চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নিখোঁজ অভিজিৎ গাঙ্গুলী,ভোট প্রচারে নেই সাংসদ,পড়ল একাধিক নিখোঁজ পোষ্টার

নিজস্ব প্রতিনিধি, তমলুক: নিখোঁজ অভিজিৎ গাঙ্গুলী।ভোট প্রচারে দেখা নেই এলাকার সাংসদের।পড়ল একাধিক নিখোঁজ পোষ্টার(Missing Poster)।রাজনৈত্যিক মহলে চাঞ্চল্য।বিধানসভা ভোটের প্রচারের আর মাত্র ১’দিন বাকি। তার মাঝে একবারও দেখা নেই তমলুকের সাংসদের। আর ঠিক এই কারণেই কেউ বা কারা রবিবার রাতের অন্ধকারে একাধিক পোস্টার ফেলল পূর্ব পাঁশকুড়া বিধানসভার(Paskura Assembly) অন্তর্গত জশাড় গ্রামে।জশাড় ব্রীজের গায়ে একাধিক পোষ্টার লাগানো হয়েছে।পোস্টারে লেখা রয়েছে “মিসিং বিজেপি এম পি অভিজিৎ গঙ্গোপাধ্যায়(MP Abhijit Gangopadhay)। এম পি তমলুক লোকসভা। এই চাঞ্চল্যকর পোষ্টার পড়ার পর থেকে রাজনৈতিক মহলে রীতিমতো গুঞ্জন শুরু হয়েছে।

স্থানীয় এলাকাবাসীদের অভিযোগ, পূর্ব পাঁশকুড়া বিধানসভা এলাকায় বিজেপি প্রার্থী সুব্রত মাইতির সমর্থনে এলাকার সাংসদকে একটা দিনও দেখা যায়নি নির্বাচনী প্রচারে। তবে এই পোস্টারে কাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে তা সুস্পষ্টভাবে লেখা নেই। আর এই পোষ্টারকে ঘিরে তৃণমূলের পক্ষ থেকে রীতিমতো কটাক্ষ করা হয়েছে। এ বিষয়ে পূর্ব পাঁশকুড়া বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী অসীম মাজি কটাক্ষ করে বলেন, লোকসভা ভোটে জেতার পর থেকে কতবার কোলাঘাট এলাকার মানুষ ওনাকে চোখে দেখেছেন তা হাতেগুনে বলা যাবে।ভোটে জেতার পর কি উন্নয়ন কোলাঘাটের(Kolaghat) জন্য করেছেন তা কারোর চোখে পড়েনি।যদিও বিজেপি প্রার্থী সুব্রত মাইতি আমার বিরোধী হলেও সাংসদ হিসেবে অভিজিৎ বাবুর উচিত ছিল প্রার্থীর হয়ে একটা দিন হলেও প্রচার করা। কিন্তু কেউই দেখতে পায়নি সাংসদের উপস্থিতি। যদিও বিষয়টি বিজেপির আভ্যন্তরীণ বিষয়।

তবে সাংসদের অনুপস্থিতি ও পোস্টার পড়া প্রসঙ্গে পূর্ব পাঁশকুড়া বিধানসভার বিজেপি প্রার্থী সুব্রত মাইতি বলেন, এই পোস্টার ফেলা তৃণমূলেরই চক্রান্ত। অভিজিত বাবু হলদিয়াতে প্রধানমন্ত্রীর সভায় এসেছিলেন। আমার পাশেই উনি বসেছিলেন। তিনি সেই সময় জানিয়েছিলেন তিনি শারীরিকভাবে অসুস্থ। যদিও এখনো দু’দিন বাকি আছে নির্বাচনী প্রচারের।এর মধ্যে আসলেও উনি আসতে পারেন ।সবমিলিয়ে তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অনুপস্থিতি নিয়ে যে পোষ্টার পড়েছে তা নিয়ে কোলাঘাট এলাকায় এখন জোরদার চর্চা শুরু হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

‘‌১০ টাকা কখনও ওঁর পকেটে থাকে? কত নাটক!’‌ মোদির ঝালমুড়ি রাজনীতিকে তোপ মমতার

মুখ্যমন্ত্রীর নামে বিজেপি কর্মীদের কটুক্তি, প্রতিবাদ করায় হাত ভাঙল সিভিক ভলান্টিয়ারের

ভোটের আগে নদিয়ার ভোটার তালিকায় পরিসংখ্যানে উল্লেখযোগ্য রদবদল

বিধানসভা নির্বাচনে মদের দোকান খোলা–বন্ধের নিয়মে ব্যাপক রদবদল, চাপ সুরাপ্রেমীদের

ফরাক্কায় কংগ্রেস কর্মীর বাড়ির ছাদে ভয়াবহ বোমা বিস্ফোরণ, ভেঙে পড়ল পাঁচিল

ব্রাত্য লাল, তুমুল রেষারেষি চলছে গেরুয়া–সবুজের মধ্যে, বড়বাজারে তুঙ্গে চর্চা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ