ছুটির দিনে কলকাতা সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভ্যাপসা গরম থেকে মিলবে স্বস্তি?

Share:

নিজস্ব প্রতিনিধি: বেশ কিছু দিন ধরেই তীব্র গরমে পুড়েছে দক্ষিণবঙ্গ। রোদের তেজের সঙ্গী ছিল অত্যধিক আর্দ্রতা। এরজেরে অস্বস্তি চরমে উঠেছিল। দরদর করে হচ্ছিল ঘাম। শুক্রবার ও শনিবারের ঝড়বৃষ্টির কারণে প্যাচপ্যাচে গরম থেকে কিছুটা হলেও স্বস্তি মিলেছে। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবারও দক্ষিণবঙ্গে একাধিক জেলায় ঝড়বৃষ্টি চলবে। কিন্তু কবে আসবে বর্ষা?

হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাংলাতে ঢুকছে। পাশাপাশি  ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকার উপরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। সেই কারণে রাজ্যের বিস্তির্ণ এলাকাতে প্রবল বৃষ্টি হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। অস্বস্তিকর গরম থেকে এবার কিছুটা হলেও মুক্তি মিলতে চলেছে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমানে রবিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গী হতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়। এই জেলাগুলোতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ছুটির দিন বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা সহ বাকি জেলাগুলিও। এছাড়াও সোম ও মঙ্গলবার ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

কেরালায় এবার দেরি করে ঢুকেছে বর্ষা। এরপরেই প্রশ্ন উঠতে শুরু করেছে কবে বঙ্গে প্রবেশ করবে বর্ষা। সূত্রের খবর, আগামী ১০-১৭ জুলাইয়ের মধ্যে উত্তরবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশ করতে পারে। দক্ষিণবঙ্গ যখন প্রখর তাপে পুড়েছে, তখন উত্তরবঙ্গে বৃষ্টি চলেছে। আগামী ৭দিন উত্তরবঙ্গে বৃষ্টিপাত হবে বলে জানা গিয়েছে।  আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে সোমবার ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে। উত্তরের সব জেলাতে বৃষ্টিপাত হওয়ার কারণে মনোরম আবহাওয়া বজায় রয়েছে সেখানে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, দেশের অন্যান্য জায়গার তুলনায় বাংলাতে এবার বৃষ্টি বেশি হবে। বর্ষাকালে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প উত্তরবঙ্গের দিকে যাওয়ার পথটি দক্ষিণবঙ্গের উপর দিয়েই। এবার দক্ষিণবঙ্গে এই জলীয় বাষ্প থেকে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টির প্রবণতা বেশি হতে পারে। সোমবার উত্তরবঙ্গের কয়েকটি জেলার জন্য রয়েছে ‘কমলা সতর্কতা’।

শরীরে পুষ্টির ঘাটতি মেটাতে কোন খাবারগুলি রাখবেন রোজকার ডায়েটে?

দল ভাঙনের ষড়যন্ত্রে লিপ্ত! কাকলি-সুখেন্দুকে বহিষ্কারের পথে তৃণমূল

বিমানবন্দরে আটক ইরাকের ফুটবলার, টানা সাত ঘণ্টা জেরার অভিযোগ মার্কিন প্রশাসনের বিরুদ্ধে

ভেনিস অব দ্য ইস্ট, ঘুরে আসুন কেরলমের সবচেয়ে মোহময় জলনগরী আলেপ্পি

দুর্দান্ত অফার! ২২ হাজার টাকা ছাড় OnePlus-র ফ্ল্যাগশিপ স্মার্টফোনে

মিস ইউনিভার্স থেকে ফ্যাশন আইকন, জানুন সুস্মিতা সেনের গ্ল্যামারাস ‘সেল্ফ-মেড’ জীবনযাপন

অনুব্রতের বিরুদ্ধে ইট চুরির অভিযোগ শুভেন্দুর, দায়ের FIR

বয়স বাড়লেই হাড় ভাঙার ভয়? অস্টিওপোরোসিসের ঝুঁকি কমাতে ভরসা হতে পারে ব্লুবেরি

ছুটির দিনে কলকাতা সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভ্যাপসা গরম থেকে মিলবে স্বস্তি?

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

ঐতিহ্যনির্ভর তবে আধুনিক, নতুন প্রজন্মের কাছে বাড়ছে মিনিমাল জুয়েলারির চাহিদা

নির্জলা একাদশী ২৪ না ২৫ জুন? জেনে নিন শুভ সময় ও উপবাস ভাঙার সময়

জলের মতো টাকা খরচ হচ্ছে? সিঁড়ির নিচ থেকে এই জিনিস সরিয়ে দিন