কৃষ্ণনগর ছাত্রী খুনে বুধবার TI প্যারেড, দেশরাজকে সনাক্ত করবেন ঈশিতার মা ও ভাই

Share:

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: কৃষ্ণনগরের ছাত্রী ঈশিতা মল্লিক খুনের মামলায় অভিযুক্ত দেশরাজকে সনাক্ত করতে আজ বুধবার অনুষ্ঠিত হবে TI প্যারেড। গত ২৫ অগস্ট কৃষ্ণনগরের বাড়িতে ঢুকে গুলি করে খুন করা হয়েছিল ইশিতাকে। রবিবার ভারত-নেপাল সীমান্ত থেকে পাকড়াও হয় প্রেমিক ‘ও খুনি দেশরাজ সিং। বুধবার ঈশিতার মা ও ভাই দেশরাজকে সনাক্ত করবে। কৃষ্ণনগর জেলা সংশোধনাগারে TI প্যারেড অনুষ্ঠিত হবে।

জানা গিয়েছে, ঈশিতাকে খুন করে অযোধ্যায় গা ঢাকা দিয়েছিল দেশরাজ। সেখান থেকে উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ। এই মহারাজগঞ্জ দিয়েই নেপালে পালিয়ে যাওয়ার ছক কষেছিল দেশরাজ। রবিবার ভারত-নেপাল সীমান্ত থেকে গ্রেফতার করা হয় দেশরাজকে। এর আগে গুজরাত থেকে গ্রেফতার করা হয়েছিল তার মামা কুলদীপ সিংকে। মামাকে চাপ দিতেই মেলে ভাগ্নের খোঁজ।

এদিকে কুলদীপ সিংকে গ্রেফতার করা হলেও সেই সময় দেশরাজের খোঁজ মিলছিল না। গুজরাত থেকে কুলদীপকে গ্রেফতার করে কৃষ্ণনগরে নিয়ে আসে কোতোয়ালি থনার পুলিশ। গত ২৫ অগস্ট কৃষ্ণনগরের বাড়িতে ঢুকে গুলি করে খুন করা হয়েছিল ইশিতা মল্লিক নামের তরুণীকে। এই ঘটনায় অভিযোগের আঙুল ওঠে দেশরাজ সিং নামে এক যুবকের দিকে। দেশরাজ ছিল ইশিতারই প্রেমিক। দেশরাজের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ।

জানা যায়, দেশরাজ মা এবং বোনের সঙ্গে কাঁচড়াপাড়ার একটি বাড়িতে ভাড়া থাকত। ঘটনার পর থেকে আর তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি। দেশরাজের বাবা-মা অবশ্য এখন উত্তর প্রদেশে রয়েছে।  তদন্তে নেমে পুলিশ জানতে পারে দেশরাজকে বিভিন্ন রকম সহযোগিতা করেছিল তার মামা কুলদীপ। এই নিয়ে একাধিক তথ্য পুলিশের হাতে আসে। সেই সূত্র ধরেই পুলিশ কুলদীপ সিংকে গ্রেফতার করা হয়।

দেশরাজের সিম ধরে পাওয়া তার শেষ ফোনের লোকেশন। দেশরাজের পারিবারিক ঠিকানা উত্তরপ্রদেশের। তার বেশিরভাগ আত্মীয়স্বজন সেখানেই থাকেন। বাবা বিএসএফ জওয়ান। ফলে পুলিশের বুঝতে অসুবিধা হয়নি বাংলায় খুন করে দেশরাজ উত্তরপ্রদেশে পালালেও পালাতে পারে।

সম্পূর্ণ ছকে ফেলে ঈশিতাকে খুন করেছিল দেশরাজ। আগে থেকেই কেটে রেখেছিল ট্রেনের টিকিট। তাই পুলিশও উত্তরপ্রদেশ ছোটে। কিন্তু যতক্ষণে তারা সেখানে পৌঁছায় ততক্ষণে পাখি হাওয়া। কিন্তু আটক করা হয় দেশরাজের ভাই নীতিনকে। তাঁর ফোন বাজেয়াপ্ত করে পুলিশ। এরপরই কুলদীপ সহ আরও দশ জনের নাম পুলিশ র‍্যাডারে আসে। কুলদীপের থেকে তথ্য নিয়েই নেপালে ঢোকার মুখেই সীমান্তে দেশরাজকে গ্রেফতার করে পুলিশ।

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

১৫ বছর ধরে অনুপ্রবেশকারীদের জামাই আদর করেছে তৃণমূল: মুখ্যমন্ত্রী

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি