‘আমার আজকের মিটিংয়ের অনুমতি দিচ্ছিল না’, খণ্ডঘোষ থেকে কমিশনকে দুষলেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি, খণ্ডঘোষ : খণ্ডঘোষের সভার অনুমতি দিচ্ছিল না। রবিবার খণ্ডঘোষের মঞ্চ থেকে কমিশনকে দুষলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনকে তিনি বললেন, কমিশনকে সম্মান করেন। তাঁরা নিরপেক্ষভাবে কাজ করুন। কারও কথা শুনে একপক্ষ হয়ে কাজ না করার কথাই তিনি বলেছেন। এর আগে বিজেপির হয়ে কমিশন কাজ করছে এমন অভিযোগ তিনি তুলেছিলেন। এবার সরাসরি সভার অনুমতি না দেওয়ার অভিযোগ তুললেন।

পাশাপাশি বিজেপিকেও নিশানা করেছেন। বলেছেন, মিথ্যাবাদী ওরা! বিজেপি সরকার এলে সপ্তম পে কমিশন করে দেবে বলা হচ্ছে। আমাদের বাজেটে ফেব্রুয়ারি মাসে সপ্তম পে কমিশন ঘোষণা করে দেওয়া হয়েছে। বাংলাই একমাত্র রাজ্য, যেখানে পেনশন দেওয়া হয়। অন্য কোনও রাজ্যে দেওয়া হয় না। তিনি বলেছেন, চাকরি নিয়ে মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। বছরে ২ কোটি লোকের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। একটাও দেয়নি। আর বাংলায় বহু লোকের চাকরি আমরা দিয়েছি। বাংলাতে ৪০ শতাংশ বেকারত্ব কমেছে। এটাই সত্য।

তাঁর অভিযোগ, তৃণমূলকে হারাবার জন্য ১ হাজার কোটি টাকার ডিল করা হয়েছে। সবদিকে খেয়াল রেখে ভোট দেওয়ার আহ্বান করেছেন তিনি। আগামী দিনে দিল্লি দখলের ডাক দিয়েছেন তিনি। এসআইআর নিয়ে সোচ্চার হয়ে বলেছেন, এটা সব থেকে বড় দুর্নীতি। এসআইআর করার প্রয়োজন হল কেন? বিজেপি মিথ্যাচার করে।

কৃষকদের নিয়েও এদিন কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, উৎপাদন বাংলায় কত বেড়েছে খবর রাখেন? আলুচাষিদের জন্য ক্রপ ইনসিওরেন্স করা হয়েছে। আলু নষ্ট হলে ক্ষতিপূরণ দেওয়া হয়। কৃষকবন্ধু ১০ হাজার টাকা পান। ফলে কৃষকদের দিয়ে মিথ্যে কথা বলবেন না।

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

পাহাড়, জঙ্গল, জলাধার আর মন্দির, ঘুরে আসুন লালমাটির দেশ বাঁকুড়া

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির

‘ভাইপো’ অভিষেকের বিরুদ্ধে থানায় FIR দায়ের ‘কাকা’ বাবুনের