তারাপীঠ মন্দিরে চালু পোশাক বিধি, স্বল্প পোশাকে প্রবেশ নিষিদ্ধ

Share:

নিজস্ব প্রতিনিধি,বীরভূম: তারাপীঠ মন্দিরে প্রবেশ করতে গেলে আপনি স্বল্প পোশাক পড়ে এলে মন্দিরের ভেতর প্রবেশ করতে পারবেন না।শুধু তাই নয়, কোন গামছা অথবা লুঙ্গি ও বারমুডা পরিধান করে মন্দিরে ভেতর প্রবেশের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।সাধক বামাক্ষ্যাপার তীর্থভূমি পূর্ণভূমি বীরভূমের তারাপীঠ।তারামা তারাপীঠের আদি দেবী, ভক্তরা মনে করেন তারাপীঠ মন্দিরে(Tarapith Temple) কোন মনস্কামনা নিয়ে পুজো করলে তাদের সেই মনষ্কামনা পূর্ণ হয়।অসাধ্য সাধন হয় এই তারাপীঠ মন্দির এলে। তারাপীঠ মন্দিরের পাশে অবস্থিত তারাপীঠ মহাশ্মশানে সাধু সন্ন্যাসীরা ছুটে আসেন বিশেষ মনস্কামনা নিয়ে যজ্ঞ করতে।

শুধু তাই নয় ভক্তরা মনে করেন তারাপীঠ মন্দিরের পাশে অবস্থিত দ্বারকা নদীতে স্নান করে মা তারার মন্দিরে পুজো দিলে, মা তারা সকলের মনের ইচ্ছা পূরণ করে। আর সেই কারণেই প্রত্যেকদিন এই তারাপীঠ মন্দিরে কয়েক হাজার ভক্ত পর্যটকদের সমাগম হয়। বিশেষ করে অমাবস্যা তিথি উপলক্ষে সেই সংখ্যাটা বেড়ে যায় আরও কয়েকগুণ। তবে এই তারাপীঠ মন্দিরের প্রবেশের ক্ষেত্রে চালু হয়েছে নতুন নিয়ম, তবে এটি একদমই নতুন নিয়ম সেটা কিন্তু বলা যায় না।কারণ অনেকদিন থেকেই এই নিয়ম চালু ছিল কিন্তু সেই ভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়নি মন্দির কমিটির তরফ থেকে।

কিন্তু এবার কঠোরভাবে সেই নিয়ম চালু করা হলো।মন্দিরের প্রবেশ করতে গেলে আপনি স্বল্প পোশাক পড়ে এলে মন্দিরের ভেতর প্রবেশ করতে পারবেন না।শুধু তাই নয়, কোন গামছা অথবা লুঙ্গি ও বারমুডা পরিধান করে মন্দিরে ভেতর প্রবেশের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তারাপীঠ মন্দিরের এক সেবায়েত পুলক চট্টোপাধ্যায় জানান “মন্দির একটি পবিত্র জায়গা আর সেই কারণেই এই নিয়ম চালু করা হয় মন্দির কমিটির তরফ থেকে। তবে কঠোরভাবে মন্দিরের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হয়নি,কিন্তু এবার মন্দিরের ঢোকার মুহূর্তে পোস্টার টাঙিয়ে সেই নিষেধাজ্ঞা সম্বন্ধে জানিয়ে দেওয়া হয়েছে।”অন্যদিকে তারাপীঠ মন্দিরে আগত এক পূর্ণার্থী সঞ্চিতা অধিকারী তিনি জানান মন্দিরের তরফ থেকে এই নিয়ম জারি করা হয়েছে সেটা একদম সঠিক সিদ্ধান্ত।

এছাড়াও পৌষ মাসের এক তারিখ থেকে আরও বেশ কয়েকটি নিয়ম জারি করেছে মন্দির কমিটি যেমন নিজের মোবাইল ফোন নিয়ে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করা যাবে না। মন্দিরের মধ্যে মোতায়েন নির্দিষ্ট নিরাপত্তা রক্ষীর হাতে মোবাইল ফোন দিয়ে তারপরেই গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন। তাই এবার তারাপীঠ মন্দির পুজো দিতে এলে এই সমস্ত বিষয়ে জেনে তারপরেই আসবেন।

তারেক রহমানকে কাজী নজরুলের সঙ্গে তুলনা বিএনপি নেতার, সমালোচনার ঝড়

ইরানকে ‘একঘরে’ করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করল মার্কিন যুক্তরাষ্ট্র

চিনির দাম বাড়ছে! রান্নায় মিষ্টি স্বাদ আনতে বেছে নিন এই ৮ বিকল্প উপাদান

ধাক্কা ভারতীয়দের! এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

হাসপাতালে রোগী ভর্তি হলেই ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ, বড় সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য দফতরের

ছাত্রকে শাসনের ‘মাশুল’, স্কুলে ঢুকে দুই শিক্ষককে বেল্ট খুলে পেটালেন অভিভাবক!

এলআইসির স্কিমে ম্যাজিক রিটার্ন! ১৭২ টাকা করে জমিয়ে পান ২৮.৫ লক্ষ টাকা

ধ্রুব জুরেলের হাতে ‘জয় জওয়ান, জয় কিষাণ’ ট্যাটু, নেপথ্যের গল্প চোখে জল আনবে

বিশ্বকাপ জয়ের আশা শেষ, আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিলেন হরমনপ্রীতরা

‘ধর্ম-বর্ণ দেখে অন্নপূর্ণার টাকা দেওয়া হচ্ছে না’, মমতার দাবি খারিজ মুখ্যমন্ত্রীর

নিম্নচাপের প্রভাবে গোটা সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

বাংলায় কমবে চিনির দাম? বিরাট কথা বললেন শুভেন্দু

টিকটিকি কামড়েছে! আতঙ্কিত না হয়ে দ্রুত করুন এই ৩টি কাজ

পঞ্জাবে বিধানসভা নির্বাচনে শিরোমণি অকালি দলের সঙ্গে জোটে যাবে না বিজেপি