বৃষ্টির হাত ধরেই কী বঙ্গ থেকে বিদায়ের পথে শীত, উঠছে প্রশ্ন

জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণী হাওয়া ঢুকছে বাংলার পরিমণ্ডলে। তার জেরেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিবেশ তৈরি হয়েছে। কাল থেকেই নামছে বৃষ্টি।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রশ্ন তুলে দিল খোদ প্রকৃতি। আবারও আসছে বৃষ্টি। তার আগে থেকেই চড়তে শুরু করেছে পারা। আর তাই প্রশ্নও হাজির। সবাই জানতে চাইছেন, এই বৃষ্টির হাত ধরেই কী চলতি মরশুমে বাংলা(Bengal) থেকে বিদায় নিচ্ছে শীত(Winter)? যদিও সেকথা জোর গলায় জানান দিচ্ছে না আবহাওয়া(Weather) দফতর। তবে ঠান্ডা যে বেশ কিছুটা কমতে চলেছে চলতি সপ্তাহে সেটা তাঁরা আর লুকিয়ে রাখছেন না। আর এই ঠান্ডা-গরমের ভোল বদলের নেপথ্যে হাজির হয়েছে উত্তর বঙ্গোপসাগরে জন্ম নেওয়া একটি বিপরীত ঘূর্ণাবর্ত। আর এই ঘূর্ণাবর্তের জন্যই আগামী কয়েক দিনে উত্তুরে হাওয়া রাজ্যে ঢুকতে বাধা পাবে। পরিবর্তে জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণী হাওয়া ঢুকছে বাংলার পরিমণ্ডলে। তার জেরেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির(Rain) অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। যা কৃষকদের কপালে চিন্তার ভাঁজও ফেলেছে। বিশেষ করে আলু চাষীদের ক্ষেত্রে।

আলিপুর আবহাওয়া দফতরের দাবি, মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়ে যেতে পারে বৃষ্টি। সেই সঙ্গে ঠান্ডাও তুলনায় অনেক কমে যাবে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের ৫টি জেলায় বৃষ্টি হতে পারে। ভিজতে পারে দুই বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম ও নদিয়া। তার পর বুধবার থেকে দক্ষিণের বাকি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভিজবে কলকাতাও। তবে ভারী বৃষ্টি হবে না কোথাও। হালকা বৃষ্টির সঙ্গে কুয়াশায় ঢাকা থাকবে বিভিন্ন এলাকা। বৃষ্টির জন্য জেলায় জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে আগামী কয়েক দিন। এদিন অর্থাৎ সোমবার থেকেই রাজ্যের তাপমাত্রাও তুলনায় বাড়বে। ঠান্ডা কম অনুভূত হবে। এই পূর্বাভাসও কিন্তু মিলছে। কেননা এদিন ভোরে খাস কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। রবি সন্ধ্যায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস, যা এদিন বেড়ে ২৪ ডিগ্রি ছাড়িয়ে যাবে বলেই মনে করা হচ্ছে। তবে বৃষ্টির মেঘ কেটে গেলে আবার ঠান্ডা পড়ার সম্ভাবনা আছে কিনা, তা জোর গলায় বলতে পারছেন না আবহাওয়াবিদরা। যদিও অনেকেই মনে করছেন, বাংলায় এ বারের মতো ঠান্ডায় ইতি পড়তে চলেছে।  

দক্ষিণের পাশাপাশি বৃষ্টিতে ভিজতে চলেছে উত্তরবঙ্গও। মঙ্গলবার শুধু দার্জিলিঙে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বুধবার থেকে উত্তরের সব ক’টি জেলাতেই হালকা বৃষ্টি হবে। পাহাড়ে তুষারপাতও হতে পারে। আগামী কয়েকদিন শীতের সকাল বিকেল আচ্ছন্ন হয়ে থাকবে মেঘলা আকাশ এবং ঘনকুয়াশায়। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রায় গোটা রাজ্যেই ঝিমধরা আবহাওয়া থাকবে। শুক্রবার বৃষ্টির পূর্বাভাস না থাকলেও মেঘলা, কুয়াশা ঢাকা পরিবেশ বিশেষ বদলাবে না। শনিবার অর্থাৎ ৩ ফেব্রুয়ারি থেকে আকাশ কিছুটা পরিষ্কার হবে। তবে তার পরে দক্ষিণবঙ্গে কনকনে ঠান্ডা নিয়ে শীত আবার ফিরবে তার গ্যারেন্টি কিন্তু কেউ দিচ্ছে না। তবে শীতের আমেজ আরও কিছুদিন মিলতে পারে।

উত্তাল সমুদ্র! উপকূলের দিকে এগোচ্ছে নিম্নচাপ, আজ থেকেই বঙ্গে শুরু তুমুল দুর্যোগ?

আজকের রাশিফল: সঙ্গীর থেকে চমকপ্রদ উপহার পাবেন, কাজের চাপ কমাতে দূরে ঘুরে আসুন

সকালে জলখাবারে পরোটা নয়! বানিয়ে ফেলুন মুচমুচে মুলোর চিল্লা, রইল সহজ রেসিপি

সোরিয়াসিসের সমস্যা বাড়ছে? বাড়িতেই এই ৫ নিয়ম মেনে যত্ন নিন ত্বকের

রাম একাদশী কবে, জেনে নিন দিনক্ষণ, পুজো দেওয়ার সঠিক সময়

ঘরে সুখ-সমৃদ্ধি ফেরাতে কার্তিক মাসে করুন প্রদীপ দান? জেনে নিন এর সঠিক নিয়ম

সৌদিতে শিরশ্ছেদ হওয়া বাংলাদেশি যুগলের চুমুর দৃশ্য ফেসবুকে আপলোড, জেলের ঘানি টানছে মুর্শিদাবাদের যুবক

SRFTI-তে অশান্তির ঘটনায় পড়ুয়াদের কাঠগড়ায় তুলে রিপোর্ট পেশ তদন্ত কমিটির

দক্ষিণ ভারতের পথে অর্ণব, বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গল থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর 

মালদহে ভয়ানক পরিস্থিতি, গঙ্গার জল ঢুকতে পারে শহরে, ভাঙন দেখে আশঙ্কা মুখ্যসচিবের

লক্ষ্মীপুজোর দিনেই রীতি মেনে সম্পন্ন হল নৈহাটির বড়মার কাঠামো পুজো