‘ধর্মনিরপেক্ষতা নিপাত যাক’, রংয়ের উৎসবে ধর্মের বিষ উগরে দিলেন শুভেন্দু

Share:

নিজস্ব প্রতিনিধি: দোলের সকালেই ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্রে গিয়ে রঙ খেললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সকাল থেকেই এলাকায় ভিড় জমাতে শুরু করেন বিজেপি কর্মী-সমর্থকেরা। তাঁদের সঙ্গে নিয়ে দোল উৎসবে সামিল হন তিনি। রাজনৈতিক আবহে রঙের উচ্ছ্বাসে মিশে যায় সরাসরি বার্তা-যা নিয়ে শুরু হয়েছে তুমুল জল্পনা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র হিসেবে পরিচিত ভবানীপুর, সেখানে দাঁড়িয়ে শুভেন্দুর বক্তব্য ছিল স্পষ্ট ও আক্রমণাত্মক। তিনি বলেন, “নাস্তিকতা নিপাত যাক, সেকুলারিজম নিপাত যাক। পশ্চিমবঙ্গে হিন্দুরা যাতে সুরক্ষিত থাকে, সেই প্রার্থনাই করব।” দোলের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তিনি ভক্তিমূলক সুরে গান ধরেন, ‘গোরা গোরা গৌরাঙ্গ’। পাশাপাশি তাঁর কণ্ঠে শোনা যায় স্লোগান, “হিন্দু-হিন্দু ভাই-ভাই।” উপস্থিত সমর্থকেরাও স্লোগানে স্লোগানে মুখর করে তোলেন গোটা এলাকা।

আরও পড়ুন: সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা, বাস-ইকো ভ্যানের সংঘর্ষে মৃত ৬, আহত বহু

গত কয়েক মাসে ভবানীপুরে শুভেন্দুর উপস্থিতি বেড়েছে। একাধিক কর্মসূচি, দলীয় বৈঠক এবং সাংগঠনিক প্রস্তুতির অংশ হিসেবে সেখানে একটি ‘ওয়ার রুম’ গঠন করা হয়েছে বলেও জানা গেছে। রাজনৈতিক মহলের প্রশ্ন, এ কি শুধুই সাংগঠনিক তৎপরতা, নাকি এর আড়ালে রয়েছে বড় কোনও নির্বাচনী পরিকল্পনা? বিধানসভা ভোটের আগে এই কেন্দ্রে বিরোধী দলনেতার ঘনঘন যাতায়াত স্বাভাবিকভাবেই জল্পনা উস্কে দিচ্ছে।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যের রাজনৈতিক সমীকরণ বদলে দিয়েছিল নন্দীগ্রামের লড়াই। সেই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কেন্দ্র ভবানীপুর ছেড়ে নন্দীগ্রামে শুভেন্দুর বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন। শেষ পর্যন্ত নন্দীগ্রামে জয়ী হন শুভেন্দু অধিকারী। যদিও পরে ভবানীপুর উপনির্বাচনে জিতে সাংবিধানিক শর্ত পূরণ করে মুখ্যমন্ত্রী পদে বহাল থাকেন মমতা। সেই রাজনৈতিক সংঘর্ষের রেশ এখনও রাজ্যের রাজনীতিতে প্রবলভাবে বিদ্যমান।

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভবানীপুরে বিজেপি শক্ত ঘাঁটি তৈরি করতে চাইছে। দলীয় নেতৃত্বের ধারণা, আগামী নির্বাচনেও মুখ্যমন্ত্রী নিজের কেন্দ্র থেকেই লড়তে পারেন। তাই তাঁকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিতে শুভেন্দুকে সামনে রাখা হতে পারে। বিরোধী দলনেতার নিয়মিত সফর, কর্মী বৈঠক, সাংগঠনিক রদবদল সব মিলিয়ে প্রস্তুতির ইঙ্গিত স্পষ্ট।

শুভেন্দু নিজে প্রার্থী হবেন কি না, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবে তাঁর সাম্প্রতিক তৎপরতা এবং দোলের দিন ভবানীপুরে প্রকাশ্য শক্তিপ্রদর্শন রাজনৈতিক মহলে নতুন করে সমীকরণ কষতে বাধ্য করছে। রাজ্য রাজনীতিতে ইতিমধ্যেই ‘হাই ভোল্টেজ’ আবহ তৈরি হয়েছে। আসন্ন নির্বাচনে ভবানীপুর কি হতে চলেছে সবচেয়ে আলোচিত কেন্দ্র? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক অন্দরে।

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মঙ্গলবার দোহায় ইরান-মার্কিন বৈঠক হচ্ছে না, মধ্যপ্রাচ্যে শান্তি অধরাই?

ঘি এবার ঠোঁটের সুরক্ষায়! জানেন ফাটা ঠোঁট সারাতে জনপ্রিয় হচ্ছে ‘ঘি লিপ বাম’

চুল পড়া বাড়ছে? নারকেলের দুধ দিয়ে ঘরেই বানিয়ে নিন ৫টি সহজ হেয়ার কেয়ার প্যাক

মঙ্গলবার থেকেই নিস্ক্রিয় হচ্ছে mAadhaar App, নয়া অ্যাপ ডাউনলোড করে নিন

রক্ষকই ভক্ষক! রাতের অন্ধকারে কলেজ ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ, গ্রেফতার পুলিশ কনস্টেবল

ধর্মতলায় মাপজোক করতে গিয়ে ফেঁসে গেলেন কুণাল ঘোষরা, দায়ের এফআইআর

বদলে গেল ‘দাদাগিরি’র সঞ্চালক, নতুন সফর শুরুর আগে সৌরভের সঙ্গে কী কথা হয়েছে দেবের?

‘তারাতলা কাণ্ডে প্রমাণ থাকলে মমতা-ফিরহাদের বিরুদ্ধেও ব্যবস্থা’, স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর

‘বাংলার রাজনীতিতে দুর্বৃত্তায়ন শুরু বাম জমানায়’, বিধানসভায় বিস্ফোরক শুভেন্দু

রাম মন্দিরের অনুদান চুরির ঘটনায় ধৃতদের হয়ে লড়বেন না কোনও আইনজীবী

অপেক্ষার অবসান! জুলাই থেকেই অশোকনগরে পাতাল থেকে উঠবে তরল সোনা?

আজ রাতে জ্যৈষ্ঠ পূর্ণিমায় এই ৫টি কাজ করুন, ধনসম্পদ ঢেলে দেবেন মা লক্ষ্মী

জার্মানিতে বন্দুকবাজদের এলোপাথাড়ি গুলিতে প্রাণ গেল ৫ জনের