দক্ষিণবঙ্গে তাপমাত্রা বৃদ্ধি! কবে থেকে ফের নামবে ঠান্ডা, কী জানাল হাওয়া অফিস?

Share:

নিজস্ব প্রতিনিধি : রাজ্যজুড়ে ঠান্ডার আমেজ টের পাওয়া যাচ্ছে। সকাল থেকেই শিরশিরে ঠান্ডা অনুভূত হচ্ছে কলকাতা সহ রাজ্যের সর্বত্র। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা একটু বৃদ্ধি পেলেও সন্ধে নামার পর থেকে ঠান্ডা অনুভূত হচ্ছে। দিনের সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে কুয়াশার দেখাও মিলেছে।

হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার সকালে হালকা কুয়াশা দেখা গিয়েছে কোথাও কোথাও। সোমবার ও মঙ্গলবার দক্ষিণ ও উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি মাত্রার কুয়াশা দেখা দেবে। উত্তর-পূর্ব দিক থেকে বাতাস বয়ে আসলে শীতলভাব কিছুটা কমলেও জলীয় বাষ্প থাকবে। ফলে কুয়াশা দেখা দেবে সর্বত্র। বিগত কয়েকদিন শহর কলকাতায় তাপমাত্রা নেমে ছিল ২০ ডিগ্রির নিচে। নভেম্বরের মাঝামাঝি সময়ে ভালরকম ভাবেই ঠান্ডা অনুভূত হয়েছে। রবিবার থেকে সেই তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে শুরু করবে। শনিবারে কলকাতা সহ দক্ষিণবঙ্গে কয়েকটি জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়েছে।

আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, কলকাতা তাপমাত্রা নেমে গিয়েছিল ১৮ ডিগ্রির নিচে। এবার সেই তাপমাত্রা ধাপে ধাপে বাড়বে। কলকাতা তাপমাত্রা পৌঁছবে ২০ ডিগ্রির কাছাকাছি। শনিবার থেকে সেই তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস পাওয়া গিয়েছে। নভেম্বর থেকেই শিরশিরে ঠান্ডা অনুভূত হলেও জাঁকিয়ে শীত পড়েনি। আগামী কয়েক দিন কলকাতার আকাশ থাকবে পরিষ্কার। সপ্তাহ দূরে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। জানানো হয়েছে, আগামী দু-তিন দিনে দক্ষিণবঙ্গের বেশ কয়েক জেলায় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে। বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্র ও গরম হাওয়া ঢোকার কারণে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে কুয়াশা বৃদ্ধি পাবে বলে জানিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং এর তাপমাত্রা এখন নেমেছে ৬ ডিগ্রিতে। দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গে ও আগামী কয়েক দিনে তাপমাত্রা একটু বৃদ্ধি পাবে বলে জানানো হয়েছে। রবিবার কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি। সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি। সপ্তাহের শুরুর দিকে তাপমাত্রা বৃদ্ধি পেলেও সপ্তাহের শেষে তাপমাত্রা ফের কমতে পারে বলে জানা যাচ্ছে।

নতুন টিভি কিনছেন? জেনে নিন সঠিক সাইজ নির্বাচনের সহজ পদ্ধতি

বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় উরুগুয়ের, ‘শাস্তি’ হিসেবে ফুটবলারদের চার্টার্ড ফ্লাইট বাতিল

১০ হাজার টাকায় নতুন স্মার্টফোন কিনতে চাইছেন? রইল হদিশ

ইতিহাস-রাজকীয় স্থাপত্য-ঐতিহ্যকে অনুভব করতে চাইলে ঘুরে আসুন রাজস্থানের মেহরানগড় দুর্গ

দক্ষিণের ‘চেরাপুঞ্জি’ চেনেন? বর্ষার মরসুমে কর্নাটকের ছোট্ট গ্রাম ‘আগুম্বে’ ঘুরে আসুন

ইরানে ক্ষেপণাস্ত্র হামলা আমেরিকার, সতর্কতা জারি কুয়েত-বাহারাইনে! উত্তপ্ত মধ্যপ্রাচ্য

কলম্বিয়ার বিরুদ্ধে ড্র করে নকআউটে পর্তুগাল, গোল করতে ব্যর্থ রোনাল্ডো

প্রতিদিন ব্লুবেরি খেলে আদৌ লাভ হয়? কী বলছেন পুষ্টিবিদরা?

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

মুখের এই ৫ লক্ষণকে অবহেলা নয়! হতে পারে ডায়াবেটিস, রক্তাল্পতা-সহ একাধিক রোগের ইঙ্গিত

নকআউটে ক্রোয়েশিয়া, স্মরণীয় জয় পেল কঙ্গো, দাপটের সঙ্গে ফুটবল খেলল ইংল্যান্ডও

খালি পেটে খান এই পরিচিত পাতা, রক্তে শর্করা নিয়ন্ত্রণে ভাল ফল পেতে পারেন