মায়ের কামড়-ই হল কাল, তিন রয়্যাল বেঙ্গল শাবকের মৃত্যু শিলিগুড়ির সাফারি পার্কে

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘাড়ে কামড় বসিয়েছিল মা। আর তাতেই প্রাণ হারাল তিনটি রয়্যাল বেঙ্গল শাবক। এমনই ঘটনা ঘটেছে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে। বিগত কয়েক সপ্তাহ আগেই ওই তিনটি শাবকের জন্ম দিয়েছিল সাফারি পার্কের রয়্যাল বেঙ্গল টাইগার রিকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিকা নামটি দিয়েছিলেন। সাফারি পার্ক সূত্রে খবর, সন্তান প্রসবের পর রিকা ও তার তিন শাবককে নাইট শেল্টারে রাখা হয়েছিল। কিন্তু দু’দিনের মাথায় ওই ঘটনা ঘটে। শাবকদের অন্যত্র সরাতে গিয়ে ঘাড়ের কাছে ভুল কামড় বসিয়েছিল রিকা। যার ফলে আগেই মৃত্যু হয়েছিল দু’টি শাবকের। আর একটিকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা করেছিলেন পার্ক কর্তৃপক্ষ। কিন্তু শেষরক্ষা হল না।

সাফারি পার্কের ডিরেক্টর বিজয় কুমার বলেন, ‘‘রিকার ভুলেই তিনটি শাবকের মৃত্যু হয়েছে। তবে সব খতিয়ে দেখা হচ্ছে।’’ রাজ্য জু অথরিটির সদস্য সচিব সৌরভ চৌধুরী বলেন, ‘‘রিকা দ্বিতীয় বার তিনটি শাবকের জন্ম দিয়েছিল। রিকার নিজেরও একটু শারীরিক সমস্যা রয়েছে। এছাড়াও তিনি আরও বলেন, ‘‘অভিজ্ঞ মা বাঘেরা সদ্যোজাতদের জন্মের পরেই অন্যত্র সরানোর চেষ্টা করে না। কিন্তু রিকা অনভিজ্ঞ। কাজেই বাচ্চাকে অন্যত্র সরিয়ে সুরক্ষিত জায়গায় নিয়ে যেতে চেয়েছিল। সদ্যোজাতদের চামড়া খুবই নরম। কাজেই দাঁত দিয়ে তোলার সময় একটি শাবকের ফুসফুসে লেগেছে। আর একটির শ্বাসনালী ফুটো হয়েছে। তৃতীয়টির মাথার খুলি পর্যন্ত দাঁত পৌঁছে গিয়েছে৷’’

উল্লেখ্য, এই মা বাঘের ভুলে শাবকদের মৃত্যুর ঘটনা এই পার্কে নতুন নয়। ২০২৩ সালের অগস্ট মাসে সাদা বাঘ কিকার কারণে দুই শাবকের মৃত্যু হয়েছিল বলে জানা গিয়েছিল। এবার সেই একই ঘটনা ঘটল শিলিগুড়ির সাফারি পার্কে। 

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

খুনের চেষ্টা ও ভয় দেখানোর অভিযোগে সাঁকরাইলের পঞ্চায়েত উপপ্রধান সহ ২ তৃণমূল নেতা গ্রেফতার

‘একা কুম্ভ’ হয়ে লড়াই করে একদিনের কেরিয়ারে প্রথম শতরান হাশমাতুল্লাহ শাহিদির

বৃষ্টির রাতে ফাঁকা মন্দিরে হানা চোরেদের, দেবীর গয়না খুলতেই যা ঘটল……

দিঘার সমুদ্রে স্পিড বোটের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু পর্যটকের, তদন্তে পুলিশ

আবাসের টাকা নিয়ে ‘কাটমানি’ রাজ! অবশেষে শ্রীঘরে দুর্নীতিবাজ উপপ্রধান

ব্রাজিলের হয়ে ছেলের গোল দেখে কেঁদেই ফেললেন কুনহার মা

আবাস যোজনায় কাটমানি নেওয়া টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের

দিল্লিতে ট্রেনের আসন নিয়ে বচসা, পিটিয়ে খুন যাত্রীকে, নীরব RPF

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া বিস্ফোরণে ছিন্নভিন্ন সাতজন

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

বকখালিতে হাড় হিম করা ঘটনা, বান্ধবীকে খুন করে বালির নিচে মৃতদেহ পুঁতে রেখেছিল প্রেমিক

৫ বছরেই বিমানবালা! এমিরেটসের বিমানে উঠে চক্ষু চড়কগাছ যাত্রীদের

দিঘা, মন্দারমণিতে সমুদ্রে নামার উপর নিষেধাজ্ঞা, জামাইষষ্ঠীতে প্ল্যান বানচাল পর্যটকদের