ভুয়ো প্রশিক্ষণকেন্দ্র খুলে পড়ুয়াদের থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ, শিলিগুড়িতে গ্রেফতার ৩

প্রশিক্ষণকেন্দ্র খুলে পড়ুয়াদের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠল শিলিগুড়িতে। ঘটনায় দুই মহিলা-সহ তিনজনকে গ্রেফতার করেছে প্রধাননগর থানার পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রশিক্ষণকেন্দ্র খুলে পড়ুয়াদের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠল শিলিগুড়িতে। ঘটনায় দুই মহিলা-সহ তিনজনকে গ্রেফতার করেছে প্রধাননগর থানার পুলিশ। জানা গিয়েছে, শিলিগুড়ির প্রধাননগর থানার শালবাড়িতে প্যারা মেডিক্যাল এবং নার্সিং প্রশিক্ষণকেন্দ্র খোলা হয়েছিল। সেখানেই প্রশিক্ষণের নামে পড়ুয়াদের থেকে ১ লক্ষ ৩০ হাজার টাকা নেওয়া হয়েছিল। এ ভাবেই প্রায় ৩০০ জন পড়ুয়া প্রশিক্ষণের জন্যে ওই প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি হন। জানা গিয়েছে, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পঙেরই বেশি পড়ুয়া ওই ট্রেনিং স্কুলে যেতেন। পাশাপাশি অসমেরও ছাত্রী রয়েছেন।

২০২৫ সালে এই প্রশিক্ষণকেন্দ্রটি উদ্বোধন হয়। পরে ২০২৬ সালের জানুয়ারিতে এই প্রশিক্ষণের নাম বদলে ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট রাখা হয়। এর আগে প্যারা মেডিক্যাল এবং নার্সিং প্রশিক্ষণকেন্দ্র নাম ছিল এই ট্রেনিং স্কুলের। হঠাৎ করেই নাম বদলে ফেলতেই সন্দেহের সূত্রপাত। কেননা প্যারা মেডিক্যাল-নার্সিং প্রশিক্ষণের মানের সঙ্গে ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউটের মান এক নয়। এই অভিযোগ তুলেই আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) প্রশিক্ষণকেন্দ্রের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন পড়ুয়ারা। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তোলেন তাঁরা। এরপরেই ইনস্টিটিউটের তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

আরও জানা গিয়েছে, ধৃত তিনজনই দার্জিলিঙের বাসিন্দা। শিলিগুড়ির ভানুনগরে থাকতেন ২১ বছরের করুণা রায়। কার্শিয়াঙে থাকেন ২৪ বছরের শৈবাল খাওয়াস এবং সুখিয়াপখরির বাসিন্দা ২৭ বছরের সৃজনা খাতরি। তাঁদের তিনজনকেই গ্রেফতার করে শিলিগুড়ির আদালতে হাজির করানো হয়েছে। তবে মূল অভিযুক্তকে এখনও খুঁজে পাওয়া যায়নি। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। এছাড়া ওই প্রশিক্ষণকেন্দ্রের বৈধতা নিয়েও এখন প্রশ্ন উঠছে। পুলিশি হেফাজতে নিয়ে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ চালানো হবে বলে জানিয়েছেন শিলিগুড়ির পুলিশ কমিশনারেট ডিসিপি রাকেশ সিংহ। তবে এই চক্রের পিছনে আর কারা জড়িত, তার খোঁজ চালাচ্ছে পুলিশ।

আজকের রাশিফল: পেটের সমস্যা দেখা দেবে, অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন…

নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবি, শিশু ও মহিলা সহ নিহত ৪৭

সাংসদ-পুত্রের বেপরোয়া ড্রাইভিংয়ে প্রাণ গেল পথচারী তরুণীর

উত্তরবঙ্গে পৌঁছেই জনপ্রতিনিধিদের বৈঠকে ডাক অমিত শাহের, পাহাড় সমস্যার সমাধান?

রাতের বেঁচে যাওয়া ডাল দিয়েই হবে সকালের জমজমাট ব্রেকফাস্ট, বানিয়ে নিন ৪ মজাদার রেসিপি

টাইব্রেকারে জিতে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গলের মুখোমুখি মোহনবাগান

২৮ অগস্ট বছরের শেষ চন্দ্রগ্রহণ, ৫ রাশির জাতকদের জীবনে নেমে আসবে সঙ্কট!

ভয়াবহ দুর্ঘটনা সম্প্রীতি উড়ালপুলে, বাইক-চারচাকার সংঘর্ষে মৃত্যু ২১ বছরের যুবকের

সাবধান, ২৪ অগস্ট থেকে মোবাইল ফোনের সিম নেওয়ার ক্ষেত্রে চালু হচ্ছে নয়া নিয়ম

৬ ভারতীয় নাবিক সহ তুরস্কের অস্ত্রবোঝাই জাহাজ অপহরণ সোমালি জলদস্যুদের

মায়ের পাওয়া অন্নপূর্ণা যোজনার টাকা দিয়ে জলবন্দি মানুষের পাশে দাঁড়াল ৩ পড়ুয়া

সম্পত্তির লোভে বাবাকে গলা টিপে খুন, ছেলে-বউমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

শিলংয়ে ডুরান্ড সেমিফাইনাল ঘিরে উত্তেজনা! আক্রান্ত মোহনবাগান সমর্থকরা, গাড়ি ভাঙচুরের অভিযোগ

‘ফায়ার লাইসেন্স না থাকলেই হোটেলে ঝোলানো হবে তালা’, কড়া হুঁশিয়ারি চন্দননগর পুলিশের