ডিজিটাল অ্যারেস্টের ফাঁদে WBSU-র প্রাক্তন ভিসি, খোয়ালেন ৩৫ লক্ষ টাকা

এবার প্রতারকদের খপ্পরে পড়ে ৩৫ লক্ষ টাকা খোয়ালেন পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের (WBSU) প্রাক্তন উপাচার্য অশোক রঞ্জন ঠাকুর।

Share:

নিজস্ব প্রতিনিধি: খোদ কলকাতায় ডিজিটাল ঘটনা! এবার প্রতারণার খপ্পরে পড়লেন বারাসত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাইস চেয়ারম্যান।  এবার প্রতারকদের খপ্পরে পড়ে ৩৫ লক্ষ টাকা খোয়ালেন পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের (WBSU) প্রাক্তন উপাচার্য অশোক রঞ্জন ঠাকুর। দিনে দিনে সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে অপরাধমূলক কাজকর্ম বেড়েই চলেছে। টাকা লুটপাটের জন্যে জাল বিছিয়ে আছেন প্রতারকরা। আর তাতেই ‘বলির পাঁঠা’ হচ্ছেন প্রবীণরা। জানা গিয়েছে, সল্টলেকের বাসিন্দা বছর সাতাত্তরের ওই অধ্যাপকের কাছ থেকে প্রায় ৩৫ লক্ষ টাকা হাতিয়েছে প্রতারকরা। জানা গিয়েছে, জানুয়ারির প্রথম দু’সপ্তাহ ধরে তাঁকে ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর ভয় দেখিয়েছে প্রতারকরা। এরপরেই তাঁর থেকে টাকা আদায় করা হয়েছে বলে অভিযোগ।

পুলিশের কাছে অধ্যাপকের দেওয়া তথ্যানুসারে, প্রতারকরা তাঁকে ভারতীয় সাইবার ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টার ও বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আধিকারিক বলে পরিচয় দিয়ে ফোন করেছিলেন। তাঁকে আন্তর্জাতিক মানব পাচার এবং সাইবার অপরাধচক্রে যুক্ত সন্দেহে গ্রেফতারের ভয় দেখান ভুয়ো অফিসারের পরিচয় দেওয়া প্রতারকরা। তাঁরা অভিযোগ করেন, আন্তর্জাতিক মানব পাচার এবং সাইবার অপরাধচক্রে যুক্ত একজনের সঙ্গে তাঁর নাম জড়িয়েছে। এরপরেই তাঁরা জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারজর ভয় দেখান অধ্যাপককে। শুধু তাই নয়, প্রবীণের মনে আরও ভয় জাগানোর জন্যে তাঁরা সুপ্রিম কোর্টের নাম করে ভুয়ো নোটিসও পাঠান তাঁকে।

সূত্রের খবর, প্রতারকরা সিগন্যালের মতো এনক্রিপ্টেড অ্যাপের মাধ্যমে নিয়মিত নিজের অবস্থান জানাতে বাধ্য করেছিল তাঁকে। স্ত্রীকে সঙ্গে রেখে স্ক্রিন শেয়ার করতেও বলেছিল প্রতারকরা। এরপরেই ভয় পেয়ে তিনি আরটিজিএস মারফত মোট ৩৫ লক্ষ টাকা স্থানান্তরিত করেন প্রতারকদের একাউন্টে। তদন্তকারীদের দাবি, ‘ভেরিফিকেশন’-এর নামে স্থায়ী আমানত ভেঙে দু’টি সংস্থার অ্যাকাউন্টে আরটিজিএস মারফত মোট ৩৫ লক্ষ টাকা পাঠিয়েছিলেন অধ্যাপক। তাঁকে টাকা পাঠানোর জন্যে রীতিমতো বাধ্য করা হয়েছিল। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। প্রতারকদের ব্যবহৃত ফোন নম্বর ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সূত্র ধরে টাকা উদ্ধারের চেষ্টা চলছে। বর্তমানে ভুয়ো আধিকারিক সেজে ভয় দেখিয়ে অর্থ আদায়ের প্রবণতা বেড়েই চলেছে। সেই কারণে রাজ্যবাসীদের সর্বদা সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন পুলিশ প্রশাসন।

বিদেশযাত্রায় বাধা দেওয়ার অভিযোগে হাইকোর্টে CJP মুখপাত্র সৌরভ, কবে শুনানি?

‘বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে শাড়ি, ধুতিই পরা উচিত’, মন্তব্য দিলীপ ঘোষের

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

‘১৬ ডিসেম্বর বাংলাদেশ দখল করব,’ বিস্ফোরক দাবি অর্জুনের

প্রথমবার কোনও মা জিতলেন Miss Universe 2026-এর খেতাব, জানেন কে এই সুন্দরী?

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই অ্যাকশনে ইবি! কলকাতার দুই বাজারে চলছে নজরদারি

কলকাতায় বসে বিদেশে প্রতারণা! ট্যাংরায় হদিস ভুয়ো কল সেন্টারের, গ্রেফতার ২০

ফের সাইবার হানা আমেরিকায়! এফবিআইয়ের পর এবার নিশানায় সিআইএ-সহ একাধিক গোয়েন্দা সংস্থা

বন্ধ ক্যাফেতে রাতভর পার্টি, ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে, গ্রেফতার ৩

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

যাদবপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম রিকশাচালক সহ কয়েক জন, গণপিটুনি চালককে

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা