বানভাসি কলকাতা-হাওড়া, তার মধ্যে দুঃসংবাদ শোনাল আবহাওয়া অফিস

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তীব্র বর্ষণে জলযন্ত্রণায় ভুগছেন বঙ্গবাসী। মাত্র ৫ ঘণ্টার রেকর্ড বৃষ্টিতে ভেসে গিয়েছে কলকাতা শহরতলী। চারদিক জলমগ্ন। ভাসছে গোটা কলকাতা। অনিয়মিত রেল পরিষেবা। ভাঙা পথে চলছে মেট্রো। এসপ্ল্যানেড থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত চলছে না মেট্রো। তার মধ্যেও কোনও আশার খবর শোনাতে পারল না আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতোর সূত্রে খবর, উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় তৈরি নিম্নচাপের কারণে কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় সোমবার রাত থেকে প্রবল বৃষ্টি হয়েছে। বর্তমানে নিম্নচাপটি অবস্থান করছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর তথা পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলে। ফলে বৃষ্টি কমার কোনও সম্ভাবনা নেই। নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের নানা জেলায় বৃষ্টিপাত চলবেই। গত ২৪ ঘণ্টায় শহরে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে গড়িয়ায়, প্রায় ৩৩২ মিলিমিটার। মঙ্গলবারও শহরে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, বেশ কয়েক ফফায় হাল্কা থেকে মাঝারি কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও আবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাসও জারি হয়েছে। মঙ্গলের কলকাতার আকাশ দিনভর মেঘলা থাকবে। মঙ্গলবার শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াস। এদিন সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি কম।  সোমবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩০.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.৩ ডিগ্রি কম।

সোমবার রাত বারোটা থেকে শহর জুড়ে হালকা হালকা বৃষ্টিপাত শুরু হয়েছিল। ভোর হতেও পরিস্থিতির উন্নতি হয়নি। প্রবল বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় জল জমে যাওয়ায় ইতিমধ্যেই শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে সাত জনের। কালিকাপুর, গড়িয়াহাট, বেনিয়াপুকুর, নেতাজিনগরে, বেহালা, মোমিনপুর, হরিদেবপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে চারজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নেতাজিনগরে একজন সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। জমা জলের মধ্যে সাইকেল চালাতে গিয়ে ব্যালেন্স হারিয়ে বিদ্যুতের খুঁটি ধরতে চান। সেই সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে তার। কালিকাপুরেও একই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিদ্যুতের খুঁটিতে হাত লেগে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। বিদ্যুৎপৃষ্ট হয়ে পরপর মৃত্যুর ঘটনা ঘটেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। সিইএসসিকে কলকাতা শহর বিদ্যুৎ বিচ্ছিন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। একের পর এক মৃত্যুর কারণে বিদ্যুৎ বন্ধ রাখার নির্দেশ। শহর শহরতলীর যেসব এলাকায় জল জমে আছে সেইসব এলাকাকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য বিদ্যুৎ পর্ষদকে। বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু ঠেকাতে এই সিদ্ধান্ত।

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

বিধবা-প্রবীণদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান