অসভ্যতামি! মেদিনীপুরে স্কুল পরিদর্শকের অফিসে তালা ঝোলালেন চাকরিহারারা

Share:

নিজস্ব প্রতিনিধি : যোগ্যদের চাকরি যাবে না। মুখ্যমন্ত্রীর আশ্বাসেও চিঁড়ে ভেজেনি সর্বত্র। অনেকেই মুখ্যমন্ত্রীর এই আশ্বাসের ওপর ভরসা করে স্কুলে গিয়েছে। অনেকেই আবার আন্দোলনে পথে হাঁটার কথা ভাবছেন। গোটা রাজ্যেই এখন ধরা পড়েছে একই ছবি।

মঙ্গলবার থেকে অনেক শিক্ষক-শিক্ষাকর্মীরা স্কুলে গেলেও অনেকেই যাননি। তাঁদের কথায়, স্থায়ী সমাধান দরকার। স্থায়ী সমাধান না হলে কাজে যোগ দেবেন না তাঁরা।

মঙ্গলবার স্কুলে না গিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার শতাধিক শিক্ষক-শিক্ষিকা প্রতিবাদে পথ অবরোধ করেন। সেখান থেকেই হুঁঙ্কার দিয়ে তাঁরা জানান, ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন। নিজেদের সম্মান ফেরৎ চান। সম্মান দিয়ে না ফেরালে স্কুলে যাবেন না তাঁরা। পাশাপাশি, কালেক্টরেট রোডে প্রায় আধঘণ্টা ধরে মানব বন্ধন করেছিলেন চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীরা। সেই প্রতিবাদ মঞ্চ থেকে স্লোগান তোলা হয়েছে, সিভিক হতে চান না। তাঁদের স্পষ্ট বক্তব্য, নিজেদের চাকরিতেই সসম্মানে থাকতে চান।

শুধু মানব বন্ধন, পথ অবরোধই নয়,  মেদিনীপুরে ডিআই অফিসে তালা ঝুলিয়ে দেয় বিক্ষোভকারী চাকরিহারারা। ডিআই অফিসে আটকে পড়েছেন অন্যান্য কর্মীরা। ডিআই এদিন অফিসে ছিলেন না। জানা গিয়েছে, তালা দিয়ে অফিসের ভিতরে কাউকে ঢুকতে, কাউকে বেরোতে দেওয়া হচ্ছে না।

উল্লেখ্য, সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তাঁদের আশ্বাস দিয়েছেন, জীবন থাকতে কোনও যোগ্যের চাকরি যেতে দেবেন না। কারা অযোগ্য, তাঁদের কেন অযোগ্য বলা হচ্ছে, আদৌ তাঁরা অযোগ্য কি না, তা-ও যে রাজ্য সরকার খতিয়ে দেখবে, তা-ও স্পষ্ট করে দিয়েছেন তিনি।

রবিবারের ছুটিতে বাধা ভারী বৃষ্টি! একাধিক জেলায় তুমুল বর্ষণের আশঙ্কা, জারি হলুদ সতর্কতা

বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মদিবসে এক্সে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

মার্কিন মুলুকে শপিং কমপ্লেক্সে বন্দুকবাজের হামলায় নিহত ২, জখম বহু

ভবিষ্যতের কথা মাথায় রেখে ইরানে আপাতত হামলা না চালানোর সিদ্ধান্ত ট্রাম্পের

পেরুতে বিমান দুর্ঘটনায় ১৩ জন পর্যটকের মৃত্যু

চিচিঙ্গা দিয়ে ট্যাংরা মাছের রসা

সীমান্ত দেখানোর নাম করে এক নাবালিকাকে ভারতে পাচারের অভিযোগ, কাঠগড়ায় বাংলাদেশি চালক

আজকের রাশিফল: প্রিয়জনের শারীরিক অবস্থা চিন্তার কারণ হতে পারে…

Commonwealth Games: বক্সিং-য়ে মেয়েদের পরেই সোনা জয় ভারতের অঙ্কুশ-সচিনের

ভারতীয় বক্সিংয়ের জগতে সোনার দিন হয়ে রইল শনিবার

হরিয়ানার নিম্নবিত্ত পরিবার থেকে কমনওয়েলথের শীর্ষে, বক্সিংয়ে সোনা জিতলেন সাক্ষী চৌধুরী

রাশিয়ার মস্কোতে ভয়াবহ বিস্ফোরণে নিহত কমপক্ষে ৩, আহত ১৫

চেক বাউন্স কাণ্ডে হুমায়ুন কবীরকে ডেডলাইন বেঁধে দিল মহমেডান ক্লাব

বান্ধবী অর্পিতার সঙ্গে গোপনে কী কথা হামিমের? চ্যাট উদ্ধারের চেষ্টায় গোয়েন্দারা