রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শিক্ষাগত যোগ্যতা কী, জানেন?

নির্বাচন হলফনামা অনুসারে, শুভেন্দু অধিকারীর সর্বোচ্চ যোগ্যতা M. A। তিনি ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপি সরকারের প্রথম বাংলার মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী। পরিষদীয় দলনেতা হিসেবে নির্বাচিত হলেন তিনি। শনিবার ব্রিগেডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন শুভেন্দু অধিকারী। শুক্রবার (৭ মে) বিশ্ববঙ্গ কনভেনশন সেন্টারে বৈঠকে ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিধায়কদের সঙ্গে বৈঠকে বাংলার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করলেন তিনি। ঘোষণায় তিনি আরও বলেন, মোট আটটি প্রস্তাব এসেছিল। সব প্রস্তাবেই শুভেন্দুর নাম এসেছে। দ্বিতীয় নামের জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়েছিল। কিন্তু কোনও দ্বিতীয় নাম আসেনি। তাই শুভেন্দু অধিকারীকেই পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করা হচ্ছে।

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বাংলার গেরুয়া ঝড়ে কুপোকাত তৃণমূল। ভেঙে পড়ল তৃণমূলের ১৫ বছরের শাসন। একই সঙ্গে ভবানীপুর এবং নন্দীগ্রামের দুই আসন থেকেই বিপুল ভোটে জয় পেয়েছেন শুভেন্দু। মজার বিষয় হল, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে ৫ হাজার ভোটে হারিয়েছেন শুভেন্দু অধিকারী। তাই বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে তিনিই আদর্শ। তবে আপনি কী জানেন, রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী শিক্ষাগত যোগ্যতা কী? তিনি কতদূর পর্যন্ত পড়াশোনা করেছেন? নির্বাচন হলফনামা অনুসারে, শুভেন্দু অধিকারীর সর্বোচ্চ যোগ্যতা M.A। তিনি ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন তিনি। ২০১১ সালে ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন তিনি।

নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এমনটাই তথ্য দেওয়া রয়েছে। বিধানসভা ও লোকসভা নির্বাচনে প্রতিটি প্রার্থীকে হলফনামা জমা দিতে হয়। সেখানেই শুভেন্দুর আয়, সম্পত্তির পরিমাণ ও শিক্ষাগত যোগ্যতা উল্লেখ রয়েছে। আর নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সেটি আপলোড করা হয়। সেইমতো শুভেন্দু অধিকারী স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। আগামিকাল শনিবার পঁচিশে বৈশাখ রবীন্দ্র জয়ন্তীতে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শুভেন্দুর শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হবে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ২৯৪ আসনের মধ্যে ২০৭ টিতে জয় পেয়ে নতুন সরকার গঠন করতে চলেছে বিজেপি। বাংলায় প্রথমবার সরকার গঠন করছে বিজেপি। মমতার শাসনামলে বিরোধী দলনেতা হিসেবে ভূমিকা পালন করেছেন শুভেন্দু অধিকারী। এবার রাজনৈতিক জীবনে দীর্ঘ লড়াইয়ের পর প্রশাসনিক দায়িত্ব সামলাতে চলেছেন তিনি।

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

গাঁজার নেশা করে বচসা, বন্ধুর বুকে ছুরির কোপ! গ্রেফতার যুবক

শাড়ি ছেড়ে জিন্স-টিশার্টে দীপিকা, পশ্চিমী পোশাকে পর্দার ‘সীতা’কে দেখে অবাক নেটমহল

সন্দেশখালির তৃণমূল ব্লক সভাপতির বাড়ির পাশ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

প্রাক্তন সেচমন্ত্রী মানস ভুঁইয়ার বিরুদ্ধে এফআইআর

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

‘আই লাভ ইউ মম-ড্যাড’, মর্মস্পর্শী চিঠি লিখে আত্মঘাতী দ্বাদশ শ্রেণির ছাত্রী

সন্দেশখালিতে ২ তৃণমূল নেতার গ্রেফতারের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

বর্ষা ঢুকলেও মিলছে না স্বস্তি, বাংলায় কবে শুরু হবে ভারী বৃষ্টি?

জবরদস্ত স্টান্ট দেখালেন আলিয়া-ববি, ‘আলফা’র ট্রেলারে বড় চমক হৃতিকের

‘আইন হাতে তুলে নিলে কাউকে ছাড়া হবে না’, ফলতায় হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ফের নিরাশ করলেন বৈভব, বিষ্ময় বালকের ব্যাটে রানের খরা