তমলুকে চিকিৎসকের মৃত্যুতে রহস্য, কী জানা যাচ্ছে প্রাথমিক ময়নাতদন্তে?

Share:

নিজস্ব প্রতিনিধি, তমলুক: কাঁথি সাব ডিভিশন হাসপাতালে কর্মরত চিকিৎসকের মৃত্যুতে চাঞ্চল্য। কীভাবে মৃত্যু হয়েছে ওই চিকিৎসকের। ময়নাতদন্তের রিপোর্টের পরেও উঠছে প্রশ্ন। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে এসেছে হাতে। হাতের চ্যানেল থেকে আচমকাই রক্তপাত হয়েছিল। সেই থেকেই কি মৃত্যু উঠছে প্রশ্ন। মৃত চিকিৎসকের নাম শালিনী দাস।

প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে, অস্বাভাবিক কিছু বোঝা যাচ্ছে না। প্রথমে কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে বলে মনে করা হচ্ছিল। কারঁ তিনি কিছু ওষুধ খাচ্ছিলেন। তারমধ্যে রয়েছে হাইপার টেনশনের ওষুধ। চিকিৎসকের ডান হাতে একটি চ্যানেল ছিল। সেই চ্যানেল দিয়ে কোনও ওষুধ শরীরে গিয়েছে কিনা তা জানার চেষ্টা চলছে। এই বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য় মৃত চিকিৎসকের শরীরের বিভিন্ন অংশের ভিসেরা পরীক্ষা করা হবে। তার নমুনা ইতিমধ্যেই পাঠানো হয়েছে স্টেট পরেন্সিক সায়েন্স ল্যাবে। ডান হাতের যেখানে চ্যানেল করা ছিল, সেই অংশও পাঠানো হয়েছে। পাশাপাশি মস্তিষ্ক, হার্ট, কিডনির অংশ নমুনা হিসেবে পাঠানো হয়েছে। এর রিপোর্ট হাতে এলে জানা যাবে, কোনো ওষুধ বা রাসায়নিকের বিক্রিয়ার কারণে মৃত্যু হয়েছে কিনা।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, হার্ট অ্যাটাক থেকে মৃত্যু হতে পারে। কিন্তু ভিসেরা রিপোর্ট থেকেই মৃত্যুর আসল কারণ জানা যাবে। কাঁথি সরকারি হাসপাতালের চিকিৎসক হলেও তমলুকে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন চিকিৎসক শালীনি দাস ও তাঁর মা। শুক্রবার কাজে গিয়ে বাড়ি ফিরে এসেছিলেন। বাড়িতে আসার পরেই চ্যানেল থেকে রক্তক্ষরম শুরু হয়। তারপরেই মৃত্যু হয় তাঁর। হাতে চ্যানেল নিয়ে উঠছে প্রশ্ন। তবে মৃত চিকিৎসকের মায়ের প্রশ্ন, সুস্থ অবস্থায় কাজে গিয়েছিল মেয়ে। হঠাৎ এমন কী হয়েছিল, হাতে চ্যানেল করে ওষুধ দিতে হয়েছে? এই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

 

কালীপুজোর পরেই আবহাওয়ার ভোলবদল! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী