বৃদ্ধার গলার হার, হাতের বালা খুলে নিয়ে শ্বাসরোধ করে নৃশংসভাবে খুন

Share:

নিজস্ব প্রতিনিধি,তেহট্ট: এক বৃদ্ধার গলার হার, হাতের বালা খুলে নিয়ে নৃশংস ভাবে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার তেহট্ট থানার(Tehatta P.S.) বেতাই বাজার এলাকায়। মৃত বৃদ্ধার নাম স্মৃতি দত্ত(Smriti Dutta) বয়স ৭২ বছর। বাড়িতে তিনি একাই থাকতেন। একমাত্র ছেলে কর্মসূত্রে থাকতেন বাইরে। আজ সকালে হঠাৎই প্রতিবেশীরা বৃদ্ধাকে তার ঘরের গেটের সামনে পড়ে থাকতে দেখে। তৎক্ষণাৎ থাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় তেহট্ট মহকুমা হাসপাতালে(Tehatta Hospital)। সেখানে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করে।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তেহট্ট থানার পুলিশ। পুলিশ গিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় সূত্রে খবর, ছেলে কর্মসূত্রে বাইরে থাকত। বৃদ্ধা বাড়িতে একাই থাকতেন। একজন কাজের মহিলা ছিল বৃদ্ধার পরিচারিকার কাজ করে দেওয়ার জন্য। যদিও মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয়। বৃদ্ধার গলায় সোনার একটি মোটা চেন ও হাতে বালা ছিল। বৃদ্ধা উদ্ধার হওয়ার সময় তার শরীরে সোনার চেন এবং বালা কিছুই ছিল না।

তা থেকে স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক অনুমান, সম্ভবত গলার চেন এবং হাতের বালা ছিনতাই করে। সম্ভবত ছিনতাইকারীদের পরিচয় জেনে ফেলায় প্রমাণ লোপাট করার জন্য বৃদ্ধাকে শ্বাস রোধ করে খুন করে ফেলে রেখে গেছে। ইতিমধ্যেই বৃদ্ধার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। এই ঘটনায় প্রতিবেশি সহ বাড়ির পরিচারিকা এবং অন্যান্যদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আশেপাশের ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

বাজেটের মধ্যেই ধামাকা সাউন্ড, ১২,০০০ টাকার কমে মিলবে ৫ স্পিকার

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা