চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হাবড়া থানায় সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের তপশিলি ফেডারেশনের

নিজস্ব প্রতিনিধি, হাবড়া: তপশিলি ফেডারেশনের পক্ষ থেকে মহুয়া মৈত্রের বিরুদ্ধে হাবড়া থানায় অভিযোগ। সম্প্রতি কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র মতুয়া তপশিলিদের নিয়ে বিদ্রুপ মন্তব্য করেছেন। যেখানে মহুয়া মৈত্রকে (Mahua Moitra) বলতে শোনা যায় আপনারা কাঠের মালা পড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে সমস্ত সরাসরি সুযোগ সুবিধা নেবেন আর ভোট দেবার সময় ৮৫ শতাংশ ভোট দেবেন বিজেপিকে ।আর বাকি ১৫ শতাংশ দেবেন অন্য কোন রাজনৈতিক দলকে।

তার প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি এবার হাবড়া থানায় (Habra P.S.)অভিযোগ দায়ের করা হল। মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহুয়া মৈত্রের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ যদি না নেন তাহলে আগামী দিনের মতুয়ারা বৃহত্তর আন্দোলনের পথে নামবেন। সাধারণ মতুয়া সম্প্রদায়ের মানুষজনকে নিয়ে প্রত্যেকের কাছে যাবেন তারা। সংবিধান মেনে আন্দোলন সংগঠিত করা হবে বলে হুমকি দিয়েছেন মতুয়া সম্প্রদায়ের নেতৃত্ব। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র মাঝেমধ্যেই বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে উঠে আসছেন।

এক সময় সংবাদ মাধ্যমে কেউ দু পয়সার সাংবাদিক বলে কটাক্ষ করেছিলেন এই মহুয়া মৈত্র। বারংবার দল থেকে তাকে সতর্ক করা হলেও মহুয়া মৈত্র সংযত হচ্ছে না। তার এই বিতর্কিত বারংবার মন্তব্যে শাসক দলকে সমালোচনার মুখে পড়তে হচ্ছে।তপশিলি ফেডারেশন এর পক্ষ থেকে দাবি করা হয়েছে অবিলম্বে সাংসদ মহুয়া মৈত্রের বিদ্রুপ মন্তব্যের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীকে। অন্যথায় তারা বৃহৎ আন্দোলনে নামতে বাধ্য হবে।

Published by:

Share Link:

More Releted News:

পুরুলিয়ায় ‘মমতা পরশে জঙ্গলমহল হাসছে’ তথ্যচিত্রের উদ্বোধন করলেন সায়নী ঘোষ

নির্বাচনের মুখে কলকাতায় ম্যারাথন তল্লাশি ইডি-র

শুক্রে ঝোড়ো প্রচারে মমতা-অভিষেক, রয়েছে জনসভা ও পদযাত্রাও

দেবাশিস কুমারের বাড়ি ও কার্যালয়ে IT হানা, কী কারণে আয়কর তল্লাশি?

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ