কাজে দেবে না ছাতাও, কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী

Share:

নিজস্ব প্রতিনিধি: আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরেই ধেয়ে আসছে ঝড়বৃষ্টি। কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদীয়া, বীরভূম, মুর্শিদাবাদ জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ছাতা সঙ্গে থাকলেও কাজে দেবে না। তাই বাড়ির বাইরে থাকলে দ্রুত ঘরের ফেরার জন্য সতর্ক করছে আলিপুর আবহাওয়া দফতর।

বুধবার ও বৃহস্পতিবার ঝড়-বৃষ্টির পূর্বাভাস আগেই দেওয়া হয়েছিল। বুধবার বিকেল হতেই কলকাতা ও তার সংলগ্ন এলাকায় ঝড় ও বৃষ্টিপাত হয়েছে। সেইমতো আজ বৃহস্পতিবারও (২৮ মে) ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বিকেলেই হাওয়ার সঙ্গে বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বৃহস্পতিবার ও শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। আর কিছুক্ষণের মধ্যেই ঝেপে আসতে চলেছে বৃষ্টি। বেশ কিছু জেলায় তীব্র ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বলা হয়েছে আগামী তিনদিনে তাপমাত্রা কমতে পারে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস। জুন থেকে ফের অস্বস্তিকর গরম অনুভূত হতে পারে। 

আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে বলা হয়েছে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টি হতে পারে। উত্তরপ্রদেশ থেকে ওড়িশা এবং বিহার থেকে অন্ধ্রপ্রদেশ জোড়া অক্ষরেখা রয়েছে। এরজেরেই দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে ঝড়বৃষ্টি হবে আগামী দু’তিন দিন।

দক্ষিণবঙ্গ জুড়েই কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। শুক্রবারও দুই মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম প্রভৃতি জেলার জন্য এদিন ‘কমলা’ সতর্কতা থাকছে। ওইদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির জন্য ঝড়বৃষ্টির ‘হলুদ’ সতর্কতা দেওয়া হয়েছে। শনিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। রবিবার ও সোমবার ঝড়বৃষ্টির সম্ভাবনা কমবে। উত্তরবঙ্গে বৃহস্পতিবার এবং শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে। দার্জিলিং, মালদহ এবং দুই দিনাজপুরে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। শনিবার থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা কমবে।

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

সকালে এক গ্লাস লাউয়ের রসে চুমুক দিন, তার পর দেখুন অকল্পনীয় ম্যাজিক

হাঁটতে গেলে পায়ে ব্যথা! পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে আক্রান্ত নন তো?

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

বাড়িতেই বানিয়ে ফেলুন বিউলি ডালের মিষ্টি রস বড়া, রইল রেসিপি

পেঁয়াজ-রসুন ভুলে যান! হিং দিয়ে বানিয়ে ফেলুন ‘মৈথিলী খাসির মাংস’

মঙ্গলের গোচরে বদলাবে ভাগ্য! ৫ রাশির জাতকদের জীবনে আসবে বড় পরিবর্তন

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং