শিষ্টাচারের শিক্ষাটুকু নেই! জ্ঞানেশের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তৃণমূল প্রতিনিধিদের

Share:

নিজস্ব প্রতিনিধি : বৈধ ভোটারদের নাম বাদ কেন? লজিক্যাল ডিসক্রিপেন্সি কেন তৈরি হয়েছে? এর ব্যাখ্যা চাইল তৃণমূল। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক থেকে বেরিয়ে তৃণমূল জানিয়েছে, সুপ্রিম কোর্টে যাওয়ায় ক্ষুব্ধ কমিশন। দুমাসে রোহিঙ্গা দেখাতে পারেনি কমিশন। আমাদের কোনও কথা শুনতে রাজি নয় কমিশন। এদিন বৈঠকে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে বলা হয়েছে ডোন্ট শাউট। এই নিয়ে ক্ষুব্ধ হয়েছেন তিনি। বলেছেন, এরথেকেই স্পষ্ট মহিলাদের সম্মান করতে জানেন না। একজন মহিলাকে কীভাবে বলতে পারেন ?

ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে কলকাতায় এসে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। বিজেপি, সিপিএম, কংগ্রেস ও তৃণমূল সকলের সঙ্গেই এদিন বৈঠক করেছে কমিশনের এই বেঞ্চ। কলকাতায়  নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে গিয়েছেন তৃণমূলের তিন প্রতিনিধি। বৈঠকে হাজির ছিলেন ফিরহাদ হাকিম, রাজীব কুমার ও চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন বৈঠক থেকে বেরিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য ক্ষোভ উগড়ে দিয়ে বলেছেন, মহিলাদের নাম কেটে দিচ্ছে। কারও নাম না থাকলে সেটা প্রমাণ করার দায়িত্ব তো কমিশনের! কেন তাঁকে লাইনে দাঁড়াতে হবে? মহিলাদের উপর চেঁচানোটা কমিশনের কাজ নয়। এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়া কমিশন মেনে নিতে পারেনি। সেই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে কমিশন। তৃণমূলের অভিযোগ, তাঁদের কোনও কথাই শুনতে চায়নি কমিশন। তাও নিজেদের কথা তাঁরা জানিয়েছেন। 

চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, এসআইআর নিয়ে কথা বলতে চাইলেন বলে সুপ্রিম কোর্টে আছে। তাহলে কেন ডাকা হয়েছে? ডাকা যখন হয়েছে, কথা শুনতে হবে। সুপ্রিম কোর্টে যাওয়া কি অন্যায় হয়েছে। প্রশ্ন তুলেছেন তিনি। মানুষকে রক্ষা করতেই আদালতে যেতে হয়েছে। কমিশন সূত্রে খবর, এদিন একাধিক বিষয় তৃণমূলের পক্ষ থেকে কমিশনের সামনে তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, হোয়াটসঅ্যাপে কেন ইন্সট্রাকশন দেওয়া হচ্ছে? লজিক্যাল ডিসক্রিপেন্সি কেন তৈরি হয়েছে? এমন কিছু লগইন আইডি তৈরি করা হয়েছে যা আনঅথরাইজ। কিছু মন্ত্রী, পঞ্চায়েত নেতা থেকে শুরু করে অনেকের নাম বিচারাধীনের আওতায় রাখা হয়েছে। এসআইআর – বিভিন্ন গাফিলতি নিয়ে তাঁরা কমিশনের কাছে কথা বলছে। বৈধ ভোটারদের বাদে দেওয়ার বিষয়েও কথা হয়েছে। তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন মুখ্যমন্ত্রী স্বয়ং।

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়াকে ১৭১ রানের টার্গেট দিলেন হরমনপ্রীতরা

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় চিন্তাভাবনা পরিবহণ মন্ত্রী অর্জুন সিংহের

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে মারধর, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

প্রেমে প্রত্যাখ্যান, হতাশাগ্রস্ত হয়ে আত্মঘাতী যুবক, প্রেমিকার বিরুদ্ধে অভিযোগ

সঙ্ঘের চাপেই চাঁদা চুরি কাণ্ডে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাম মন্দিরের প্রধান চম্পত রায়

সৌদি আরবে ভেঙে পড়ল আরামকোর হেলিকপ্টার, মৃত কমপক্ষে ১৪

তারাতলা কাণ্ডে কালীচরণের হাওড়ার বাড়িতে তল্লাশিতে বিশেষ তদন্তকারী দল

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের