মহিলারাই আবাস যোজনার মালিক, নারী ক্ষমতায়নে বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের

Share:

নিজস্ব প্রতিনিধি: নারী ক্ষমতায়নে বড় সিদ্ধান্ত বিজেপি সরকারের। এবার থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার মালিক হবেন মহিলারাই। অর্থাৎ বাড়ির মহিলাদের নামেই ঢুকবে আবাস যোজনার টাকা, এমনকি চুক্তিও হবে গৃহিনীদের নামে। আজ, বৃহস্পতিবার সল্টলেকের সেন্ট্রাল পার্ক থেকে অন্নপূর্ণা দিবসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’য় নতুন তৈরি হতে যাওয়া ৫০ লক্ষ বাড়ির মালিকানা দেওয়া হবে মহিলাদের নামেই। পালাবদলের পর রাজ্যে মহিলাদের উপর অত্যাচার নিয়ে কড়া অবস্থান নিচ্ছে রাজ্য সরকার। অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় ও আইপিএস দময়ন্তী সেনের নেতৃত্বে বিশেষ কমিশন গঠিত হয়েছে। যা নারী নির্যাতনের ঘটনা কঠোর হাতে দমন করবে।’

আরও পডুন: দু’মাস আগে নিখোঁজ, অবশেষে নদিয়ায় খোঁজ মিলল উত্তরপ্রদেশের কিশোরের

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘প্রতিশ্রুতি মতোই বৃহস্পতিবারই রাজ্যের ১ কোটি ৫৮ লক্ষ মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার মাথাপিছু ৩ হাজার টাকা করে টাকা ঢুকবে। অন্নপূর্ণা যোজনায় ইতিমধ্যেই দেড় কোটিরও বেশি মহিলার অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে। প্রায় এক কোটি ৬০ লক্ষের কাছাকাছি অ্যাকাউন্টে টাকা পৌঁছেছে। যাঁরা এখনও আবেদন করেছেন কিন্তু টাকা পাননি, তাঁদের অ্যাকাউন্টেও বাছাইয়ের পরে টাকা পাঠানোর কাজ বৃহস্পতিবার দিনভর চলবে। এ ছাড়াও ICDS ও আশা কর্মীদের বেতন অগস্ট মাস থেকে ৫ হাজার টাকা করে বাড়ানো হয়েছে। প্রাণীমিত্রদের বেতনও ২ হাজার টাকা বাড়ানো হয়েছে। গত ছয় মাসে রাজ্যে প্রায় ৬০ হাজার বাল্যবিবাহ ও অপ্রাপ্তবয়স্ক মেয়েদের ডেলিভারির ঘটনা ঘটেছে। যার মধ্যে কেবল মুর্শিদাবাদেই ১৩ হাজার এবং দক্ষিণ ২৪ পরগনায় ৭ হাজার ঘটনা ঘটেছে। ১৮ বছরের নীচে মেয়েদের বিয়ে দিলে কেবল অভিভাবকদেরই নয়, বিয়ে দেওয়া কাজি কিংবা পুরোহিতকেও শ্রীঘরে যেতে হবে।’

মুখ্যমন্ত্রী এদিন দৃপ্তকণ্ঠে বলেন, ‘এই সরকার শুধু ভাতা দিতে আসেনি। এই রাজ্যে সংস্কার করতে এসেছে। রাজ্যের প্রতিটি কন্যা-মহিলাকে রক্ষার শপথ নিয়েছে এই সরকার।’

পাকিস্তান বোর্ডের সঙ্গে আইনি লড়াইয়ে জোর ধাক্কা ক্রিকেটার মহম্মদ রিজওয়ানের

বেআইনি নির্মাণের অভিযোগে ক্যানাল ইস্ট রোডে তিনতলা ভবনে অভিযান চালাল সিবিআই

চিকি‍ৎসক আদালতে, ডাক্তার সেজে রুগীদের প্রেসক্রিপশন লিখছেন গাড়ির চালক, ভাইরাল ভিডিও

গাঙ্গুরামের নিমকিতে পালক, আমিনিয়ায় পচা মাংস! অভিযানে গিয়ে চক্ষু চড়কগাছ আধিকারিকদের

দু’মাস আগে নিখোঁজ, অবশেষে নদিয়ায় খোঁজ মিলল উত্তরপ্রদেশের কিশোরের

‘অসাধারণ-অতুলনীয় নেতা’, মোদির জন্মদিনে সৌরভের গলায় প্রধানমন্ত্রীর প্রশংসা

বিশ্বকর্মা পুজোয় আমিষ খাবার খাচ্ছেন? বড় ভুল করছেন না তো?

পানশালার নর্তকীদের ঠুমকো নাচে মজে দুই উর্দিধারী, ভিডিও ভাইরাল হতেই শোরগোল

প্রধানমন্ত্রী হিসেবে মোদির উপহার পাওয়া ১,৪৯৮ উপহার সামগ্রী উঠল নিলামে

আর কিছুক্ষণের মধ্যেই ঘনিয়ে আসছে দুর্যোগ, কলকাতায় জারি হলুদ সতর্কতা

বিধানসভা ভোটে ভরসা রাখায় বাংলার মা-বোনদের ধন্যবাদ জানালেন মোদি

মহিলারাই আবাস যোজনার মালিক, নারী ক্ষমতায়নে বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের

জামিনের শর্ত লঙ্ঘনের অভিযোগ, ফের কি জেলের ঘানি টানতে হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে?

পুলিশকে টেনে বের করে পেটানোর হুমকি, কাঠগড়ায় হরিণঘাটার বিজেপি বিধায়ক