বাংলায় ভিনরাজ্যের শ্রমিকদের উপরে অত্যাচার হয়নি, দাবি অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি, বাঁধডি : বাংলার বহু মানুষ যেমন ভিনরাজ্যে কাজ করতে যান, তেমন বাইরের রাজ্য থেকে এখানে কাজ করতে আসেন অনেকে। বাংলায় ভিনরাজ্যের শ্রমিকদের ওপরে অত্যাচার হয়নি। শুক্রবার এমনই দাবি করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন পুরুলিয়াতে সুখেন মাহাতোর বাড়িতে গিয়েছিলেন তিনি।

অভিষেক এদিন বলেন, বাইরে থেকেও বহু শ্রমিকরা বাংলাতে কাজ করেন। এখানে তাঁদের ওপরে কোনও রকমের অত্যাচার হয়নি। আমরা বৈচিত্রের মধ্যএ ঐক্যে বিশ্বাস করি। সবার ওপরে মানুষ সত্য, তাহার ওপরে নাই। গত ৬-৮ মাসে একটা প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছে। বাংলা বিদ্বেষী মানসিকতা দেখা যাচ্ছে। বিজেপি শাসিত রাজ্য বাদে অন্যত্রও অনেকে কাজ করছে, তাদের অত্যাচারিত হতে হচ্ছে না। 

তাঁর অভিযোগ, বাংলায় কথা বললেই বাংলাদেশি বলা হচ্ছে। মৃত্যু নিয়ে রাজনীতি না করার আহ্বান জানিয়েছেন তিনি। দল মত নির্বিশেষে সকলে সুবিচার চাইতে পারেন। যাঁরা এই ঘটনার সঙ্গে জড়িত, তাঁদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করা হবে। প্রথমে ট্রায়াল করে ব্যবস্থা নিতে হবে। দোষীদের কঠোর শাস্তির দাবি জানালেন। কোনও রাজনৈতিক মন্তব্য নয়। দ্রুত ব্যবস্থা নিতে হবে। দরকারে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ও দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও কথা বলবেন। বিজেপি শাসিত রাজ্যে কেন বার বার হামলা? প্রশ্ন তুললেন তিনি। মহারাষ্ট্রে নিহত পরিযায়ী শ্রমিক সুখেন মাহাতোর দেহ এসে পৌঁছেছে তাঁর বাড়িতে। শ্রমিকের শেষকৃত্যে হাজির ছিলেন অভিষেক। পুরুলিয়ার বরাবাজার থানার তুমড়াশওলের বাঁধডি এলাকার বাসিন্দা সুখেন মাহাতো। পুরুলিয়া থেকে পুনেতে কাজ করতে গিয়েছিলেন তিনি। বুধবার দুপুরে পুনের শিকারপুর থানার করেগাঁও ভিমা এলাকা থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ।

৪,০৯৮ জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করছে রেল, কবে শুরু আবেদন জমা?

কলকাতায় সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

‘তেহরান না পারলে অন্য কোনও দেশকেও তেল বিক্রি করতে দেব না’, হুঁশিয়ারি ইরানের

টাকা নয়, এই কারণেই বয়সে বড় পুরুষদের বেছে নিচ্ছেন বর্তমান প্রজন্মের তরুণীরা

স্বাধীনতা সংগ্রামী চন্দ্রশেখর আজাদের জন্মদিনে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

মন ভাল রাখতে ডায়েটে রাখুন এই ৭ খাবার, কমতে পারে মানসিক উদ্বেগ

দেশজুড়ে ছড়িয়ে পড়েছে আরশোলাদের আন্দোলন, রাজ্য সরকারগুলিকে সতর্ক করল স্বরাষ্ট্রমন্ত্রক

নিয়মিত জল খেতে ভুলে যাচ্ছেন? মস্তিষ্কে মারাত্মক প্রভাব পড়বে, জানুন ডিহাইড্রেশনের ৭ লক্ষণ

বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পেলেন ভোজিনহা, ঠাঁই হয়নি ইয়ামালের

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

পুষ্যা নক্ষত্রে সূর্য-বৃহস্পতির বিরল সংযোগ, রাতারাতি ভাগ্য বদলাবে ৫ রাশির জাতকদের

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে