তৃণমূল-বিজেপির সংঘর্ষে মাথা ফাটল তারকেশ্বর থানার ওসি’র, আহত একাধিক পুলিশকর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্যের বেশ কিছু জায়গা থেকে মিলেছে অশান্তির খবর। বাংলায় পালাবদলের পর ভোট পরবর্তী হিংসার বলি হয়েছেন বেশ কয়েকজন তৃণমূল ও বিজেপির নেতা। অশান্তি রুখতে তৎপর রয়েছে পুলিশ। তার মধ্যেই হুগলির তারকেশ্বরে তৃণমূল-বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ বাহিনী। দুই পক্ষের অশান্তি থামাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন তারকেশ্বর থানার ওসি সুব্রত সাধু। সংঘর্ষ থামাতে গিয়ে মাথা ফেটেছে বলে জানা গিয়েছে। তাঁকে ভর্তি করা হয়েছে তারকেশ্বরের একটি বেসরকারি নার্সিং হোমে।  মাথায় বেশ কয়েকটি সেলাই করা হয়েছে। 

 স্থানীয় সূত্রে খবর, শনিবার সন্ধ্যায় তারকেশ্বর পৌরসভার ৭ নং ওয়ার্ডের বিপিআর এলাকায় তৃণমূল কর্মী পূজা সাউের বাড়িতে চড়াও হয় বিজেপি কর্মীরা। দু পক্ষের মধ্যে বচসা বাধে । সেখানেই তৃণমূল ও বিজেপি দুই পক্ষের  মধ্যে সংঘর্ষ বাঁধে। খবর পেয়ে ঘটনা স্থলে যায় পুলিশ। দুই পক্ষ সামাল দিতে গিয়ে গুরুতর আহত হন তারকেশ্বর থানার ওসি সহ বেশ কয়েক জন পুলিশকর্মী। ঘটনায় পাঁচ জন বিজেপি কর্মীকে আটক করেছে পুলিশ। তারপরেই থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা। পরে   থানার ওসিকে  আক্রমণের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়। হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপার কুমার সানি রাজ জানিয়েছেন, “ভাঙচুর ও পুলিশের উপর হামলার ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।”  

আরও পড়ুন: বাড়ির বাইরে বিজেপি নেতাকে লক্ষ্য করে পরপর চলল গুলি, অবস্থা আশঙ্কাজনক

বিজেপির দাবি পুলিশের উপর হামলার ঘটনায় দায়ী নয় গেরুয়া শিবির। তাদের দাবি ঘটনায় জড়িত তৃণমূলের কর্মী সমর্থকদের  গ্রেফতার করতে হবে। আটক বিজেপি কর্মীদের ছেড়ে দেওয়া এবং তৃণমূল কর্মীদের  গ্রেফতারের দাবিতে তারকেশ্বর থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। এই ঘটনা নিয়ে তারকেশ্বরের তৃণমূলের প্রাক্তন বিধায়ক রামেন্দু সিংহ রায় বলেন, “তৃণমূল বিজেপির কোন সংঘর্ষ হয়নি। তৃণমূল কোন গন্ডগোল করেনি। বিজেপির কর্মীরা তৃণমূল কর্মীর বাড়িতে গিয়ে মারধর করছে হুমকি দিচ্ছে।” 

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া

গ্রিসে তামিল রীতিতে রাজকীয় বাগদান অনিরুদ্ধ-কাব্যার, আজই বসবেন বিয়ের পিঁড়িতে