এই মুহূর্তে




অভিষেকের অনশন প্রত্যাহারের বার্তা নিয়ে ঠাকুরনগরে হাজির রাজ্যের দুই মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি ঠাকুরনগর: চলছে মতুয়াদের অনশন, তার মাঝে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বিশেষ বার্তা নিয়ে পৌঁছল প্রতিনিধিদল। কি বার্তা পাঠালেন তৃণমূলের এই সেকেন্ড ইন কমান্ড! ঠাকুরনগরের আমরণ অনশন মঞ্চে এদিন মতুয়া আন্দোলনকারীদের অনশন তুলে নেওয়ার জন্য বিশেষ আবেদন জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Bandopadhay) এর প্রতিনিধি দলে ছিলেন মন্ত্রী শশী পাঁজা(Minister Sashi Panja), স্নেহাশিস চক্রবর্তী(Snhashis Chakraborty) সহ তৃণমূলের প্রতিনিধি দল। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাপতি মমতা বালা ঠাকুরের হাতে অভিষেকের বার্তা তুলে দেন তারা।

অভিষেকের বার্তায় উল্লেখ করা হয়েছে, কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে লড়াই দীর্ঘমেয়াদি, তাই অসুস্থ হয়ে পড়ে এই লড়াই চালানো সম্ভব নয়। আমরণ অনশন আন্দোলনকে দুর্বল করতে পারে বলেই মতুয়াদের সুস্থ থেকেই প্রতিবাদ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তাঁর কথায়, লড়াই চলবে, কিন্তু সুস্থ থাকার মাধ্যমেই লড়াইকে শক্তিশালী করতে হবে।মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী অভিযোগ করেন, মতুয়া সমাজের ভোটেই বিজেপি সাংসদ-মন্ত্রী হয়েছে। নিঃশর্ত নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। সেই ভোটেই শান্তনু ঠাকুর(Santanu Thakur) সাংসদ ও মন্ত্রী হয়েছেন, অথচ এখন তাঁরাই কাগজ চাইছেন। যে শর্ত দেওয়া হয়েছে তা পূরণ করাও সম্ভব নয়। শশী পাঁজা প্রশ্ন তোলেন, বড়মা সেই সময় বলেছিলেন, সকল মতুয়াকে নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে। এখন সেই আন্দোলনকে অনৈতিক বলছেন শান্তনু ঠাকুর।

এটা নিজেই অনৈতিক। অন্যদিকে, অভিষেকের বার্তা মমতা ঠাকুরের কাছে পৌঁছালেও তিনি জানান, অনশন তুলে নেওয়ার সিদ্ধান্ত এখনই নিচ্ছেন না। সংগঠনের মধ্যে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ১২ দিন ধরে চলা এই অনশনে প্রতিদিন কেউ না কেউ অসুস্থ হয়ে পড়ছেন। যদিও সময়মতো চিকিৎসা দেওয়া হচ্ছে বলে দাবি সংগঠনের। তবুও এত দীর্ঘ অনশনে দুর্ঘটনার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় অনশন প্রত্যাহারের আবেদন জানিয়েছেন। এখন নজর থাকবে- মতুয়া নেতৃত্ব অভিষেকের এই বার্তা কতটা কার্যকর করে এবং অনশন চালিয়ে যাওয়ার বিষয়ে তারা কী সিদ্ধান্ত নেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চিংড়িঘাটার মেট্রো নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট, বেরিয়ে আসবে কি রফাসূত্র?‌

বারাসতে উপেক্ষিত সাহিত্য সম্রাট, যত্নের অভাবে ‘বঙ্কিম ভিলা’র ভগ্নদশা

ঘাসফুল ছেড়ে পদ্মফুলে! সরকারের সমালোচনা করে জল্পনা বাড়ালেন‌ নন্দকুমারের তৃণমূল বিধায়ক

হাওড়া শাখায় বাতিল ৩০টি লোকাল ট্রেন, কোন দিনগুলিতে মিলবে না পরিষেবা?‌

ফের পারদপতন কলকাতায়, রাজ্যজুড়ে শীতের আমেজ

ঝাড়গ্রাম জেলায় ১৫৫টি নতুন ও পুরনো রাস্তার উন্নয়নমূলক কাজ শুরু, ব্যয় হবে ১২৮ কোটি টাকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ