SIR-র ফর্ম ৭ জমা ঘিরে অশান্তি, কাগজ ছিঁড়ে ফেলার অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি, বনগাঁ : SIR-র ফর্ম ৭ জমা দেওয়া নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে উত্তেজনা। উত্তর ২৪ পরগনার বনগাঁ থেক শুরু করে নদিয়ার কল্যাণী, পূর্ব বর্ধমান জেলার কালনায় ফর্ম ৭ জমা দেওয়া নিয়ে উত্তেজনা ছড়িয়েছে। ভোটার তালিকায় নাম সংযোজন ও নাম বাতিলের শেষ দিন ছিল সোমবার। এদিনেই দিকে দিকে অশান্তি।

ভোটার তালিকায় কারও নাম তুলতে চাইলে ফর্ম ৬ বা কারও নাম বাতিল করতে চাইলে ফর্ম ৭ ফিলআপ করতে হবে। সেই ফর্ম জমা দেওয়া নিয়ে উত্তেজনা ছড়িয়েছে বনগাঁ এসডিও অফিসে। বিজেপি বিধায়কের কাছ থেকে ফর্ম ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। অশান্তির জেরে এলাকায় পৌঁছেছে পুলিশ। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা গিয়েছে, বিজেপি বিধায়ক অশওক কীর্তনীয়া বনগাঁর এসডিও অফিসে এসেছিলেন। তিনি ফর্ম ৭ জমা করতে এসেছিলেন। সেখানে তাঁর হাত থেকে সেি ফর্ম ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলার অভিযোগ ওঠে। অন্যদিকে তাঁর বিরুদ্ধে ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলেছে তৃণমূল।

SIR-র ফর্ম ৭ জমা দেওয়া নিয়ে অশান্তি ছড়িয়েছে চুঁচুড়াতেও। সেখানে ফর্ম ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। এদিন এক বিজেপিকর্মীর কাছ থেকে ফর্ম ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলা হয় বলে অভিযোগ। চুঁচুড়ার উপ-পুরপ্রধান পার্থ সাহা বলেন, ফর্ম ৭ বিজেপি কেন জমা দেবে। অন্যদিকে, এসআইআর ফর্ম ৭ জমা দেওয়া ঘিরে পূর্ব বর্ধমানের কালনা মহকুমা শাসকের দফতর চত্বরেও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সেখানে তৃণমূল ও বিজেপির স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে ধস্তাধস্তিও হয়।

উত্তর দমদম পুরসভায় চেয়ারম্যান সহ ২১ কাউন্সিলরের গণ ইস্তফা

জেলা প্রশাসনের উদ্যোগে গৌড়ের রামকেলি মেলার প্রস্তুতি বৈঠক

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের

ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার

মৃত্যুর ২০দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল বধূর মৃতদেহ