মুখ্যমন্ত্রীর আপ্ত সহায়ক চন্দ্রনাথের খুনের পিছনে কে? তদন্তে CBI

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের খুনের তদন্তভার গেল সিবিআই-র হাতে। মঙ্গলবার সিআইডি-র থেকে তদন্তের দায়িত্বভার গ্রহণ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই খুনের ঘটনার পিছনে মূল মাথা কে, সেটা খুঁজে বের করাই এখন মূল লক্ষ্য। ইতিমধ্যে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। চন্দ্রনাথ খুনের তদন্তে সাত সদস্যের সিট গঠন করেছে সিবিআই। 

ঠাণ্ডা মাথায় পরিকল্পনা করেই খুন করা হয়েছে মুখ্যমন্ত্রীর আপ্ত সহায়ককে। ধৃতদের জেরা করে প্রায় নিশ্চিত হয়েছে পুলিশ। এখন হত্যাকান্ডের পিছনে আসল মাথা কে, সেটা জানতে দায়িত্বভার নিয়েছে সিবিআই। মঙ্গলবারই ধৃত ৩ জনকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই আধিকারিকরা। সূত্রের খবর, সাত সদস্যের সিট গঠন করা হয়েছে। কলকাতা অঞ্চল-এর যুগ্ম নির্দেশক-এর অধীনে কাজ করবে সেই দল। তদন্তের জন্য প্রয়োজন মতো আধিকারিক নিয়োগ করা হবে।

চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় উত্তরপ্রদেশ ও বক্সার থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার রাতেই তাদের নিয়ে আসা হয়েছে কলকাতায়। ভবানীভবনে রাতভর জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সোমবার বারাসত আদালতে তোলা হয় ৩জনকে। ধৃতদের ১৩দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এই সময়ে তাদের জিজ্ঞাসাবাদ চলবে। কে সুপারি দিয়েছিল, কেন খুন করা হয়েছে, প্রয়োজনে ঘটনার পুনর্নির্মাণও করা হতে পারে বলে জানা গিয়েছে। আততায়ীদের ডিজিটাল লেনদেনের সূত্র ধরেই তল্লাশি শুরু করে উত্তর প্রদেশে পৌঁছে যায় সিআইডি। অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। চন্দ্রনাথকে খুন করার সময় ব্যবহৃত গাড়ি ঝাড়খন্ড থেকে আনা হয়েছিল। মাত্র ৫০ সেকেন্ডের অপারেশন করা হয়েছে। কিন্তু এই গোটা আপারেশনের পিছনে ছিল দীর্ঘ পরিকল্পনা। এবার সেই মূল অভিযুক্তের নাগাল পেতে চাইছে তদন্তকারীরা। 

 

শিশু ওয়ার্ডে ঢুকে সদ্যোজাতকে নিয়ে যাওয়ার অভিযোগ, ব্যারাকপুর বিএন বসু হাসপাতালে গ্রেফতার ২

‘নির্লজ্জ-বেহায়া’, দলবদলু সুদীপ-কাকলিদের বেনজির আক্রমণ মহুয়ার

বিহারের পর ওড়িশায় বাইক আটকে দম্পতিকে হেনস্থা, তরুণীর শ্লীলতাহানির চেষ্টা নীতি পুলিশদের

পুলিশের চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণা, পুলিশের জালে বিজেপি নেতার ভাইপো

ধামসা-মাদলের তালে রাতভর উৎসব, রামনগরে করম পরবে মাতল আদিবাসী পাড়া

স্নায়ুযুদ্ধের অবসান, দিল্লিতে বাংলাদেশের দূত হিসেবে আসাদের নিয়োগে সম্মতি মোদি সরকারের

ওয়াইডের ইশারা করতেই মেজাজ হারিয়ে আম্পায়ারের দিকে তেড়ে গেলেন শ্রেয়স, তার পর…

নাবালিকা সাইক্লিস্টকে ধর্ষণের অভিযোগে কাজাখস্তানি কোচের বিরুদ্ধে এফআইআর দায়ের

অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা মুখোপাধ্যায় নেই, বয়স হয়েছিল ৭৫

যুগান্তকারী সিদ্ধান্ত TRAI-র, শুধু কলিং ও SMS সুবিধাযুক্ত রিচার্জ প্ল্যান আনার নির্দেশ

 ‘ভাত চুরির’ অপবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে পিটিয়ে মারার ঘটনায় আটক ব্যাঙ্ক কর্মী

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর