আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

সরস্বতী পুজোয় সুখবর দিল আইসিএমআর! বিদায় কোভিড

নিজস্ব প্রতিনিধি: শুভ বসন্ত পঞ্চমী। বাগদেবীর আরাধনাকালেই মিলল সুখবর। বাংলা থেকে চলতি মাসেই বিদায় নিচ্ছে কোভিড। এই সুখবর দিলেন ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআর-এর অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল সমীরণ পাণ্ডা। তিনি জানিয়েছেন, শুধুই বাংলা নয় দিল্লি ও মহারাষ্ট্রের মতো কোভিড দীর্ণ রাজ্যগুলি থেকেও ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে বিদায় নেবে কোভিডের তৃতীয় ঢেউ। সারা দেশ থেকে তা অবশ্য বিদায় নিতে নিতে মার্চ মাসের শেষ সপ্তাহ হয়ে যাবে। একই সঙ্গে তিনি জানিয়েছেন, কোভিডের চতুর্থ ঢেউ এদেশে আসবে কিনা তা এখনই জোর গলায় বলা যাচ্ছে না। তবে আরও অন্তত ২টি বছর দেশের মানুষকে কিছুটা সাবধানে কাটাতে হবে। মেনে চলতে হবে মাস্ক বিধিও।

আইসিএমআর থেকে জানানো হয়েছে, বাংলা তথা ভারতে কোভিডের তৃতীয় ঢেউয়ে যে সব মানুষেরা আক্রান্ত হয়েছিলেন তাঁদের মধ্যে ৯০ শতাংশই আক্রান্ত হয়েছেন ওমিক্রনের। ১০ শতাংশ আক্রান্ত হয়েছে ডেল্টা ভাইরাসে। সমীরণবাবুর দাবি, ‘যদি কোভিডের নতুন কোনও ভ্যারিয়্যান্ট আর সামনে না আসে, তাহলে ফেব্রুয়ারি মাসেই বাংলায় শেষ হবে কোভিডের তৃতীয় ঢেউ। দেশে তা মার্চ মাসের মধ্যেই শেষ হয়ে যাবে। আর যদি কোনও নতুন ভ্যারিয়েন্ট আসেও তাহলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে। অতিমারি থেকে ধীরে ধীরে এন্ডেমিক পর্যায়ে আমরা প্রবেশ করতে চলেছি। মানুষের মধ্যে কোভিডের সঙ্গে লড়াই করার মতো প্রতিরোধ শক্তি গড়ে উঠেছে। বাংলার যে সমস্ত জেলায় কোভিওড আক্রান্তের সংখ্যা জানুয়ারি মাসের শুরুর দিকে বাড়ছিল সেখানে সংক্রমণ কমছে। দেশেও কমছে। ফেব্রুয়ারি মাসের শেষের দিকেই কোভিড আপাতত বিদায় নেবে বাংলা থেকে।’   

Published by:

Share Link:

More Releted News:

‘গণনার দিন জালিয়াতি হতে পারে’, বিতর্কিত অভিযোগ করলেন অর্জুন সিং

২,৬৭২ কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণা! দুবাই থেকে গ্রেফতার কলকাতার ব্যবসায়ী

নোয়াপাড়ায় বিজেপি নেতার বাড়ির লক্ষ্য করে শুট আউট ,তদন্তে পুলিশ

‘‌মোদি ভোগ’‌ বনাম ‘‌জয় বাংলা রসগোল্লা’‌ নিয়ে তুঙ্গে চর্চা, তৈরি হচ্ছে খাস কলকাতায়

বাণিজ্যিক গ্যাসের দাম আকাশছোঁয়া, ভোটগণনার দিন বাড়তি মিষ্টি তৈরিতে চাপে ব্যবসায়ীরা

ভাঙড়ের শোনপুকুর এলাকায় গভীর রাতে সাদা পোশাকে পুলিশের তাণ্ডব

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ