ছাতনায় নাবালিকাকে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ, গ্রেফতার ৩

অভিযুক্ত ৩ যুবকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ডিএ ধারায় গণধর্ষণ ও পকসো আইনে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: জঙ্গলে টেনে নিয়ে গিয়ে এক নাবালিকাকে গণধর্ষণ(Minor Girl Gangraped) করার অভিযোগ উঠল ৩ যুবকের বিরুদ্ধে। ঘটনার তদন্তে নেমে নেমে ৩ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পর নাবালিকার চিকিৎসা চলছে হাসপাতালে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার(Bankura District) ছাতনা থানা(Chatna PS) এলাকায়। এদিন অর্থাৎ শনিবার ধৃত ৩ যুবককে(3 Youth Arrested) পেশ করা হয় বাঁকুড়া জেলা আদালতে। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ডিএ ধারায় গণধর্ষণ ও পকসো আইনে নাবালিকাকে যৌন নিগ্রহের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আদালতে পুলিশের তরফে অভিযুক্ত ৩ যুবককে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদনও জানানো হয়। আদালত ৬ দিনের জন্য তাদের পুলিশি হেফাজতে পাঠিয়েছে। আগামী ২১ তারিখ তাদের আবারও আদালতে হাজির করাতে বলা হয়েছে। 

জানা গিয়েছে, শুক্রবার বিকালে ছাতনা থানা এলাকায় ওই নাবালিকাকে স্থানীয় জঙ্গলে টেনে নিয়ে গিয়ে স্থানীয় তিন যুবক গণধর্ষণ করে। গ্রামবাসীদের দাবি, অভিযুক্ত ৩ যুবকের মধ্যে ১জন আবার ওই নাবালিকার ঘনিষ্ঠ এবং সে একই গ্রামের বাসিন্দা। তার সঙ্গেই সে গতকাল বিকালে গ্রাম লাগোয়া একটি জঙ্গলে যায়। সেখানেই তাকে ওই যুবক ও তার দুই বন্ধু পরপর ধর্ষণ করে। জঙ্গল থেকে ফিরে নাবালিকা বিষয়টি পরিবারের নজরে আনলে পরিবারের লোকজন সঙ্গে সঙ্গে ছাতনা থানায় অভিযোগ দায়ের করে। এরপরই ছাতনা থানার পুলিশ অভিযুক্ত তিন যুবককে গ্রেফতার করে। এদিকে ধর্ষণের ঘটনায় নাবালিকা অসুস্থ হয়ে পড়ায় গতকালই তাকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। সেখানেই আপাতত তার চিকিৎসা চলছে।

নেতৃত্ব হারালেন মিরাজ, বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস

মাধ্যমিক পাশ হলেই সুযোগ! এলআইসি-র এই স্কিমে জুড়লেই মিলবে মাসে ৭ হাজার টাকা

সেলুনের বিউটি ট্রিটমেন্টে ব্যবহৃত রাসায়নিকেই লুকিয়ে ক্যানসারের ঝুঁকি!

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির