ব্লাড ব্যাঙ্কে রক্ত নেই, তীব্র সংকটে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের রোগীরা

বড়সড় সমস্যায় পড়ে গিয়েছেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের রোগীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বড়সড় সমস্যায় পড়ে গিয়েছেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের রোগীরা। রক্তের সংকট দেখা দিয়েছে ব্লাড ব্যাঙ্কে। রোগীদের চাহিদা অনুযায়ী রক্তের জোগান দিতে পারা যাচ্ছে না। যার জেরে চরম সমস্যায় পড়েছেন ব্লাড ব্যাঙ্কে কর্তৃপক্ষ। এমন অবস্থায় রক্তের চাহিদা মেটাতে কেন্দ্রীয় ব্লাড ব্যাংকের দ্বারস্থ হয়েছেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ। তবে সেখান থেকে সাহায্য পেলেও রক্তের চাহিদা মেটানো যাচ্ছে না। চরম সমস্যায় পড়েছেন রোগীর আত্মীয়রা। এই রকম পরিস্থিতিতে রক্তদান শিবিরের বিশেষ প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ড: পার্থপ্রতিম মুখোপাধ্যায়।

পাশাপাশি, সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠনকে এগিয়ে আসারও আহ্বান জানিয়েছেন তিনি। মালদা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে যে, প্রতিদিন গড়ে ৭০ থেকে ৮০ ইউনিট রক্তের প্রয়োজন হয়। শনিবার সেখানে রক্তের জোগান মাত্র ২২ ইউনিট।

হাসপাতালে চিকিৎসাধীন রোগীর আত্মীয়দের অভিযোগ রক্তদান শিবিরের কার্ড থাকলেও রক্ত পাওয়া যাচ্ছে না। সেই সঙ্গে তিনদিন চারদিন ধরে ঘুরেও রক্ত পাওয়া যাচ্ছে না। আর রক্তদাতারাও সংখ্যায় কম।

এই বিষয়ে অধ্যক্ষ ডক্টর পার্থপ্রতিম মুখোপাধ্যায় জানান, রক্তের চাহিদা অনুযায়ী জোগান খুবই কম। এমন অবস্থায় কেন্দ্রীয় ব্লাড ব্যাংকে বিষয়টি আমরা জানিয়েছি। ইতিমধ্যেই বেশ কিছু রক্ত কেন্দ্রীয় ব্লাড ব্যাংক থেকে আমাদের কাছে এসে পৌঁছেছে। তবে আরও রক্তের জন্য আমরা কেন্দ্রীয় ব্লাড ব্যাংকে জানিয়েছি। আমাদের আবেদন রক্তের চাহিদা মেটাতে সবাইকে এগিয়ে আসা উচিত। পাশাপাশি রক্তদান শিবিরগুলির উপর জোর দেওয়া উচিত’।

আরজি কর হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ, মুখ্যমন্ত্রীকে নালিশ পরিবারের

ঝিঙে দেখলেই মুখ ভার? এই সবজি দিয়ে বানিয়ে ফেলুন রসগোল্লা, চেটেপুটে খাবে ছোটরাও

সাপে কাটা ভাইয়ের জ্ঞান ফেরাতে এক ঘণ্টায় ১৫০ বার চড় মারলেন দাদা, ভাইরাল ভিডিএ

‘আশিসদার পরিবারের পাশে মুখ্যমন্ত্রী রয়েছেন,’ বললেন অনুব্রত

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

বারাণসী বিমানবন্দরে ধুন্ধুমার কাণ্ড! পিস্তলের ট্রিগার টিপে গুলি চালিয়ে দিল যাত্রী, আহত ২

বিকেলের জলখাবারের জন্য চটজলদি বানিয়ে ফেলুন বিটরুট কাবাব, রইল সহজ রেসিপি

নদিয়ায় কংগ্রেস নেতা ও ছেলেকে খুনের ঘটনায় গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত প্রধান-সহ ৩

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

রহস্যমৃত্যু রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের, ঘটনাস্থল থেকে উদ্ধার সুইসাইড নোট

স্বাধীনতা দিবসের রাতে জোড়া খুন নদিয়ায়, গুলিতে ক্ষত বিক্ষত কংগ্রেস নেতা ও তাঁর ছেলে

‘দু’দিনের মধ্যেই ফুটপাথ খালি করতে হবে,’ ল্যান্সডাউন বাজারে গিয়ে নির্দেশ অগ্নিমিত্রার

‘দাগি লোকরা সাংসদ-বিধায়ক হয়েছেন’, বিস্ফোরক দিলীপ ঘোষ

ঘরের মাঠেই অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ