দু’মাস আগে নিখোঁজ, অবশেষে নদিয়ায় খোঁজ মিলল উত্তরপ্রদেশের কিশোরের

দু'মাস ধরে নিখোঁজ ছেলে। অবশেষে ছেলের খোঁজ মিলল পশিমবঙ্গের নদিয়া জেলায়। ছেলেকে ফিরে পেয়ে মুখে আনন্দের হাসি উত্তরপ্রদেশের বাসিন্দার।

Share:

নিজস্ব প্রতিনিধি: দু’মাস ধরে নিখোঁজ ছেলে। অবশেষে ছেলের খোঁজ মিলল পশিমবঙ্গের নদিয়া জেলায়। ছেলেকে ফিরে পেয়ে মুখে আনন্দের হাসি উত্তরপ্রদেশের বাসিন্দার। উত্তরপ্রদেশের পুলিশের সঙ্গে যৌথভাবে গোটা প্রক্রিয়াটা সম্পন্ন করল রাজ্য পুলিশ বাহিনী। জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর নদিয়ার বেথুয়াডহরী, নাকাশিপাড়া থানা এলাকা থেকে কিশোরকে উদ্ধার করা হয়। আর খবর পেয়ে প্রায় দেড় হাজার কিলোমিটার পেরিয়ে বেথুয়াডহরীতে উপস্থিত হন কিশোরের বাবা এবং ১৭ সেপ্টেম্বর তাঁকে সুস্থ অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দেয় পুলিশ।

সূত্রের খবর, নিখোঁজ কিশোরের নাম আকাশ, বাড়ি উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ জেলার কোলহুই বাজার থানার অন্তর্গত করমহওয়া বসন্তপুর গ্রামে। গত ১৭ জুলাই হঠাৎই নিজের বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় আকাশ। অনেক খোঁজাখুঁজির পরেও তাঁর কোনও সন্ধান পাননি তাঁর পরিবার। এরপর পুলিশের কাছে ছেলের নিখোঁজের অভিযোগ করেন তাঁর বাবা হরিশচন্দ্র ভারতী। যিনি পেশায় একজন রাজমিস্ত্রি। অতি কষ্টে সংসার চলে তাঁদের। দীর্ঘ খোঁজাখুঁজির অবশেষে ১৫ সেপ্টেম্বর নদিয়ার নাকাশিপাড়া থেকে কিশোরের খোঁজ পায় পুলিশ। এরপরেই কিশোরের পরিবারকে খবর দেওয়া হয়। এবং দেড় হাজার কিলোমিটার পথ পেরিয়ে হাওড়া হয়ে নদিয়ায় ছুটে আসেন আকাশের বাবা। এবং তাঁকে ১৭ সেপ্টেম্বর বাবা-মায়ের হাতে তুলে দেওয়া হয়। ছেলেকে সুস্থ অবস্থায় ছুটে পেয়ে কান্নাভেজা চোখে হরিশচন্দ্রবাবু জানান, ‘গত দু’মাস ধরে আমাদের গোটা পরিবার দিশেহারা হয়ে পড়েছিল।

সন্তান নিখোঁজ হওয়ায় বাড়িতে ঠিকমত রান্না পর্যন্ত হয়নি। আকাশের মা, বৃদ্ধ দাদু ও ঠাকুমা দিনরাত কেঁদে কেঁদে বুক ভাসিয়েছেন। বয়সের ভারে বৃদ্ধ বাবা-মা আসতে না পারলেও আমি প্রায় ১৫০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এখানে ছুটে এসেছি।’ এরপর স্থানীয় পুলিশ প্রশাসনকে হাতজোড় করে কৃতজ্ঞতা জানিয়ে ছেলেকে নিয়ে উত্তরপ্রদেশের উদ্দেশ্যে রওনা দেন হরিশচন্দ্র বাবু। তবে আকাশ কীভাবে উত্তরপ্রদেশ থেকে নদিয়ায় পৌঁছল, তা জানায়নি পুলিশ। তবে অনুমান, আকাশ মানসিক বিকারগ্রস্থ, কারও প্রলোভনে পা দিয়েই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল সে।

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

এআই দিয়ে তৈরি নকল তথ্য, ডানকুনিতে ভুয়ো লটারি চক্রের হদিশ, গ্রেফতার ৫ যুবক

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১

মুখ রক্ষায় নন্দীগ্রামে কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

শিয়রে ভোট, কলকাতা পুরসভায় ডিলিমিটেশনের পর প্রকাশিত আসন সংরক্ষণের খসড়া বিজ্ঞপ্তি

কলকাতায় ধৃত মার্কিন ভাড়াটে সেনা মাথ্যু ভানডাইকের জামিন মঞ্জুর দিল্লি আদালতের

অস্কার জেতার দৌড়ে নাম লেখাল স্টারডমহীন মরাঠি ছবি ‘গোন্ধল’

খাইবার পাখতুনখোয়ার মসজিদের কাছে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত কমপক্ষে ২৫, আহত ৫০

কোহলি-পোলার্ডকে টেক্কা দিয়ে টি টোয়েন্টিতে নয়া মাইফলক স্পর্শ করলেন বাটলার

‘পরিচালক-প্রযোজকের সঙ্গে শুতে হবে’, কাজ পাওয়ার বিনিময়ে শর্ত পেয়েছিলেন সুন্দরী অভিনেত্রী

শিশুদের খাবারে বিষ! Nestlé-র বিরুদ্ধে কড়া পদক্ষেপ FSSAI-এর