করে গতিবিধি জেনে এই খুন করা হয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই দুটি মোটরবাইক এবং একটি গাড়ির হদিশ পেয়েছেন সিটের প্রতিনিধিরা। তবে এই খুন করার পর বিমানে করে আততায়ীরা চম্পট দিয়েছে বলেই মনে করছেন তদন্তকারীরা। তাই সিআইডি’‌র একটি টিম ভিন রাজ্যে যাচ্ছে। এমনকী মধ্যমগ্রামে খুনের সময় কাদের মোবাইল অ্যাক্টিভ ছিল সেটা টাওয়ার লোকেশন থেকে জেনে নিয়েছে তদন্তকারীরা।

অন্যদিকে এই তথ্য হাতে আসতেই চাঞ্চল্যকর খবর পেয়েছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, চন্দ্রনাথ রথকে খুন করার আগে নিজেদের মধ্যে সমন্বয় রাখতে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছিল আততায়ীরা। চন্দ্রনাথ রথের গতিবিধি থেকে শুরু করে তাঁর গাড়ি কখন কোথায় যাচ্ছে প্রত্যেক মুহূর্তের আপডেট সেখানে আসছিল। এমনকী তার ভিত্তিতে নির্দেশ আদানপ্রদান করা হতো বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। এই গোটা বিষয়টিই অনুসরণ করেই এখন আততায়ীদের নাগাল পেতে চাইছে লালবাজার বা সিআইডির তদন্তকারীরা। এখন পর্যন্ত সন্দেহ করে যে কজনকে আটক করা হয়েছে তাদের থেকে তেমন কোনও সূত্র মেলেনি।

এছাড়া খুনে ব্যবহৃত মাইক্রা গাড়িটির সূত্র ধরে সিআইডির একটি বিশেষ দল পৌঁছে গিয়েছে উত্তরপ্রদেশে। এটা বিজেপি শাসিত রাজ্য। এখানে খুন করার পর বিমানে করে পালাতে আগাম টিকিট কাটা ছিল। তাই মোটরবাইক ফেলে দিয়ে বিমানে করে পালায় তারা। উত্তরপ্রদেশ থেকে কারা যোগাযোগ করেছিল এবং তাদের সঙ্গে এই খুনের কোনও যোগসূত্র আছে কিনা সেটা খতিয়ে দেখতেই ভিনরাজ্যে যাচ্ছে সিআইডির দল। এই খুনের নেপথ্যে থাকা গোটা নেটওয়ার্ক এবং মূল ষড়যন্ত্রকারীকে চিহ্নিত করতে কোমর বেঁধে নেমেছে তদন্তকারীরা। খুনের মোটিভ এবং মাস্টারমাইন্ড কে সেটা নিয়ে বারাসাত থেকে উত্তরপ্রদেশ পর্যন্ত জাল বিছিয়েছে পুলিশ।

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

বদলের বাংলাদেশে এবার বগুড়ার কালীমন্দিরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

বেপরোয়া গাড়ির ধাক্কায় ১৫ ফুট উঁচু শূন্যেয় বাইক চালক, রক্তচাপ বাড়ানো ভয়ঙ্কর ভিডিও

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র