১২ ডিগ্রিতে নামল কলকাতার পারদ!, কেমন থাকবে সপ্তাহান্তের তাপমাত্রা?

Share:

নিজস্ব প্রতিনিধি: বড়দিনের দিন আচমকাই শহর কলকাতা সহ রাজ্যজুড়ে নেমেছিল তাপমাত্রা। মরশুমের সবথেকে শীতলতম দিন ছিল বৃহস্পতিবার। সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় নেমে গিয়েছিল অনেকটাই। ফলে বড়দিনের দিন ভালোভাবেই শীতের আমেজ টের পেয়েছে রাজ্যবাসী। বৃহস্পতিবারের মতো শুক্রবারেও তাপমাত্রা নিম্নমুখী রাজ্যে। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচেই রয়েছে। শুক্রবার কলকাতায় পারদ নামল ১২ ডিগ্রিতে। এটাই এখন মরশুমের শীতলতম দিন।

আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে,দক্ষিণবঙ্গের কোনও কোনও জায়গায় আগামী দু-একদিনে তাপমাত্রার পারদ আরও কিছুটা নামতে পারে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৭। যা স্বাভাবিকের থেকে বেশকিছুটা নিচে। আগামী তিন চার দিনে তাপমাত্রা আরো বেশ কিছুটা নামতে পারে বলে জানানো হয়েছে। উত্তরবঙ্গের সমতল এলাকার মধ্যে আলিপুরদুয়ারে বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি। শৈলশহর দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি রেকর্ড হয়েছে। ২৭ ডিসেম্বর নাগাদ পশ্চিম হিমালয়ে একটি নতুন ঝঞ্ঝা আসছে। তবে খুব বেশি শক্তিশালী হবে না। ফলে বছর শেষে তাপমাত্রা একটু উঠলেও খুব বেশি পারদ উঠবে না। ফলে শীতের আমেজ আপাতত বজায় থাকবে রাজ্যে। কিন্তু সৈত প্রবাহের কোনো সতর্কতা এখনো পর্যন্ত জারি করা হয়নি।

হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার কলকাতার তাপমাত্রা আরও নামার সম্ভাবনা। এদিন সকাল থেকেই শিরশিরে ঠান্ডা অনুভূত হচ্ছে কলকাতায়। তবে বৃহস্পতিবার এর তুলনায় কিছুটা অনুকূলে। পরবর্তী ৫ দিন ফের ১২-১৪ ডিগ্রি বা তার কাছাকাছি থাকবে তাপমাত্রা।  বর্ষশেষের দিনগুলিতে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২-৩ ডিগ্রি কম থাকবে। শুক্রবার কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় শীতের পরিস্থিতি তৈরি হবে। এক্ষেত্রে দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় ৫ ডিগ্রি কম থাকবে। রাতের তাপমাত্রা ১০ ডিগ্রি বা তার নিচে থাকবে।

কেকেআর অলরাউন্ডার রমনদীপের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন অভিনেত্রী চার্লি চৌহান 

জমির সন্ধান চাই, গভীর রাতে মুখ্যমন্ত্রীর কাছে আর্জি ঋষভের

বিশ্বকাপের জন্য সরাসরি যোগ্যতা অর্জন করল আফগানিস্তান, চাপে ওয়েস্ট ইন্ডিজ

জমি দুর্নীতি মামলায় ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত

হিমাচলে মর্মান্তিক বাস দুর্ঘটনা, মৃত ৭, আহত একাধিক

ভারত থেকে এবার কয়েক টন কাঁদানে গ্যাস নিল তারেক সরকার, কী করতে চলেছে?

বিধানসভায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

সাতসকালে প্রকাশ্য রাস্তায় গুলি, ইসলামপুরে গুরুতর জখম প্রধান শিক্ষক

নিম্নচাপের জেরে শনিতে ভাসবে বাংলা! হলুদ সতর্কতা জারি কলকাতায়

রাশিয়ার থেকে তেল কেনার শাস্তি! ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক চাপাচ্ছে আমেরিকা

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

তোলাবাজি, দুর্নীতি-সহ একাধিক অভিযোগ, গ্রেফতার নৈহাটির প্রাক্তন বিধায়ক

ইউপিআই বা অনলাইনে পেমেন্ট করলে অতিরিক্ত টাকা কাটবে? জানুন সত্যিটা

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির