‘যাদের নাম বাদ গিয়েছে, তাঁদের সঙ্গে কথা বলুন’, শাহকে চ্যালেঞ্জ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি, মানিকচক: এসআইআর-র নামে বহু ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁদের সঙ্গে কথা বলুন। মানিকচক থেকে অমিত শাহকে চ্যালেঞ্জ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, বিজেপি কোনও ধর্ম বিশ্বাস করে না। তাঁরা একটাই ধর্ম বিশ্বাস করে, সেইটা হল দাঙ্গা। মানুষ মারার ধর্ম। ক্ষমতা থাকলে মানিকচকে দাঁড়িয়ে নাম বাদ যাওয়া ভোটারদের সঙ্গে কথা বলুন।

তাঁর অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রী ফোন করে নির্দেশ দেন। মুসলমান দেখলেই মালদা, মুর্শিদাবাদ, তেহট্টে ভোট কাটা হচ্ছে। ৫ রাজ্যে নির্বাচন হচ্ছে। ৫০৬ জন অফিসারকে সরিয়ে  দেওয়া হয়েছে। তারমধ্যে বাংলাতে ৪৮৫জনকে বদল করা হয়েছে। মানুষের কাছে পায়ে ধরে ক্ষমা চাওয়া উচিৎ। কেন্দ্রীয় বঞ্চনার কথাও তুলে ধরেছেন তিনি। বলেছেন, ১০০ দিনের টাকা, রাস্তাঘাটের টাকা চার বছর ধরে বন্ধ করে রাখা হয়েছে। বাংলাকে বঞ্চনা করা হচ্ছে। বাংলাকে জব্দ করতে চাইছে।

তৃণমূল সুপ্রিমোর অভিযোগ, ওরা বাংলাকে টার্গেট করছে। আমরা দিল্লিকে টার্গেট করব। বহু বৈধ ভোটারের নাম কেটেছে। বিজেপি ও কমিশন এটা করছে। মানুষকে হেনস্থা করা হচ্ছে। সব ধরনের চক্রান্ত করতে পারে বিজেপি। বিজেপিকে ভোটে এবার জব্দ করার কথাও বলেছেন তিনি। সাধারণ মানুষকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার কথা বলেছেন। মিথ্যে কথা বলে অ্যাকাউন্ট নম্বর নিয়ে ব্যাঙ্ক ফাঁকা করে দেওয়া হতে পারে। তাই কাউকে অ্যাকাউন্ট নম্বর না দেওয়া পরামর্শ দিয়েছেন তিনি। তাঁর অভিযোগ, প্রথমে ভোট কাটবে, দ্বিতীয় ব্যাঙ্কের অ্যাকাউন্ট বন্ধ করবে, তৃতীয় কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটারদের আটকাবে। 

 

চিকিৎসায় গাফিলতিতে ছেলের মৃত্যু, প্রতিবাদ করতেই নগ্ন ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি, চাঞ্চল্য বর্ধমানে

বিয়ের কথা বললেই ‘আপত্তিকর ছবি’ ভাইরালের হুমকি, প্রেমিককে ভিডিয়ো কল করে আত্মঘাতী তরুণী

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

দক্ষিণ আফ্রিকায় বাড়িতে ঢুকে বন্দুকবাজের হামলা, এলোপাথাড়ি গুলিতে নিহত ১১

এক ঘেয়ে বিস্কুট খেয়ে বিরক্ত? বাড়িতে বানান ওটসের কুকিজ

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

মাথায় ঝুলে ৯ কোটির মামলা, ভিআইপি নয়, ১ ঘন্টা লাইনে দাঁড়িয়ে ‘লালবাগচা রাজা’র দর্শন রাজপালের

বাইকে পিছু ধাওয়া করে তরুণীকে হেনস্থা! স্কুটি থেকে ফেলে দেওয়ার অভিযোগ যুবকদের বিরুদ্ধে , চাঞ্চল্য দিল্লিতে

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

বালিগঞ্জ-আলিপুরে ব্যবসায়ীর বাড়িতে ED-র হানা, কলকাতা-সহ দেশের ১৭ জায়গায় ম্যারাথন তল্লাশি

আইআইটি-বম্বেতে পড়ুয়ার মৃত্যুর তদন্তে নয়া মোড়, ছুটিতে পাঠানো হল অভিযুক্ত অধ্যাপক ডুল্লাকে

দ্রুত জামিনের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী

চোখে লঙ্কা গুঁড়ো ছেটানোর পর কুড়ুল দিয়ে নৃশংসভাবে কুপিয়ে খুন কুস্তিগিরকে

খারাপ আবহাওয়া, অষ্টম উচ্চতম শৃঙ্গ মানসলু অভিযান স্থগিত