সম্পত্তি নিয়ে বিবাদের জেরে দুই ভাইপোর হাতে খুন কাকা

Share:

নিজস্ব প্রতিনিধি,তমলুক: সম্পত্তি নিয়ে বিবাদ।দুই ভাইপোর হাতে খুন কাকা,পুলিশের হাতে আটক দুই ভাইপো।এলাকায় মোতায়েন পুলিশ।পূর্ব মেদিনীপুরের তমলুকের(Tamluk) প্রসাদচক গ্রামের বছর ষাটের ফুলেশ্বর বেরা(Fuleswar Bera) খুনের ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর সাড়ে বারোটা নাগাদ ফুলেশ্বর বাজার থেকে বাড়ি ফিরে ছিলেন মদ্যপ অবস্থায়। ফুলেশ্বর এর সাথে তার দুই ভাইপো সুদীপ্ত বেরা(Sudipta Bera) এবং আদিত্য বেরার(Aditya Bera) জমি সংক্রান্ত একটি ঝামেলা বহুদিন ধরেই চলছিল। বাড়ি ফিরে ফুলেশ্বর কয়েকটি কটু বাক্য প্রয়োগ করেন।

তার দুই ভাইপোর মনে হয় তাদের উদ্দেশ্য করেই তার কাকা গালিগালাজ করছেন। বাড়ি থেকে কিছু দূর আসতেই ফুলেশ্বরকে ঘিরে ধরেন তার দুই ভাইপো। অকথ্য মারধর চলে, বুকে এবং পেটে লাথি মারে, এবং একটি বাঁশের লাঠি নিয়ে ফুলেশ্বরের মাথায় আঘাত করে। ঘটনাস্থলেই মাটিতে পড়ে যান ফুলেশ্বর। সেখানেই তার মৃত্যু হয়। ঘটনর খবর ছড়িয়ে পড়তেই গ্রামবাসীরা তার দুই ভাইপোকে ধরে রেখে পুলিশে জানান। পুলিশ এসে তার দুই ভাইপোকে আটক করে।

দেহটি ময়না তদন্তের জন্য ইতিমধ্যেই তমলুক মেডিকেল কলেজে(Tamluk Hospital) নিয়ে যাওয়া হয়েছে। মৃতের পরিবারের এখন একটাই দাবি দোষ না করেও ফুলেশ্বর বেরাকে মেরে ফেলেছে তার দুই ভাইপো। তাদের কঠিন শাস্তির দাবি তুলেছে মৃতের পরিবার। পুলিশ যে বাঁশ দিয়ে খুন করা হয়েছে তদন্তের সাথে রক্তমাখা সেই বাঁশ আটক করেছে। প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করা হয়েছে। ধৃত দুই ভাইপোকে বুধবার আদালতে পেশ করবে পুলিশ।

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’