শীতের মারকাটারি ব্যাটিং চলবে, কবে মিলবে হাড়কাঁপুনি ঠান্ডা থেকে নিস্তার?

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রবল ঠান্ডায় কাঁপছে শহরবাসী। কলকাতা সহ বঙ্গের সমস্ত জায়গায় জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। আগামী কয়েক দিন এই তাপমাত্রা বজায় থাকবে বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। জানা গিয়েছে আগামী পাঁচ থেকে সাত দিন শীতের স্পেল বজায় থাকবে। মকর সংক্রান্তি পর্যন্ত ঠান্ডা থেকে রেহাই পাওয়ার কোন সম্ভাবনা নেই।

হাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে, সর্বনিম্ন তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচেই থাকবে রাজ্যজুড়ে। সর্বোচ্চ তাপমাত্রা দক্ষিণবঙ্গে আগামী তিনদিন স্বাভাবিকের তুলনায় দু ডিগ্রি নিচে থাকবে। তারপর সামান্য বাড়তে পারে তাপমাত্রা। তবে জানা গিয়েছে উত্তরবঙ্গে দূর থেকে চার ডিগ্রি সেলসিয়াস নিচে থাকবে তাপমাত্রা। ঠান্ডার সঙ্গে থাকবে কুয়াশার দাপট। শনিবার সকালে ফের ১১ ডিগ্রির ঘরে নেমেছে শহরের সর্বনিম্ন তাপমাত্রা। আবহাওয়া দফতর জানিয়েছে, মকর সংক্রান্তি পর্যন্ত জমাটি ঠান্ডার স্পেল চলবে।

এখনই দাপট কমবে না শীতের এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। বৃহস্পতিবার রাতে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.১ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার রাতে ফের তাপমাত্রার পারদ নেমেছে। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ২.৫ ডিগ্রি সেলসিয়াস কম। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৬ ডিগ্রি সেলসিয়াস এটাও স্বাভাবিকের তুলনায় ২.১ ডিগ্রি সেলসিয়াস কম। সঙ্গে বেশ কিছু জেলাতে রয়েছে কুয়াশার দাপট। হুগলি, দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঠাণ্ডার দাপট বেশি দেখা যাবে বলেই জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে জমিয়ে ঠাণ্ডা। কোচবিহার ও দুই দিনাজপুরে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে তীব্র ঠাণ্ডা থাকবে। শনিবার ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। এই জেলাগুলিতে কুয়াশার হলুদ সতর্কতা জারি করা হয়েছে। হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে উত্তরবঙ্গের বাকি জেলা কালিম্পং, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে।

প্রেমিকের হাত ধরে ঘরছাড়া নাবালিকা, শেষমেশ ঠাঁই সোনাগাছিতে

পুলিশ হেফাজতে রহস্যমৃত্যু যুবকের, চাঞ্চল্য হালিশহরে

২৫ ফুটের গামছায় ফুটে উঠল ৯ গানের কথা, জুবিনকে শ্রদ্ধা জানাতে অভিনব কাজ মহিলার

অল্প উপকরণেই বানান সুস্বাদু ছোট মাছের পাতুরি, রইল সহজ রেসিপি

বিনামূল্যে দেখা যাবে ভারত-শ্রীলঙ্কা টেস্ট ম্যাচ, দর্শক টানতে বড় সিদ্ধান্ত লঙ্কা ক্রিকেট বোর্ডের

ডিম আর পোস্তর দুর্দান্ত জুটি, গরম ভাতের সেরা সঙ্গীকে বানিয়ে ফেলুন চটজলদি

মুসলিমদের এবার ‘হারামি’ বলে গালিগালাজ রামপুরের পুলিশ সুপারের, নিন্দার ঝড়

অ্যাম্বুল্যান্সের খালাসি থেকে কোটিপতি! সনৎ-কে নিয়ে বিস্ফোরক মন্তব্য অর্জুন সিংয়ের

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

জমি দুর্নীতি মামলায় ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত

হিমাচলে মর্মান্তিক বাস দুর্ঘটনা, মৃত ৭, আহত একাধিক

জমির সন্ধান চাই, গভীর রাতে মুখ্যমন্ত্রীর কাছে আর্জি ঋষভের

বিশ্বকাপের জন্য সরাসরি যোগ্যতা অর্জন করল আফগানিস্তান, চাপে ওয়েস্ট ইন্ডিজ

ভারত থেকে এবার কয়েক টন কাঁদানে গ্যাস নিল তারেক সরকার, কী করতে চলেছে?