নেপথ্যে অভিষেক, ভারসাম্যহীন মহিলার সন্তানের দায়িত্বে বৃহন্নলা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  এক মানবিক মুখ দেখা গেল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের । তাঁর নেপথ্যে এক মানসিক ভারসাম্যহীন মহিলার সদ্যোজাত সন্তানের দায়িত্ব নিলেন বৃহন্নলা। একইসঙ্গে সেই ভারসাম্যহীন মহিলা ও তাঁর মায়ের মাথা গোঁজার ঠাঁই করে দিলেন স্থানীয় কাউন্সিলর। জানা যায়, বজবজ স্টেশনের চত্বরে প্লাস্টিকের ঝুপড়িতে মায়ের সঙ্গে বসবাস করত মানসিক ভারসাম্যহীন মহিলা। স্টেশনে ঘোরাঘুরি করত আর ট্রেন যাত্রীদের থেকে টাকা চাইত। সেই টাকা দিয়েই  তাদের দিনকাটত।

পূজালির বাসিন্দা কুণাল দলুই নামের এক বৃহন্নলা জানান যে, প্রায় প্রতিদিন স্টেশনে ভারসাম্যহীন মহিলাকে দেখা যেত কিন্তু কোনও অস্বাভাবিকতা কখনওই চোখে পড়েনি। তারপর হঠাৎ একদিন মানসিকভারসাম্য মহিলাকে নগ্ন অবস্থায় ছটফট করতে দেখে কাছে যেতেই বুঝতে পারেন সে অন্তঃসত্ত্বা। তাকে জামাকাপড় পরিয়ে বজবজের ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর কৌশিক রায়ের সঙ্গে পরামর্শ করে নিয়ে যাওয়া হয় বেহালার বিদ্যাসাগর জেলা হাসপাতালে।

কিন্তু চিকিৎসা করাতে গিয়ে মহিলার পরিচয় সংক্রান্ত বিষয় নিয়ে জটিলতার মধ্যে পড়লে সেই সময় কাউন্সিলর কৌশিক রায়ের সাহায্যে অভিষেক ব্যানার্জির অফিসে যোগাযোগ করা হয়। তাদের সাহায্যে বৃহন্নলার পরিচয়পত্র দিয়ে হাসপাতালে মানসিক ভারসাম্য মহিলার চিকিৎসা শুরু হয়। পরে বজবজ হাসপাতালে এক পুত্র সন্তানের জন্ম দেয় মানসিক ভারসাম্য মহিলা। আপাতত বৃহন্নলার দায়িত্বে রয়েছে মানসিক ভারসাম্য মহিলা ও তার সদ্যোজাত সন্তান।

রাস্তার মধ্যে ঘুরে বেরাচ্ছে পাঁচটি কুমির, আতঙ্কে ঘুম উড়ল স্থানীয়দের

ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের জের, মর্মান্তিক পরিণতি তরুণীর!

সকাল থেকেই ঝেঁপে বৃষ্টি শহরে, দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় দুর্যোগের সম্ভাবনা

কন্যা সন্তানের জন্ম দিল ধর্ষণের শিকার ১১ বছরের নাবালিকা, কোথায় ঘটল?

দুবাইয়ে ঘুরতে গেলেই মিলবে ৭৫ হাজার টাকা, পর্যটক টানতে মাস্টারস্ট্রোক

অবশেষে গ্রেফতার মিনার মণ্ডল, উদ্ধার নগদ টাকা ও সোনা, মোট মূল্য প্রায় ৫০ কোটি

৬ অগস্ট ভারতে লঞ্চ হচ্ছে Redmi Note 17, থাকছে ৮০০০mAh ব্যাটারি

গ্রেফতার টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডল, বাড়ি থেকে উদ্ধার সাড়ে ২৮ কোটি টাকা

‘ওদের উচিত শিক্ষা দেওয়া হবে’, ট্রাম্পের চরম হুমকির পরেই ইরানের ওপর আমেরিকায় ভয়াবহ হামলা

১ অগস্ট থেকে বদলাচ্ছে ৫ নিয়ম! পকেটে টান পড়বে মধ্যবিত্তের।

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কমনওয়েলথে জোড়া সাফল্য ভারতের, ১০০ মিটার টি-৪৭ ইভেন্টে সোনা জিতলেন দিলীপ গাভিত

নেই আধুনিক সরঞ্জাম, প্রতিযোগিতার বাজারে লুপ্ত হওয়ার পথে ‘মুন্সি গামছা’

পুজোর ছুটিতেই দেখা মিলবে নয়া অতিথির, বেঙ্গল সাফারিতে ঠাঁই হচ্ছে নতুন রয়্যাল বেঙ্গল টাইগার