মালদায় সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে বিএসএফকে বাঁধা বিজিবি’র, তুমুল উত্তেজনা

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা: ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা। কাজে বাধা দেওয়া হয় বিএসএফকে(BSF) বাংলাদেশের বিজিবি’ র পক্ষ থেকে।মালদার জেলার ভারত- বাংলাদেশ সীমান্তে সুকদেবপুর এলাকায় কাঁটা তারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। কেন্দ্রীয় সরকারের পূর্ত সড়ক বিভাগ ,বিএসএফের সহযোগিতায় মালদা সীমান্তে কাঁটাতারের বেড়া তৈরি করার কাজ করছিল। কিন্তু ওই কাজের বাঁধা দেয় বিজিবি(BGB)। ইতিমধ্যেই ওই ঘটনার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এরফলে,কাজ বন্ধ হয়ে যায়।

বাংলাদেশ সীমান্তবর্তী মানুষজন ওই এলাকায় জড়ো হয়ে যায়। পাল্টা জড়ো হয় এপার বাংলার বাসিন্দারা। ঘটনার খবর পেয়ে কালিয়াচক ৩ নম্বর ব্লকের লোকজন ঘটনাস্থলে পৌঁছয়। সরকারি নির্দেশ অনুযায়ী তার কাঁটা বিহীন উন্মুক্ত স্থানে বেড়া দেবার কাজ চালাচ্ছিল। প্রশাসন সূত্রে খবর, ওই এলাকায় যেখানে বেড়া দেওয়ার কাজ হচ্ছিল তা বাংলাদেশের অভ্যন্তরে বলে দাবি করে বিজিবি। মঙ্গলবার সকালে দুপক্ষের মধ্যে আরও এক দফা আলোচনা হয়। সীমান্তের(Border) যে এলাকায় বেড়া দেওয়া হচ্ছে তা ভারতের অংশ বলে বিজিবিকে বুঝিয়ে দেওয়া হয় বিএসএফের পক্ষ থেকে। এরপর কাজ শুরু হয়েছে বলে দাবি প্রশাসনের।

সীমান্তের যে এলাকায় গোলমালের ঘটনা ঘটে তা মালদহের কালিয়াচক ৩নং ব্লকের অন্তর্গত বাখরাবাদ গ্ৰাম পঞ্চায়েত এলাকা। বাংলাদেশের এলাকাটি পড়ে রাজশাহী জেলার শিবগঞ্জ থানার মধ্যে। এলাকার পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসন জানিয়েছেন। যদিও সতর্ক রয়েছে পুলিশ প্রশাসন। সেখানে স্থানীয় গ্রামবাসীদের হটিয়ে দেয় পুলিশ। অভিযোগ ওই অংশ দিয়ে বাংলাদেশ থেকে চোরাকারবারিরা এদেশে প্রবেশ করে নানা ধরনের অপকর্ম ঘটাত। তা বন্ধ হয়ে যাবে বুঝতে পেরে ওপারের বাংলাদেশী মানুষজন জড়ো হয়ে উত্তেজনা সৃষ্টি করে। পাল্টা এপার বাংলা থেকে গ্রামবাসীরা জল হয়ে বিএসএফের পাশে দাঁড়িয়ে তার প্রতিবাদ করে। তবে উত্তেজনা কিছুটা প্রশমিত হলেও করা নজরদারির মধ্যে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ চলছে জোর কদমে।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের