সুইচগেটের একাংশ ভেঙে গৌরেশ্বর নদীগর্ভে আতঙ্কে সুন্দরবনবাসী

Share:

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের তিন নম্বর আম্বেরিয়ার গৌড়েশ্বর নদীর উপর এক সাইডের অংশ ভেঙে পড়লো সুইচ গেটের। তার প্রতিবাদে বিক্ষোভ দেখায় এলাকার মানুষ, প্রায় পাঁচ বছর ধরে ব্লক প্রশাসনেও সেচ দপ্তরকে কোন সুরাহা মেলেনি। এই সুইচগেটের পুনরায় নির্মাণের দাবিতে বিক্ষোভ দেখায় তিন নম্বর আম্বেরিয়ার সুইচগেটের সামনে এলাকার মানুষ। এই সুইচগেট যদি নির্মাণ না হয় তারা আরও বৃহত্তর আন্দোলন করবে এমনই হুমকি এলাকার সাধারণ মানুষের।

এ বিষয়ে স্যান্ডেল বিল গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিতোষ বিশ্বাস বলেন সেচ দফতরের ব্লক প্রশাসনে জানানো হয়েছে ।দ্রুত এই সমস্যার সমাধান হবে। এমনই আশ্বাস দেন তিনি। গ্রামবাসীদের দাবি যদি নদীর জলস্তর বেড়ে যায়, তাহলে প্লাবিত হতে পারে একাধিক গ্রাম । পাশাপাশি ক্ষতিগ্রস্ত হবে চাষের জমি থেকে মাছ চাষ । তারা চাইছেন দ্রুত সুইসগেট মেরামতি করা হোক । এদিকে,মাটিয়া থানা এলাকায় অজ্ঞাত পরিচয় মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধার ঘিরে রহস্য। ঘটনাস্থলে পুলিশ ‌।

মাটিয়া থানার বাবুয়াডাঙ্গ এলাকায় আমবাগানের পাশে একটি জলাশয় থেকে রবিবার সন্ধ্যায় অজ্ঞাত পরিচয় এক মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধার করল মাটিয়া থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর গত তিন চারদিন ধরে জলাশয় থেকে দূর্গন্ধ বার হচ্ছিল। রবিবার বিকেলে স্থানীয় এক বাসিন্দা জলাশয়ের মধ্যে পচাগলা(Dicomposed) মৃতদেহ দেখতে পান। খবর দেওয়া হয় পুলিশকে। স্থানীয়দের অনুমান মহিলাকে খুন করে এখানে ফেলে দেওয়া হয়েছে।পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মহিলার পরিচয় জানার চেষ্টা হচ্ছে।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের