খেলতে গিয়ে লোহার রড গেঁথে গেল মুখে,জটিল অস্ত্রোপচারে সাফল্য তমলুক হাসপাতালে

Share:

নিজস্ব প্রতিনিধি,তমলুক: খেলতে গিয়ে লোহার রড গেঁথে গেল মুখে, বিনামূল্যে জটিল অস্ত্রোপচারে সাফল্য তমলুক মেডিকেল কলেজ হাসপাতালে(Tamluk Hospital)।মহিষাদলের বাড় উত্তর হিংলীর বাসিন্দা দীপক দাস ও কল্পনা জানা দাস।তাদের ৩ বছরের শিশুকন্যা মৌমিতা দাস।মঙ্গলবার অন্যান্য দিনের মতো শিশু কন্যাটি খেলছিল তার বাড়ির সামনেই এবং পাশেই পড়ে থাকা লোহার মরচে পড়া রড নিয়ে খেলতে খেলতে হঠাৎ ই মুখের মধ্যে ভরে উঠান থেকে নামার চেষ্টা করতে করতে নিচে পড়ে যায়।

লোহার রডটি মুখের ভিতর ঢুকে গিয়ে মুখের ভিতরের ওপরের প্রান্তে(১০ সেন্টিমিটার )গেঁথে ঢুকে যায়।দ্রুত হলদিয়া মহকুমা হাসপাতালে(Haldia Hospital) নিয়ে গেলে সেখানে পরিকাঠামোর অভাব বলা হয় ও তমলুক মেডিকেল কলেজে হাসপাতালে ট্রান্সফার করা হয়।তমলুক মেডিকেল কলেজে মেডিকেল টিম গঠন করে ২ ধাপে সফল অস্ত্রোপচার করে রড বের করতে সক্ষম হন চিকিৎসকরা।চিকিৎসক এবং পরিবার জানিয়েছেন এই ধরনের অপারেশনে কয়েক লক্ষ টাকা খরচ হয়।

কিন্তু তমলুক হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে এমন পরিষেবা দেওয়া সম্ভব হয়েছে।শিশু কন্যার যন্ত্রণা মুক্তিতে খুশি রোগীর পরিবার। অন্যদিকে, হাওড়ায় খেলতে গিয়ে পাতকুয়োতে পড়ে গেল একরত্তি শিশু। বুধবার দুপুরে হাওড়ার নিশ্চিন্দা(Nishinda) পূর্ব আনন্দনগরের ঘটনায় চাঞ্চল্য। এদিন খেলতে খেলতে পাতকুয়োয় পড়ে যায় সে। ঘটনাস্থলে আসে নিশ্চিন্দা থানার(Nishinda P.S.) পুলিশ ও দমকল কর্মীরা। নামানো হয় ডুবুরি। তিন বছর বয়সী শিশুটির নাম মোহিত সিং। শিশুটিকে পাতকুয়ো থেকে উদ্ধার করা হয়। নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের