স্বরূপনগরে আন্তর্জাতিক মাদক পাচার চক্রের পাণ্ডা গ্রেফতার, আটক মাদক ও আগ্নেয়াস্ত্র

Share:

নিজস্ব প্রতিনিধি,স্বরূপনগর: বিপুল পরিমাণে গাঁজা ও গুলি ভর্তি পিস্তল সহ পুলিশের জালে কুখ্যাত দুষ্কৃতী । তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গেছে,বিপুল পরিমাণ গাঁজা(Ganja) ও গুলি ভর্তি পিস্তল সহ পুলিশের জালে কুখ্যাত দুষ্কৃতী ধরা পড়েছে। বড়সড়ো সাফল্য বসিরহাট পুলিশ জেলার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বসিরহাটের স্বরূপনগর থানার(Swarupnagar P.S.) সগুনা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম পোলতার বাসিন্দা বিশ্বনাথ মন্ডলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে পুলিশের কাছে অভিযোগ আসছিল। শনিবার গভীর রাতে স্বরূপনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরিন্দম হালদারের (OC Arindam Haldar)কাছে গোপন সূত্রে একটি খবর আসে।

সেই খবরের ভিত্তিতে হানা দেওয়া হয় পশ্চিম পোলতা এলাকায়। সেখান থেকে বিশ্বনাথ মন্ডল নামক ওই দুষ্কৃতিকে তার বাড়ি থেকে পাকড়াও করে পুলিশ। তার বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে প্রায় ৩০ কিলো গাঁজা। যার বাজার মূল্য প্রায় ৩ লক্ষ টাকা। পাশাপাশি হয়েছে একটি ৭এমএম পিস্তল ও ৯ রাউন্ড গুলি। সমস্ত উদ্ধার হওয়া সামগ্রী পুলিশ বাজেয়াপ্ত করেছে। ধৃতকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে রবিবার বসিরহাট মহকুমা আদালতে(Bashirhat Court) পেশ করা হয়।

ধৃতের সঙ্গে আন্তর্জাতিক মাদক পাচার চক্র ও কোনো দুষ্কৃতী দলের যোগ আছে কিনা তা খতিয়ে দেখছে স্বরূপনগর থানার পুলিশ। এই চক্রে আর কারা যুক্ত আছে তাদের সন্ধানে পুলিশ তদন্ত শুরু করেছে। কতদিন থেকে ধৃত ব্যক্তি এই ধরনের অপরাধের সঙ্গে যুক্ত এবং তার নেটওয়ার্ক কোথায় কোথায় রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃত ব্যক্তির পুরনো ক্রিমিনাল রেকর্ড(Criminal Record) খতিয়ে দেখছে পুলিশ।

দিল্লিতে ট্রেন ও মেট্রো বন্ধ নিয়ে দায়ের মামলা, রবিবার শুনানি সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চে

ফের রিয়াধের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, তড়িঘড়ি সরানো হল কর্মীদের

বয়স বাড়লেই দুর্বল হয়ে পড়ে মেরুদণ্ড? এই ৬ অভ্যাসেই মিলবে স্বস্তি

নবরাত্রির উপবাসে একঘেয়ে খাবার নয়, এয়ার ফ্রায়ারে বানান মুচমুচে মিষ্টি আলুর চাট

ইউক্রেনে ফের ভয়ঙ্কর গ্লাইড বোমা হামলা রুশ সেনার, ৩ শিশু-সহ নিহত ১৫

মঙ্গলের নক্ষত্রে সূর্যের গোচর, অক্টোবরের শেষে ৫ রাশির জাতকদের অর্থ-সাফল্য যোগ

‘যাঁরা মঞ্চে দুর্গা সেজে….’, নাম না করে তৃণমূলত্যাগী তারকাদের খোঁচা অভিষেকের

জীবন নিয়ে খেলা! ১৫ ফুটের অজগরের সঙ্গে সেলফি, তার পর…..

শিবির ছেড়ে চলে যাওয়ায় রোনাল্ডোকে নির্বাসিত করল পর্তুগাল ফুটবল সংস্থা

১৫ অক্টোবর থেকে ২০০০ টাকার বেশি UPI লেনদেনে মাশুল চালু অনিশ্চিত!

মহালয়াতে সুখবর দিলেন শুভেন্দু, আগামিকাল থেকেই ক্লাবে ঢুকবে অনুদানের টাকা

পুজোর ভিড় সামাল দিতে হাওড়া ডিভিশনে শতাধিক বিশেষ ট্রেন, খোলা হচ্ছে বাড়তি কাউন্টার

পঞ্চমীতে বোধন, কাঁচা ভোগ দেওয়া হয় দেবীকে, রানাঘাটের ঘোষবাড়ির পুজোয় রয়েছে নানা রীতি

দুর্গাপুজো উপলক্ষ্যে শিয়ালদহ স্টেশনে বন্ধ পার্কিং, যানজট এড়াতে পদক্ষেপ রেলের