আজ প্রচারের শেষদিনে ফলতায় রোড শো মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী বৃহস্পতিবার (২১ মে) ফলতায় পুনর্নির্বাচন। আজ (১৯ মে) এই নির্বাচনের আগে প্রচারের শেষদিন। ফলতার বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডার হয়ে প্রচার করতে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার দিনভর ফলতায় প্রচার করবেন তিনি। এদিন সকাল ১১টা নাগাদ ফলতায় আসার কথা রয়েছে তাঁর। সেখানে বিভিন্ন জায়গায় প্রচার করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। এদিন একটি রোড শো করবেন বলে জানা গিয়েছে।

গত শনিবার ফলতায় গিয়ে জনসভা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেখান থেকে বিজেপি প্রার্থীকে ১ লক্ষ ভোটে জেতানোর কথা বলেছেন তিনি। ১০ বছর ফলতার মানুষ ভোট দিতে পারেননি। এবার তার হিসেব হবে। অবাধ ভোট হবে এখানে। শনিবারের পর ফের ফলতায় আসছেন তিনি। জানা গিয়েছে, এই বিধানসভার প্রায় ১৫ কিলোমিটার এলাকা জুড়ে রোড শো করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)।

২১ মে সকাল সাতটা থেকে ভোট গ্রহণ হবে ফলতায়। ২৮৫ টি বুথে ফের ভোট নেওয়া হবে। ২৪ মে ফলতার (Falta) ভোটের গণনা হবে এবং ফল ঘোষণা করা হবে। নির্বাচন কমিশন থেকে জানিয়ে দেওয়া হয়েছে ফলতায় ২৯ এপ্রিল বুধবার যে ভোট গ্রহণ হয়েছে তা পুরোপুরি অবৈধ। ফলতায় ১৮টি বুথকে ঘিরে মূলত ইভিএম (EVM) মেশিনে টেপ লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। কোনও কোনও ইভিএম (EVM) মেশিনে বোতামে আতর লাগিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ এসেছিল। তারপরেই সেখানে পুনর্নির্বাচন করার কথা বলেছে নির্বাচন কমিশন।

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর